রঞ্জিতে বাংলার লজ্জার হার নিয়ে মুখ খুললেন সৌরভ, কি বললেন তিনি…

Share:

নিজস্ব প্রতিনিধি:  রঞ্জি ট্রফি জেতার স্বপ্ন ভঙ্গ হয়েছে বাংলা দলের। জম্মু-কাশ্মীরের বিপক্ষে মহম্মদ শামি ৮ উইকেট নেওয়ার পর বাংলা স্বপ্ন দেখেছিল ফাইনালে খেলার জন্য।  কিন্তু জম্মু-কাশ্মীর সেই স্বপ্ন ভঙ্গ করে ইতিহাস গড়েছে। ৬৭ বছর পর রঞ্জি ট্রফির ফাইনালে উঠেছে তারা। ১৯৮৯-৯০ মরশুমের পর আর রঞ্জি ট্রফি জেতেনি বাংলা দল। শেষবার বাংলা  ২০২২-২৩ মরশুমে ভালো ফল করেছিল।   রানার্স হয়েছিল তারা। এবার কাছে গিয়েও আর জয়ী হওয়া হল না।  লক্ষ্মী রতন শুক্লার দলের হার নিয়ে   মুখ খুললেন ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।  

ব্যাটিং বিপর্যয়ের কারণে জম্মু-কাশ্মীরের কাছে হেরেছে বাংলা। বোলিংয়ে দাপট দেখিয়েছিলেন মহম্মদ সামি, মুকেশ কুমার, আকাশ দীপ। কিন্তু তা সত্বেও চাপের মুখে হেরে রঞ্জি থেকে বিদায় নেয় বাংলা। এই হার নিয়ে হতাশ সৌরভ গাঙ্গুলি। তিনি বলেছেন,”আমরাও খুব খারাপ লাগছে। গোটা মরসুম দুধর্ষ ক্রিকেট খেলেছে বাংলা। তারপর এসে এই ম্যাচে হারল। দ্বিতীয় ইনিংসে খুব খারাপ ব্যাটিং করেছে, আমি হতাশ।’ তবে তিনি এটাও জানিয়েছেন  রঞ্জি জেতা  যতটা সহজ ভাবা হয় ততটা সহজ নয়।  

আরও পড়ুন: সুইডিশ ক্লাবের বিরুদ্ধে চারটি প্রীতি ম্যাচ খেলবে ভারতের অনূর্ধ্ব-২০ মহিলা ফুটবল দল

অন্যদিকে হার নিয়ে বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা বলেছেন, ‘কাউকে না কাউকে তো জিততেই হতো। জম্মু ও কাশ্মীর আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে, তাদের জেতার জন্য অভিনন্দন। গতকাল দেড় ঘণ্টার ব্যাটিংয়েই এই ফলাফল। ওরা ভালো জায়গায় বল রেখেছে। আমরা কৃতজ্ঞ CAB সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের কাছে। এবার মরশুমের আগে থেকে প্রায় সব সময় তিনি দলের খবর নিয়েছেন। খারাপ লাগছে আমরা আজ ভালো ডেলিভার করতে পারলাম না এটা ভেবে। এর থেকে বেশি কিছু বলার নেই।’

১২৬ রান তাড়া করতে নেমে মাত্র চার উইকেট হারিয়ে জয় ছিনিয়ে নেয় জম্মু ও কাশ্মীর। ছয় উইকেটে ম্যাচ জিতে এই প্রথম রঞ্জির ফাইনালে পৌঁছল তারা। আকিব নবিরা এগিয়ে গেল ইতিহস গড়ার দিকে আরও এক ধাপ। অন্য দিকে  ঘরের মাঠে  লজ্জার হার হারল লক্ষ্মীরতন শুক্লার বাংলা।  বংশজ শর্মা  বাংলাকে ম্যাচের রাশ নিজের হাতে নিতে দেননি । তিনি ৮৩ বলে ৪৩ রানে অপরাজিত থাকেন। আব্দুল সামাদের সঙ্গে পার্টনারশিপ  গড়েন। ২৭ বলে ৩০ রানে নোট আউট হন সামাদ। এই জুটির উপর ভর করেই ম্যাচ  জিতে নেয় জম্মু-কাশ্মীর। সেই সঙ্গেই এই প্রথম রঞ্জির ফাইনালে পৌঁছে ইতিহাস গড়ল তারা।  

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘ভারতের যুবসমাজ অমর’, অরিজিতের পর দিল্লির ছাত্র বিক্ষোভকে সমর্থন জানালেন হানি সিংহ

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

বাইক ছিল জীবন, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ঢাকুরিয়ার দেবাহুতি

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

কাকতালীয়! শহিদ মিনারে কংগ্রেসের সভামঞ্চে মমতার একাধিক ছবি

দলকে সংগঠিত করতে জেলা সফরে বেরোচ্ছেন মমতা, শহিদ সমাবেশের মঞ্চ থেকে ঘোষণা   

কলকাতায় আজ আরও মহার্ঘ সোনা-রুপো, দোকানে যাওয়ার আগে জানুন দাম

মেয়ো রোডের মঞ্চে ‘বাক-সর্বস্ব’ নেতারা, মমতাকে অক্সিজেন জোগালেন নিচুতলার কর্মীরা

‘প্রতীকের জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়ব’, ঋতব্রতদের চ্যালেঞ্জ মমতার