সুইডিশ ক্লাবের বিরুদ্ধে চারটি প্রীতি ম্যাচ খেলবে ভারতের অনূর্ধ্ব-২০ মহিলা ফুটবল দল

Share:

নিজস্ব প্রতিনিধি:  ভারতের মেয়েরা এখন কোনও অংশেই পুরুষদের থেকে কম কিছু নয়। এখন বিশ্বকাপও রয়েছে ভারতের মহিলা ক্রিকেট টিমের ঝুলিতে। শুধু ক্রিকেট নয় ফুটবল, হকির সহ নানা খেলাতে পারদর্শী ভারতের মেয়েরা। ক্রিকেটের ময়দানের মতই ফুটবলের মাঠেও বেশ দাপট রয়েছে ভারতীয় মহিলা ফুটবল টিমের। জানা গিয়েছে ভারতের অনূর্ধ্ব-২০ মহিলা দল সুইডিশ ক্লাবগুলির বিরুদ্ধে চারটি প্রীতি ম্যাচ খেলবে।

এপ্রিলে থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে চলা এএফসি অনূর্ধ্ব-২০ মহিলা এশিয়ান কাপের প্রস্তুতির অংশ হিসেবে ইয়ং টাইগ্রেসেস ১৯ ফেব্রুয়ারি হ্যামারবি আইএফ, ২২ ফেব্রুয়ারি ট্যাবি এফকে, ২৫ ফেব্রুয়ারি এনস্কেড আইকে ড্যাম এবং ২৮ ফেব্রুয়ারি কার্লবার্গস বিকে-এর সিনিয়র দলগুলির মুখোমুখি হবে বলে জানা গিয়েছে, ভারতের অনূর্ধ্ব-২০ মহিলা দল ৫ ফেব্রুয়ারি সুইডেনে পৌঁছেছে এবং স্টকহোমের কাছে লিডিঙ্গোর বোসন জাতীয় ক্রীড়া কেন্দ্রে প্রশিক্ষণ নিচ্ছে। ভারতের অনূর্ধ্ব-২০ মহিলা দল চলতি বছরের এএফসি অনূর্ধ্ব-২০ মহিলা এশিয়ান কাপে থাইল্যান্ডের গ্রুপ সি-তে জাপান (২ এপ্রিল), অস্ট্রেলিয়া (৫ এপ্রিল) এবং চাইনিজ তাইপে (৮ এপ্রিল) এর মুখোমুখি হবে।

আরও পড়ুন: খোরপোশ বাড়াতে হবে, ৪ লাখে নারাজ হাসিন, শামির কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট

এক নজরে দেখে নিন সুইডেনে ভারতের অনূর্ধ্ব-২০ মহিলা দল কাদের সঙ্গে খেলবে… 

খেলা হবে ভারতীয় সময় সন্ধ্যা ৬.৩০ মিনিটে 

ফেব্রুয়ারী ১৯: ভারতের অনূর্ধ্ব-২০ মহিলা টিম বনাম হ্যামারবি IF (হামমারবি স্পোর্টস গ্রাউন্ড, স্টকহোম)

ফেব্রুয়ারি ২২: ভারতের অনূর্ধ্ব-২০ মহিলা টিম বনাম বনাম ট্যাবি এফকে (বোসন জাতীয় ক্রীড়া কেন্দ্র, লিডিঙ্গো)

ফেব্রুয়ারি ২৫: ভারতের অনূর্ধ্ব-২০ মহিলা টিম বনাম বনাম এনস্কেড আইকে ড্যাম (বোসন জাতীয় ক্রীড়া কেন্দ্র, লিডিঙ্গো)

ফেব্রুয়ারি ২৮: ভারতের অনূর্ধ্ব-২০ মহিলা টিম বনাম বনাম কার্লবার্গস বিকে (বোসন জাতীয় ক্রীড়া কেন্দ্র, লিডিঙ্গো)

পুরনিয়োগ দুর্নীতি  মামলায় এবার মদন মিত্রকে তলব ইডির

৫৭ বছরের ছোট তরুণীকে গোপনে বিয়ে জামায়াতের সাংসদের, শোরগোল বাংলাদেশজুড়ে

সাবধান! শুধু ওজনবৃদ্ধি নয়, জাঙ্ক ফুডেই লুকিয়ে হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি

রক্তে হঠাৎ শর্করা বৃদ্ধিই কি ডায়াবেটিস? সুস্থ মানুষের ক্ষেত্রেও হতে পারে ‘সুগার স্পাইক’

বর্ষাকালে বারবার অসুস্থ হচ্ছে শিশু? বর্ষায় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে এই ৫ উপায়

ফাইনালের পর গুন্ডামির দায়ে তিন ম্যাচের জন্য নির্বাসিত হচ্ছেন আর্জেন্টিনার খেলোয়াড়রা!

বর্ষায় বাড়ির আশেপাশে সাপের আনাগোনা? এই ৬ গাছ করবে আপনার সমস্যার সমাধান

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত