ব্রাজিলের জার্সিতে চলতি বছরে নামা হচ্ছে না নেইমারের

Share:

নিজস্ব প্রতিনিধি : চোটের কারণে দীর্ঘ সময় মাঠের বাইরে ছিলেন নেইমার। সম্প্রতি সুস্থ হয়ে আল হিলালের হয়ে মাঠে ফিরেছেন। সকলের আশা ছিল এবার জাতীয় দলে দেখা যাবে তাঁকে। তবে সেটা আর হচ্ছে না। আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ঘোষিত ব্রাজিলের স্কোয়াডে নেই নেইমার।

শুক্রবার রাতে ঘোষিত এই দলে জায়গা হয়নি তরুণ স্ট্রাইকার এনদ্রিকেরও। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ২০ নভেম্বর পরের ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে ‘সেলেসাও’রা। এই বছর নভেম্বরের পর ব্রাজিলের আর কোনো ম্যাচ নেই। আগামী ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে ব্রাজিল। এর পাঁচ দিন পর উরুগুয়ের বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

নেইমারকে দলে না রাখা নিয়ে ডোরিভাল জানিয়েছেন, ‘নেইমারের সঙ্গে যা ঘটছে, আমরা সবকিছু কাছ থেকে অনুসরণ করছি। বিশেষ করে ব্রাজিলের হয়ে খেলার সময় তার চোটে পড়ার ঘটনার পর থেকে। গত দুই মাসে দুই–তিনবার তার সঙ্গে আমার কথা হয়েছে। আমরা সবাই তাঁর বিষয়ে অত্যন্ত ভাবি। সে পুরোপুরি সেরে উঠেছে। কিন্তু মাঠে সে খুব কম মিনিটই পেয়েছে। এটা বড় একটি কারণ। আমার পরেরবার তাকে ফেরানোর জন্য প্রস্তুত থাকব, আশা করছি সেও প্রস্তুত থাকবে।’

একইসঙ্গে ডোরিভাল আরও বলেন, ‘আমি নিশ্চিত করে বলতে পারি যে, সে দলে থাকতে চেয়েছিল। এবার তাকে দলে রাখতে পারলে আমিও খুশি হতাম। তবে তাকেও পরিস্থিতি বুঝতে হবে। সে খুব কম মিনিটই মাঠে পেয়েছে। কিন্তু তাকে মাঠে কিংবা বেঞ্চে দেখলে আমাদের অনেক দাবি থাকবে। আমার মনে হয়, আমাদের সতর্ক থাকতে হবে।’

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের