মেসির এই জয় প্রাপ্য, এমবাপ্পেও দারুণ: পেলে

বিশ্বফুটবলের কিংবদন্তী তারকা জানিয়েছেন, এই জয় মেসির প্রাপ্য ছিল

Share:

আন্তর্জাতিক ডেস্ক: আর্জেন্টিনা বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার প্রতিক্রিয়া দিলেন পেলে। বিশ্বফুটবলের কিংবদন্তী তারকা জানিয়েছেন, এই জয় মেসির প্রাপ্য ছিল। একজন যোগ্য খেলোয়াড় একজনের যে সম্মান পাওয়ার কথা ছিল, মেসি সেই প্রাপ্য সম্মান পেয়েছেন। অসংখ্যা অভিনন্দন। পেলের কাছে থেকে সার্টিফিকেট মেসির বাড়তি প্রাপ্তি। 

পেলে বলেন, যেভাবে অন্যান্যবার বিশ্বকাপ ফুটবল ফাইনাল খেলা হয়েছিল, রবিবারের ফাইনালও হল সেভাবে। অত্যন্ত উত্তেজনাপূর্ণ ম্যাচ। মেসি তাঁর ফুটবল জীবনে প্রথমবার দেশকে চ্যাম্পিয়ন করার সাক্ষী রইলেন। ও দারুণ খেলেছে। মেসি জয় করে নিয়েছে ফুটবলপ্রিয় মানুষের হৃদয়। জয় করেছে তামাম আর্জেন্টিনাবাসীর। 

মেসির পাশাপাশি পেলে ঢালাও প্রশংসা করলেন এমবাপ্পের। ফুটবল সম্রাট বলেন, এমবাপ্পের প্রশংসা না করে পারা যায় না। একটা ছেলে ফাইনালে হ্যাটট্রিক করেছে। পেনাল্টি শুটআউটেও গোল করেছে। এক ম্যাচে একজনের চারগোল এক কথায় অনবদ্য। বিশ্বকাপ ফুটবল ফাইনালে এর চেয়ে ভালো উপহার আর কী হতে পারে। একটা ছেলে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। যে দল পিছিয়ে ছিল দুই গোলে, সে দল দুই গোল শোধ করে খেলায় ফিরেছে।  এমবাপ্পের জন্যই সেটা সম্ভব হয়েছে। ওকেও অভিনন্দন। 

প্রশংসা করেছেন মরক্কোর। পেলে বলেন, সেমিফাইনালে তাদের পৌঁছে যাওয়া এবারের বিশ্বকাপের অন্য়তম প্রাপ্তি। তারা তৃতীয় স্থান দখল করতে ব্যর্থ হলেও মরক্কোর খেলা চিরকালের জন্য স্মরণীয় হয়ে থাকবে। বিশ্বকাপে মরক্কো দেখাল নতুন সূর্য। 

আরও পডুন দোহার মেট্রো যেন বনগা লোকাল, ভীড়ে দরজাই বন্ধ হয় না

ভেঙে গেল উদ্ধবের দল, ৬ সাংসদ সামিল‌ শিন্ডে সেনায়

‘আই লাভ ইউ মম-ড্যাড’, মর্মস্পর্শী চিঠি লিখে আত্মঘাতী দ্বাদশ শ্রেণির ছাত্রী

সন্দেশখালিতে ২ তৃণমূল নেতার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রামবাসীদের

বিশেষ কালো মাস্ক পরে খেলেছেন আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান, জানেন কেন?

শ্রমমন্ত্রীর উদ্যোগে খুলল জগদ্দলের জুট মিল, মুখে হাসি ফুটল শ্রমিকদের

জবরদস্ত স্টান্ট দেখালেন আলিয়া-ববি, ‘আলফা’র ট্রেলারে বড় চমক হৃতিকের

‘আইন হাতে তুলে নিলে কাউকে ছাড়া হবে না’, ফলতায় হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ভিক্ষার অজুহাতে এসে সর্বস্ব লুট! কেতুগ্রামের ঘটনায় চক্ষু চড়কগাছ স্থানীয়দের

শুভেন্দুর হুঁশিয়ারির পরেই সুড়সুড় করে ইস্তফা GTA চেয়ারম্যান অনীত থাপার

সাতসকালে বাগবাজার মায়ের ঘাটে ঝাঁটা হাতে মুখ্যমন্ত্রী

বর্ষা ঢুকলেও মিলছে না স্বস্তি, বাংলায় কবে শুরু হবে ভারী বৃষ্টি?

ফের নিরাশ করলেন বৈভব, বিষ্ময় বালকের ব্যাটে রানের খরা

জয় দিয়ে যাত্রা শুরু, জর্ডনকে ৩-১ গোলে হারাল অস্ট্রিয়া

জামাইষষ্ঠীর ভোজে নতুন চমক, বানিয়ে ফেলুন সুগন্ধি গন্ধরাজ চিংড়ি পোলাও