দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

থামল লেভারকুসেনের জয়রথ, ৫১ ম্যাচ বাদে হারল বুন্দেশলিগা জয়ীরা

নিজস্ব প্রতিনিধি : ৫১টি ম্যাচ অপরাজিত থাকার পর হার মানতে হল লেভারকুসেনকে। ইউরোপা লিগের ফাইনালে ইটালিয়ান ক্লাব আতলান্তার কাছে ৩-০ গোলে হারল জার্মান ক্লাবটি। চলতি মরশুমে এটাই জাবি আলোনসোর দলের প্রথম হার।

ইটালিয়ান ক্লাবের বিরুদ্ধে হারের পর লেভারকুসেনের কোচ জাবি আলোনসো জানান, ‘৫১ ম্যাচের পর প্রথম হার স্বাভাবিক ব্যাপার নয়। এটা যে আমরা অর্জন করতে পেরেছি, সেটা খুবই ব্যতিক্রমী ঘটনা। এর জন্য আমাদের গর্ব হওয়া উচিত।‘ একইসঙ্গে স্প্যানিশ কোচের মতে, ‘আতলান্তা আমাদের থেকে ভালো খেলেছে। ট্রফিটা আমাদেরই প্রাপ্য ছিল।‘

এর আগে গত এপ্রিল মাসে বুন্দেশ লিগা জিতেছে লেভারকুসেন। ১৯৮৮ সালে ইউরোপা লিগ জয়ের পর দ্বিতীয়বার ইউরোপা লিগ জয়ের লক্ষ্যে মাঠে নেমেছিল জার্মান ক্লাবটি। কিন্তু সেই লক্ষ্যপূরণ হল না। শনিবার জার্মান কাপের ফাইনালে কাইজারস্লাটার্নের মুখোমুখি হবে লেভারকুসেন। সেই ম্যাচে কী জার্মান ক্লাবটি জয়ের ছন্দে ফিরবে, এখন সেটাই দেখার।

Published by:

Share Link:

More Releted News:

কোহলির চওড়া ব্যাটে গুজরাতকে দূরমুশ করে জয়ী বেঙ্গালুরু

গেইলের রেকর্ড ভাঙলেন সুদর্শন, বেঙ্গালুরুকে ২০৬ রানের লক্ষ্য দিল গুজরাত

৯৫৭ উইকেট, ২৫,৯৭৩ রান ঝুলিতে, নিষিদ্ধ হয়েই সন্ন্যাস নিলেন এই ইংলিশ ক্রিকেটার

শনিবার রাজস্থানের বিরুদ্ধে খেলবেন কামিন্স? বড় ইঙ্গিত হায়দরাবাদের অধিনায়কের

আইপিএলে একটি ম্যাচও খেলবেন না ধোনি? আসল সত্যি জানিয়ে দিলেন CSK কোচ

মুম্বইয়ের ঘরে ঢুকে সার্জিক্যাল স্ট্রাইক চেন্নাইয়ের, স্পিনের ভেল্কিতে কুপোকাত হার্দিকরা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ