ফাইনালে ওঠার লক্ষ্যে আজ মুখোমুখি হায়দরাবাদ-রাজস্থান

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: আইপিএলের ফাইনালে ওঠার লক্ষ্যে চিপক স্টেডিয়ামে শুক্রবার রাতে মুখোমুখি হচ্ছে সানরাইজার্স হায়দরাবাদ বনাম রাজস্থান রয়্যালস। দীর্ঘ ১০ বছর বাদে প্লেঅফে মুখোমুখি হচ্ছে দুই দল। শেষ বার ২০১৩ সালে দিল্লিতে এলিমিনেটরে মুখোমুখি হয়েছিল হায়দরাবাদ ও রাজস্থান। সেই ম্যাচে রাজস্থান জয়ী হয়েছিল। ফলে আজকে বদলা নেওয়ার সুযোগ থাকছে প্যাট কামিন্সদের কাছে।

হায়দরাবাদের ব্যাটিং লাইন আপ প্রচণ্ড শক্তিশালী। কিন্তু প্রথম কোয়ালিফায়ারে কলকাতা নইট রাইডার্সের বিরুদ্ধে চরম ব্যর্থ হয়েছিলেন ট্র্যাভিস হেড-অভিষেক শর্মা-নীতীশ রেড্ডি-শাহবাজ আমেদরা। রাহুল ত্রিপাঠী আর হাইনরিখ ক্লাসেনরা রুখে না দাঁড়ালে চরম লজ্জার মুখে পড়তে হত। শুক্রবারের ম্যাচেও যদি হেড-অভিষেকরা না জ্বলে উঠতে পারেন তাহলে আইপিএলে ট্রফি জয় অধরা থেকে যাবে প্যাট কামিন্সদের। ব্যাটারদের পাশাপাশি হায়দরাবাদের বোলারদেরও নিজেদের উজাড় করে দিতে হবে। এমনিতে প্যাট কামিন্স, ভুবনেশ্বর কুমার বাদে দলে আর কোনও বোলার নেই যে তিনি একার হাতে ম্যাচের ভাগ্য গড়ে দিতে পারেন।

উল্টোদিকে এলিমিনেটরে বিরাট কোহলিদের রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুদের হারিয়ে অনেকটাই আত্মবিশ্বাস নিয়ে আজকের ম্যাচে খেলতে নামবে রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসনের দলের প্লাস পয়েন্ট হল, ব্যাটিংয়ের পাশাপাশি বোলিং লাইন আপও যথেষ্ট শক্তিশালী। ব্যাটিংয়ে যশস্বী জয়সোয়াল, অধিনায়ক সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, সিমরান হেইটমায়ার, রভম্যান পাওয়েলরা রয়েছেন। যারা ব্যাট হাতে বিপক্ষের বোলারদের কাছে ত্রাস হয়ে উঠতে পারেন। চূর্ণ-বিচূর্ণ করে দিতে পারেন বিপক্ষের আত্মবিশ্বাস। বোলিংয়ে ট্রেন্ট বোল্ট, সন্দীপ শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, আবেশ খান, যুজবেন্দ্র চহালরা রয়েছেন। অর্থা‍ৎ অভিজ্ঞদের পাশাপাশি রয়েছেন নবীনরা। যারা বল হাতে বিপক্ষের বোলারদের নাস্তানাবুদ খাইয়ে ছাড়তে পারেন। চলতি আইপিএলে  একাধিকবার তার প্রমাণ রেখেছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, আজকের ম্যাচ মূলত হায়দরাবাদের ব্যাটারদের সঙ্গে রাজস্থানের বোলারদের লড়াইয়ের ম্যাচ। যারা বাজিমাত করবে, তারাই জয় হাসিল করবে।

মধ্যমগ্রামে হোটেল থেকে উদ্ধার ৩৮ বছরের যুবতীর ঝুলন্ত দেহ, আটক ২৯ বছরের প্রেমিক

মোদির বাসভবনের সামনে ধর্না, রাহুল-প্রিয়াঙ্কাকে আটক করল দিল্লি পুলিশ

মধ্যপ্রদেশ বিধানসভায় পাশ অভিন্ন দেওয়ানি বিধি বিল, লিভ ইনের সঙ্গে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক

বচসার জেরে তরুণ-তরুণীকে ধাক্কা দিয়ে গঙ্গায় ফেলল বন্ধুরা! ভয়ঙ্কর ঘটনা ইছাপুরে

রাতভর অভিযান চালিয়ে বড় পাচার চক্রের হদিশ, উদ্ধার ১০৫ মোবাইল, গ্রেফতার ২

মোদির বাসভবনের সামনে ধর্নায় সামিল হতে দেশবাসীর কাছে আর্জি রাহুলের

‘ভারতের যুবসমাজ অমর’, অরিজিতের পর দিল্লির ছাত্র বিক্ষোভকে সমর্থন জানালেন হানি সিংহ

আগে হত্যা নয়, কেতনকে আজীবনের জন্য পঙ্গু করতে চেয়েছিল সিয়া-চেতন

‘বিদ্যুৎ প্রহরী’ অ্যাপের সূচনা রাজ্য সরকারের, নিয়োগেও আনা হল নতুন নিয়ম

নিট প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে মোদির বাসভবনের সামনে ধর্নায় রাহুল-প্রিয়াঙ্কা

সিকিমের ধসে উদ্বেগ প্রকাশ শুভেন্দুর, আটকে থাকা বাংলার শ্রমিকদের নিয়ে কী জানালেন মুখ্যমন্ত্রী?

সংসদ অভিযানে পুলিশের লাঠির ঘায়ে আহত ছাত্রীর অবস্থা আশঙ্কাজনক, আইসিইউতে স্থানান্তরিত

বৃদ্ধ বাবা-মায়ের পাশে থাকতে কানাডার বিলাসবহুল জীবন ছেড়ে বেঙ্গালুরু ফিরলেন যুবক

কলকাতায় আজ আরও মহার্ঘ সোনা-রুপো, দোকানে যাওয়ার আগে জানুন দাম