মাত্র ১৫ বছরেই সেনাপতির দায়িত্ব, ফের এক কীর্তি গড়লেন বৈভব সূর্যবংশী

Share:

নিজস্ব প্রতিনিধি: বয়স মাত্র ১৫, অথচ একের পর এক ইতিহাস লিখেই চলেছেন বৈভব সূর্যবংশী। ঈশ্বর যেন তাঁর ক্রিকেট কেরিয়ারকে সাজিয়ে দিয়েছে। এবার তাঁর মুকুটে যোগ হল আরও এক নতুন পালক। দলীপ ট্রফির সেমিফাইনালে ইস্ট জোনের অধিনায়ক হিসেবে মাঠে নামলেন এই তরুণ ক্রিকেটার। এই বসয়ে বড়দের দলের অধিনায়কদের পদ পাওয়া নিঃসন্দেহে বিরাট বড় ব্যাপার বলে মনে করছেন ক্রিকেট মহলের একাংশ।  

বেঙ্গালুরুতে সেন্ট্রাল জোনের বিরুদ্ধে সেমিফাইনালে নামার আগে বড় ধাক্কা খায় ইস্ট জোন। সেন্ট্রাল জোনের প্রথম ইনিংসের ১৯তম ওভারে দলের  অধিনায়ক ইশান কিশান চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতেই দেখা দেয় সমস্যা। কুমার কুশাগরা উইকেটকিপিংয়ের দায়িত্ব নেন এবং দলের নেতৃত্বের দায়িত্ব এসে পড়ে সহ-অধিনায়ক বৈভবের কাঁধে। আর সেই সুযোগেই ১৫ বছর বয়সে ঘরোয়া ক্রিকেটে ইতিহাস গড়লেন তিনি।  এর আগে দলীপ ট্রফির জন্য ইস্ট জোনের সহ-অধিনায়ক করা হয়েছিল বৈভবকে। সেই সিদ্ধান্ত নিয়েও চরচা হয়েছিল। এত কম বয়সে তাঁকে এত বড় দায়িত্ব দেওয়া ঠিক কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু  ইশানের চোটের পর আচমকাই অধিনায়ক হওয়ার সুযোগ এসে যায় তাঁর সামনে।

আরও পড়ুন: প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনের নিরাপত্তায় কাটছাঁট বিজয় সরকারের

তবে শুধু ব্যাটিং নয়, বল হাতেও নজর কেড়েছেন বৈভব। নর্থ ইস্ট জোনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ব্যাট হাতে মাত্র ৮ রান করলেও বল হাতে মাত্র চার বলের মধ্যে তুলে নিয়েছিলেন দুটি গুরুত্বপূর্ণ উইকেট। শেষ পর্যন্ত ইস্ট জোন ইনিংস ও ২১০ রানে ম্যাচ জিতে সেমিফাইনালে জায়গা করে নেয়। এবার সামনে আরও কঠিন পরীক্ষা। সেন্ট্রাল জোনের বিরুদ্ধে সেমিফাইনালে অধিনায়ক হিসেবে বৈভব কতটা প্রভাব ফেলতে পারেন, সেদিকেই নজর ক্রিকেটমহলের।

রাতের অন্ধকারে মন্দির থেকে উধাও শীতলা-বিষ্ণুর বিগ্রহ, চুরি গেল ঠাকুরের গয়না-বাসনও

মার্চ মাস থেকেই গোটা দেশে লাগু হবে ‘One Nation, One Time’ ব্যবস্থা

দ্বিতীয় হুগলি সেতু থেকে ঝাঁপ, ২ দিন পর বাজা কদমতলা ঘাট থেকে মিলল দেহ

নেহরুর মূর্তি ভেঙে জঙ্গলে ফেলার অভিযোগ, দুর্গাপুরে পুলিশকে ২৪ ঘণ্টার ‘ডেডলাইন’ কংগ্রেসের

এক্সপ্রেস ট্রেনে সুটকেসের মধ্যে থেকে উদ্ধার মহিলার দেহাংশ, কোথায় ঘটল হাড়হিম করা ঘটনা?

প্রধান শিক্ষকের এক সিদ্ধান্তে মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরল ১,৬৪৩ পড়ুয়া, কুর্নিশ নেটিজেনদের

দুঃসাহসিক চুরি! ভিয়েনার জাদুঘর থেকে গায়েব মিশরের রানির ৬৭৩ হিরের মহামূল্যবান হার

কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত টোটো চালকের ফাঁসির দাবিতে উত্তপ্ত ঝাড়গ্রাম

আগে ভর্তি হলেও ফের কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবে পড়ুয়ারা, বড় সিদ্ধান্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন বাংলাদেশের‌ স্বরাষ্ট্রমন্ত্রী

‘উত্তম কুমারের অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে,’ জন্মশতবর্ষে মহানায়ককে স্মরণ মোদির

মাত্র ১৫ বছরেই সেনাপতির দায়িত্ব, ফের এক কীর্তি গড়লেন বৈভব সূর্যবংশী

ভোররাতে রেভ পার্টিতে চলল গুলি, নিহত ১, আহত ৫

সম্পত্তি নিয়ে বিবাদ, আত্মীয়দের বিরুদ্ধে FIR করলেন শাহরুখের সহ অভিনেতা চন্দ্রচূড়