প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনের নিরাপত্তায় কাটছাঁট বিজয় সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: তামিলনাড়ুতেও প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা প্রতিপক্ষের নিরাপত্তায় কাটছাঁট। নিরাপত্তা নিয়ে রাজনীতি শুরু করে দিল তামিলনাড়ুর বিজয়ের সরকার। প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনের নিরাপত্তা কমিয়ে দেওয়া হয়েছে। গতকাল, শনিবার সেই সংক্রান্ত নির্দেশ দিয়েছে জোসেফ বিজয়ের সরকার। মুখ্যমন্ত্রী থাকাকালীন এতদিন জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা পেতেন ডিএমকে প্রধান স্ট্যালিন। এবার থেকে তাঁকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দেওয়া হবে বলে জানিয়েছে বিজয়ের সরকার।

তামিলনাড়ুর সচিবালয়ের ‘কোর সেল সিকিউরিটি উইং’-এর পর্যালোচনার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গোয়েন্দা তথ্য ও স্ট্যালিনের নিরাপত্তার প্রয়োজনীয়তা খতিয়ে দেখার এই প্রক্রিয়ায় মুখ্যসচিব সাই কুমার, স্বরাষ্ট্রসচিব কে. মণিভাসন, ডিজিপি মহেশ কুমার আগরওয়াল এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। তারপরেই স্ট্যালিনের নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করে সিদ্ধান্ত নেওয়া হয়। এমনটাই জানিয়েছে তামিলনাড়ুর বিজয় সরকার। আজ, রবিবার থেকেই জেড ক্যাটাগরির নিরাপত্তা পাবেন স্ট্যালিন। সংশোধিত নিরাপত্তা ব্যবস্থায় স্ট্যালিনের পুলিশি নিরাপত্তা থাকবে। তাঁর কনভয়ে গাড়ির সংখ্যা কমলেও। পর্যাপ্ত পুলিশ মোতায়েন থাকবে কনভয়ের সামনে ও পিছনে। এমনটাই জানিয়েছে বিজয়ের প্রশাসন। পাইলট, এসকর্ট, ব্যাকআপ এবং ক্লোজ-প্রোটেকশন (নিবিড় সুরক্ষা) গাড়ি অন্তর্ভুক্ত থাকছে স্ট্যালিনের নিরাপত্তায়।

আরও পডুন: নাবালিকাকে যৌন নির্যাতনের মামলায় গ্রেফতার শিল্পপতি সহ ৩

তবে ঠিক কতজন স্ট্যালিনের নিরাপত্তার দায়িত্বে থাকছেন। তার সংখ্যা প্রকাশ করা হয়নি। পরবর্তী মূল্যায়ন না হওয়া পর্যন্ত এই নতুন নিরাপত্তা ব্যবস্থা আপাতত বলবৎ থাকবে। তবে নতুন কোনও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যদি তার আগে নিরাপত্তা সংক্রান্ত পর্যালোচনা করার প্রয়োজন হয়, তখনই বিশেষ সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

আগে ভর্তি হলেও ফের কাউন্সেলিংয়ে অংশ নিতে পারবে পড়ুয়ারা, বড় সিদ্ধান্ত জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের

ভোররাতে রেভ পার্টিতে চলল গুলি, নিহত ১, আহত ৫

গরম ভাতের সঙ্গে জমে যাবে পাঙাশ মাছের দোপেঁয়াজি, রইল সহজ রেসিপি

সম্পত্তি নিয়ে বিবাদ, আত্মীয়দের বিরুদ্ধে FIR করলেন শাহরুখের সহ অভিনেতা চন্দ্রচূড়

Nepal Flash Flood: গাড়ি চালকের বুদ্ধিতে বাঁচল প্রাণ, নিরাপদে ফিরলেন বসিরহাটের শিক্ষক দম্পতি

নিজের গুমের বর্ণনা দিতে গিয়ে অঝোরে কাঁদলেন বাংলাদেশের‌ স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিদিনের একঘেয়ে রান্নায় বদল আনুন, ঘরেই বানান ধাবা-স্টাইল পনির ভুর্জি

কিডনি পাচার চক্রে বাংলাদেশ যোগ, বাগুইআটি থেকে গ্রেফতার রাসেল সম্পর্কে জানলে চমকে উঠবেন

‘উত্তম কুমারের অভিনয় প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে,’ জন্মশতবর্ষে মহানায়ককে স্মরণ মোদির

নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪ , এখনও নিখোঁজ প্রায় ২৫০০ জনের বেশি

মোটরবাইকে ধাওয়া করে পরপর গুলি, পঞ্জাবে আপ নেতা খুন! নেপথ্যে পুরনো বিবাদ?

প্রাক্তন মুখ্যমন্ত্রী স্ট্যালিনের নিরাপত্তায় কাটছাঁট বিজয় সরকারের

সমুদ্রে ট্রলারডুবিতে মৃত মৎস্যজীবীদের পরিবারকে হোমগার্ডের নিয়োগপত্র দিলেন শুভেন্দু অধিকারী

হারের শোক কাটিয়ে ছন্দে মেসি, ইন্তার মিয়ামির হয়ে চারটি গোল করলেন আর্জেন্টাইন তারকা