কলকাতা লিগে কালীঘাটের কাছেও হার মানতে হল মোহনবাগানকে

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা লিগের সুপার সিক্সে ওঠার সুযোগ আগেই হাতছাড়া হয়েছিল মোহনবাগানের। বৃহস্পতিবার লিগ ম্যাচে কালীঘাট স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের কাছে ২-১ গোলে হারতে হল সবুজ মেরুন ব্রিগেডকে। ছন্নছাড়া রক্ষণের কারণেই হার হজম করতে হয়েছে মোহনবাগানকে।

কলকাতা লিগের সুপার সিক্সের লড়াই থেকে ছিটকে যাওয়ার পরে লখনউতে ডার্বিতে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল সবুজ মেররুন ব্রিগেড। ফলে উল্লসিত হয়েছিলেন বাগান সমর্থকরা। কিন্তু এদিন ব্যারাকপুর ময়দানে হাজির সমর্থকদের হতাশ করল ডেগি কার্ডোজোর দল। শুরু থেকেই ছন্নছাড়া দশা ছিল বাগান খেলোয়াড়দের। ৩৫ মিনিটে হোরামের গোলে এগিয়ে যায় কালীঘাট। অভয়ের ফ্রিকিক থেকে যখন হোরাম জালে বল জড়াচ্ছেন, তখন কোনও মোহনবাগান ডিফেন্ডার তাঁকে সেভাবে বাধা দেওয়ার চেষ্টা করেননি। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় সবুজ মেরুন ব্রিগেড।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই সমতা ফেরায় বাগান। কালীঘাটের গোলকিপার হাওকিপ পেনাল্টি বক্সের মধ্যে বল বিপদ থেকে মুক্ত করতে পারেননি। সেই সুযোগে গোলের কাছে পৌঁছে যান এনসন সিং। কিন্তু তাঁকে অত্যন্ত বাজে ফাউল করেন কালীঘাট এসএলের এক ডিফেন্ডার। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি আদিল আবদুল্লা। সমতা ফেরার পরেও বাগানের খেলায় তেমন ঝাঁজ লক্ষ্য করা গেল না। ৭০ মিনিটের মাথায় গোল করে কালীঘাটকে ফের এগিয়ে দেন সৈকত। পিছিয়ে পড়ে গোল শোধের জন্য ঝাঁপিয়েছিল ডেগি কার্ডোজোর শিষ্যরা। কিন্তু ম্যাচে আর ফিরতে পারেনি। শেষ পর্যন্ত হেরেই এক রাশ লজ্জা নিয়ে মাঠ ছাড়ড়তে হয় সবুজ মেরুন।

 

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি