রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে তোপ দাগলেন চাহাল

২০১০ সাল থেকে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলতে শুরু করলেও ২০১৪ সালে আরসিবি-তে আসার পরই ভালোভাবে পরিচিতি পান এই স্পিন বোলার।

Share:

নিজস্ব প্রতিনিধি: দীর্ঘ আট বছর ধরে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে আইপিএল খেলেছেন যুজভেন্দ্র চাহাল। ২০১০ সাল থেকে জনপ্রিয় এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলতে শুরু করলেও ২০১৪ সালে আরসিবি-তে আসার পরই ভালোভাবে পরিচিতি পান এই স্পিন বোলার। তবে এবার আর তাঁকে দলে রাখেনি বেঙ্গালুরু টিম ম্যানেজমেন্ট। নিলামের আগেই ছেড়ে দেওয়া হয় চাহালকে। মেগা নিলামের দিনও তাঁর প্রতি কোনও আগ্রহ দেখায়নি বিরাট কোহলির দল। ফলে এবারের আইপিএলে টিম ইন্ডিয়ার এই স্পিনারের ঠিকানা হয়েছে রাজস্থান রয়েলস। এবার তাদের হয়েই প্রতিনিধিত্ব করতে দেখা যাবে যুজভেন্দ্রকে।

তবে আরসিবি টিম ম্যানেজমেন্টের এই কর্মকাণ্ডের জন্য ভীষণ হতাশ চাহাল। রাজস্থানের হয়ে নামার আগের দিন নিজের পুরানো দলের বিরুদ্ধে তোপ দেগে বসলেন তিনি। ডান হাতি স্পিনার বলেন, ‘আরসিবি দলের সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আর আমি কোনওদিনও ভাবিনি যে অন্য দলের হয়ে খেলব। অনেকেই আমাকে জিজ্ঞেস করেছে আমি বেশি টাকা চেয়েছিলাম কিনা। না, আমি কোনও টাকাই চাইনি। দলের ডিরেক্টর মাইক হেসন আমাকে ডেকে বলেছিলেন যে বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল এবং মহম্মদ সিরাজকে ধরে রাখা হয়েছে’।

চাহাল আরও জানান যে, ‘ওরা আমাকে বলেছিল যে নিলাম থেকে কিনবে। কিন্তু সেই কথা রাখেনি’।

স্বাস্থ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের ২৪ ঘণ্টার মধ্যেই বারাসাত হাসপাতালে শোকজ ১২ কর্মী

রিল বানানোর নেশায় থর নিয়ে সোজা গঙ্গায়, তার পর যা ঘটল জানলে অবাক হবেন

গ্রিন জোনে শেয়ার বাজার, পাঁচ লক্ষ কোটি টাকা লক্ষ্মীলাভ বিনিয়োগকারীদের

কয়লা চুরি ও অবৈধ খনন রুখতে কড়া পদক্ষেপ! আইনি ক্ষমতা পেল CISF

বারুইপুরে গণপিটুনিতে নিহত ইন্দ্রজিতের বাড়িতে বসল সিসি ক্যামেরা, শনিতে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

একুশে জুলাইয়ের সভার অনুমতি চেয়ে হাইকোর্টে কালীঘাট তৃণমূল

রাতভর পুলিশের অভিযান, অবশেষে গ্রেফতার হুগলির কুখ্যাত দুষ্কৃতী কমল দেব

চেক বাউন্স মামলায় বিপাকে রাজপাল যাদব, তিন মাস জেল দিল দিল্লি হাইকোর্ট

পাকিস্তানে পিপিপি নেতার বাড়িতে আত্মঘাতী হামলা, নিহত ১৭

কারুরে পদপিষ্ট কাণ্ডে পুলিশকেই কাঠগড়ায় তুললেন বিজয়

স্ট্র্যান্ড রোডে গাছ ভেঙে বিপত্তি, বন্ধ যান চলাচল, ভারী বৃষ্টিতে স্তব্ধ কলকাতা

বিষ্ণুপুর পুরসভায় কোটি কোটি টাকার কেলেঙ্কারি, প্রাক্তন পুরপ্রধানের বিরুদ্ধে FIR হতেই বেপাত্তা অভিযুক্ত

জিম্বাবোয়ের সফরের আগে চাকরি যাচ্ছে গম্ভীরের!

ডিসেম্বরে সদলবলে আত্মসমর্পণ, বড় ঘোষণা শেখ হাসিনার