CHAMPIONS LEAGUE – 2022-23: নতুন রেকর্ডের সামনে মেসির সহযোদ্ধা

Share:

নিজস্ব প্রতিনিধি:  চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে দ্বিতীয়বারের সাক্ষাতে এসি মিলানকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে ইন্টার মিলান। ইন্টারের হয়ে জয়সূচক গোল করেছেন আর্জেন্টিনার তারকা লাওতারো মার্তিনেজ। এই জয়ের পরেই এক নতুন রেকর্ডের সামনে এখন মার্তিনেজ। কি সেই রেকর্ড?

মার্তিনেজের সামনে যে নতুন রেকর্ডটি অপেক্ষা করছে তা হল, কাতারে আয়োজিত বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জয় করেছেন মার্তিনেজ। সেই একই বছরে এবার চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জয়ের হাতছানি তাঁর কাছে।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগের মতো একটা হাইভোল্টেজ টুর্নামেন্টে আগে অনেকবার গোল করলেও এটাই সেমিফাইনালে মার্তিনেজের প্রথম গোল। চলতি চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্যায়ের ম্যাচ থেকেই গোলের মধ্যে রয়েছেন তিনি। সেমিফাইনালেও তার ব্যতিক্রম হয়নি। এখন দেখার ফাইনাল ম্যাচে ইন্টারের হয়ে স্কোরশিটে নাম তুলতে পারেন কি না আর্জেন্টিনা দলে মেসির এই সহযোদ্ধা।

আরও জানতে পড়ুন: প্রতিপক্ষ রিয়াল বলেই চিন্তায় ম্যান সিটির কোচ পেপ

ফাইনালে ওঠা প্রসঙ্গে মার্তিনেজ বলেন, চলতি চ্যাম্পিয়ন্স লিগে আমরা কঠিন গ্রুপে ছিলাম। এবং প্রতিটা ম্যাচ ধরে ধরে আমরা খেলেছি। এবং আমার দলের প্রতিটি সদস্য নিজেদের উজাড় করে দিয়েছেন। তার ফলেই আমরা আজ খেতাব জয়ের এত কাছে। এর কৃতিত্ব অধিনায়ক হিসেবে শুধু আমি নয়, আমার দলের প্রত্যেক সদস্য। তবে এখনই উৎসবে গা ভাসিয়ে ফাইনালের ফোকাস নষ্ট করতে রাজি নন তিনি। তাঁর মতে, এখনও ফাইনাল ম্যাচ বাকি আছে। সেদিকেই আমাদের ফোকাস করতে হবে। না হলে তীরে এসে তরী ডুবে যেতে পারে। যা আমাদের গোটা দলের ক্ষেত্রে অত্যন্ত বেদনাদায়ক হবে। কাজেই এই সুযোগ আমরা হাতছাড়া করতে রাজি নই।

অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারিয়ে নকআউটে আমেরিকা

কলকাতা বিমানবন্দরের বাইরে তৃণমূল ও বিজেপি’র সংঘর্ষে রণক্ষেত্র ,আহত একাধিক

নৈহাটি পুরসভার পুরপ্রধানের মহকুমা শাসকের কাছে ইস্তফা পেশ

AI প্রযুক্তি ব্যবহার করে মায়ের ছবি বিকৃতি, অন্ডালে কিশোরের আত্মহত্যায় গ্রেফতার ২ নাবালক ছাত্র

‘আমার উপরে ভরসা না থাকলে ইস্তফা দিতে তৈরি’, শিবসেনার প্রতিষ্ঠা বার্ষিকীতেই ঘোষণা উদ্ধবের

বিহার পুলিশের ডিএসপি পদে চাকরি পাচ্ছেন টিম ইন্ডিয়ার দুই ক্রিকেটার

তৃণমূল প্রধান ও উপপ্রধানের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ, গণপিটুনির শিকার উপপ্রধান

ভালবাসা মানে না বয়স, ২০ দিনের পরিচয়ে সাতপাকে বাঁধা পড়লেন ষাটোর্ধ্ব জুটি

গলছে বরফ? রাহুল গান্ধিকে জন্মদিনের শুভেচ্ছা এম কে স্ট্যালিনের

লোকসভার অধ্যক্ষের কাছে কাকলি-শতাব্দীদের সাংসদ পদ খারিজের দাবি অভিষেকের

মেলোনিকে নিয়ে অসম্মানজনক মন্তব্য ট্রাম্পের, মার্কিন সফর বাতিল ইতালির বিদেশ মন্ত্রীর

গেরুয়া রঙে সাজছে তারকেশ্বর, থাইল্যান্ড ও উটি থেকে আনা হয়েছে হরেকরকম ফুল

তোলাবাজির অভিযোগে বেহালার ‘বাহুবলী’ তৃণমূল নেতা তারক সিংহের বিরুদ্ধে দায়ের FIR

বাগনানে বিজেপি নেতাকে খুনের ঘটনায় সিআইডি তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর