Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ম্যান সিটিকে হুঁশিয়ারি দিলেন ভালভার্দে

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি বছরে যদি চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জয় করে রিয়াল মাদ্রিদ, তাহলে ১৫বার এই খেতাব নিজেদের ঘরে তুলবে মাদ্রিদের ক্লাবটি। আর রিয়ালের হয়ে ১৫ নম্বর জার্সিটি পড়েন ভালভার্দো। কাজেই চলতি বছরের চ্যাম্পিয়ন্স লিগের খেতাব জয়টা কিছুতেই মিস করতে চান না এই ফুটবলারটি।

কেননা, গত বছর রিয়ালের হয়ে অনবদ্য ফুটবল খেলেছিলেন তিনি। মূলত তাঁর কাঁধে চড়েই চ্যাম্পিয়ন্স লিগে একের পর এক বাঁধা টপকে খেতাব জয় করেছিল রিয়াল। এবারও সামনে এক কঠিন চ্যালেঞ্জ। আর সেই চ্যালেঞ্জকেই কিভাবে নিচ্ছেন এই উরুগুয়ান তারকা?

ফরাসি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ভালভার্দে বলেন, চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচটা আমরা ম্যান সিটির সঙ্গে ড্র করেছি ঠিক কথাই, তবে আগামী বুধবার ফের মুখোমুখি হব ওদের। খেলা এখনও অনেক বাকি আছে বলেই ব্রিটিশ ক্লাবটিকে প্রচ্ছন্ন হুঁশিয়ারি লাতিন আমেরিকার এই ফুটবলারটির।

আরও জানতে পড়ুন: সূর্যের ছন্দ ফিরে পাওয়া কিছুটা চিন্তায় রাখছে হার্দিকদের

তবে ফুটবল বিশেষজ্ঞরা মনে করছেন যে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের ঘরের মাঠে ২৫টি ম্যাচে পরাজয়ের মুখ দেখেনি ম্যান সিটি। কাজেই সেই চাপটা কাটাতেই ভালভার্দের এইরকম উক্তি।

আর নিজের ১৫ নম্বর জার্সি পাওয়া সম্বন্ধে ভালভার্দের উক্তি, আমার নির্দিষ্ট কোনও জার্সি নম্বর নেই। তবে মাদ্রিদের ক্লাবটিতে যখন যোগ দিই, ঠিক সেই সময় এই ১৫ নম্বর জার্সিটি ফাঁকা ছিল। সেইজন্যই ওই জার্সিটিই আমাকে দেওয়া হয়। তারপর থেকে আমি ওই জার্সির প্রতি দায়বদ্ধ।

উল্লেখ্য, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগে গত শনিবার রিয়াল ম্যাচ খেলবে হেতাফের বিরুদ্ধে। সেই ম্যাচেও এক নতুন নজির গড়বেন ভালভার্দে। রিয়াল-এর জার্সি গায়ে নিজের ২০০তম ম্যাচটি খেলে ফেলবেন এই উরুগুয়ান ফুটবলারটি। তবে সূত্রের খবর, চ্যাম্পিয়ন্স লিগের কথা চিন্তা করে নাকি রিয়াল কোচ আনচেলত্তি শনিবারের ম্যাচে বিশ্রাম দিয়েছেন ভালভার্দেকে।

বাংলাতেও ভোট চুরি হয়েছে, মমতাকে ফোনে জানালেন রাহুল গান্ধী

পাঁচ বছরের জন্য বাংলায় বিশেষ দায়িত্বে ‘সিংহম’ অজয় পাল শর্মা!

বিজেপি নয়, বামেদের প্রাপ্ত ভোটই টালিগঞ্জে অরূপের হারের মূল ফ্যাক্টর!

গেরুয়া ঝড়ে কুপোকাত রাজ্যের হেভিওয়েট মন্ত্রীরা, গড় ধরে রাখতে ব্যর্থ সুজিত-অরূপরা

ঝাড়গ্রামের ৪ আসনেই বিজেপির জয়, তৃণমূলের ঝুলিতে শূন্য

ঘরের মাঠে জ্বলে উঠলেন রোহিত, ৬ উইকেটে লখনউ সুপার জায়ান্টসকে হারাল মুম্বই

৯ মে ব্রিগেডের মাঠে খোলা আকাশের নিচে শপথ নেবেন বাংলার মুখ্যমন্ত্রী

বিজেপির জয়ে ৩২ বছরের প্রতিজ্ঞা পূরণ,ধূপগুড়িতে মাথা ন্যাড়া করলেন খোকন

D০ Or Die ম্যাচে মুম্বইকে বড় রানের টার্গেট দিল লখনউ সুপার জায়ান্টস

নন্দীগ্রামের পরে ভবানীপুরেও শুভেন্দুর কাছে হারলেন মমতা

‘পদ্ম ফুটেছে’, বঙ্গ জয়ের জন্য বিজেপি কর্মীদের শুভেচ্ছা মোদির

ফুটল না ‘জোড়া ফুল’, নন্দীগ্রাম থাকল শুভেন্দুরই হাতে

মহীরূহ পতন, নিজের গড়েই হেরে গেলেন মুখ্যমন্ত্রী স্ট্যালিন

সাখাওয়াত মেমোরিয়ালে মমতা-শুভেন্দু, দু’জনের ফোন নিয়ে নেওয়ার নির্দেশ কমিশনের