পঞ্জাবের বিরুদ্ধে নামার আগে বেশ চাপে চেন্নাই

 চলতি আইপিএলে এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি চেন্নাই সুপার কিংস।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি আইপিএলে এখনও পর্যন্ত জয়ের দেখা পায়নি চেন্নাই সুপার কিংস। প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের কাছে এবং তারপরের ম্যাচে লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে হারের মুখ দেখতে হয়েছে চারবারের চ্যাম্পিয়নদের। কেকেআরের বিপক্ষে ব্যাটসম্যান, আর নতুন দল লখনউয়ের বিপক্ষে বোলারদের ব্যর্থতার জেরে ডুবতে হয়েছে সিএসকে-কে। বিশেষ করে রাহুলদের বিরুদ্ধে তথা দ্বিতীয় ম্যাচে ২০০-র বেশি রান করেও পরাজয় স্বীকার করতে হয়েছে ধোনি, জাদেজাদের। ফলে অনেকটাই ব্যাকফুটে চলে গিয়েছে গতবারের আইপিএল জয়ীরা। 

এমন অবস্থাতে রবিবার সন্ধ্যায় ব্রাবোর্ন স্টেডিয়ামে পঞ্জাব কিংসের মুখোমুখি হতে হবে চেন্নাইকে। তবে এই ম্যাচে নামার আগে সবদিক থেকেই ভীষণ চিন্তিত সিএসকে টিম ম্যানেজমেন্ট। ওপেনার রুতুরাজ গায়কোয়াড় ফর্মে নেই। দুই ম্যাচের একটিতেও রানের দেখা পাননি তিনি। পেসার অ্যাডাম মিলনে চোট পেয়ে ছিটকে গিয়েছেন। অলরাউন্ডার ক্রিস জর্ডন গলার সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি। আরেক অলরাউন্ডার দীপক চাহার তো টুর্নামেন্টের আগেই ছিটকে গিয়েছেন। দলের বোলিং বিভাগ নিয়ে বেশি চিন্তিত চেন্নাই থিঙ্কট্যাঙ্ক। কারণ, লখনউয়ের বিরুদ্ধে বড় রান তুলেও খারাপ বোলিংয়ের জন্যই হারতে হয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের।

আর সবথেকে বড় বিষয় হল এই ম্যাচ থেকে জয় পেতে মরিয়া হয়ে থাকবে সিএসকে শিবির। কারণ, এখনও পর্যন্ত একটি ম্যাচেও জয়ের দেখা পায়নি তারা। অন্যদিকে, নাইটদের কাছের পর জয়ে ফিরতে বদ্ধপরিকর প্রীতি জিন্টার দল পঞ্জাবও। তবে ব্যাটসম্যানদের ফর্ম বেশ খানিকটা চিন্তায় রেখেছে কিংস টিম ম্যানেজমেন্টকে। ইংরেজ উইকেটরক্ষক ব্যাটসম্যান জনি বেয়ারস্টো খেলার জন্য তৈরি। রবিবারের ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা রয়েছে। কিন্তু লঙ্কান ব্যাটার ভানুকার ব্যাটিংও নজর কেড়েছে। তাঁকে বসানো নিয়ে দ্বিধায় রয়েছেন সকলে। তবে দলে যেই থাকুক না কেন পঞ্জাব যে চেন্নাইকে এক ইঞ্চিও জমি ছেড়ে দেবে না সেটা বলাই যায়। 

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

প্রচণ্ড গরমের মাঝেই স্বস্তির বার্তা! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া?

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

আয়ুষ্মান ভারত নিয়ে মউ সাক্ষর করতে দিল্লিতে শুভেন্দু, কত পরিবার পাবে সুবিধা?

ইরান-ইজরায়েল সংঘাতে নতুন মোড়, নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত ২১

ভুটানের পরে জোরালো ভূমিকম্প ফিলিপাইনে, জারি সুনামি সতর্কতা

ভূমিকম্পের জেরে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

সংঘর্ষবিরতির পর প্রথম ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, বন্ধ একাধিক দেশের আকাশসীমা

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের