গ্লাসগো অলিম্পিকে ভারতকে প্রথম পদক এনে দিলেন টোটোচালক ঝান্ডু কুমার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদকের খাতা খুললেন বিহারের নালন্দার প্যারা পাওয়ারলিফটার ঝন্টু কুমার। পুরুষদের হেভিওয়েট প্যারা পাওয়ারলিফ বিভাগে ব্রোঞ্জ পদক জিতে দেশের মুখ উজ্জ্বল করলেন ২৯ বছরের এই অ্যাথলিট। তবে এই সাফল্যের নেপথ্যে রয়েছে কঠিন সংগ্রামের গল্প। একসময় বাবার সঙ্গে রাস্তার ধারে আলু-পেঁয়াজ বিি করেছেন, আবার কোভিডের সময় সংসার চালাতে ই-রিকশাও চালিয়েছেন তিনি।

প্রতিযোগিতায় গ্রুপ ‘বি’ থেকে নেমে দ্বিতীয় প্রচেষ্টায় ১৯০ কেজি ওজন তুলে ১৩০.৯ পয়েন্ট সংগ্রহ করেন ঝন্ডু। শেষ প্রচেষ্টায় ১৯৬ কেজি তোলার চেষ্টা করলেও সফল হননি। তবুও ১৯০ কেজির লিফটই তাঁকে ব্রোঞ্জ এনে দেয়। নাইজেরিয়ার রিলুওয়ান ইদ্রিস সোনা এবং ইংল্যান্ডের ম্যাথিউ হার্ডিং রুপো জেতেন। শেষ লিফটে ব্যর্থ হওয়ার কারণ ব্যাখ্যা করে ঝন্তু বলেন, বারবেল র‍্যাকে আটকে যাওয়ায় টাইমিংয়ে সমস্যা হয়েছিল। তবে ভারতের প্রথম পদক জিততে পারার আনন্দই তাঁর কাছে সবচেয়ে বড়। তিনি জানান, প্রথমে বাবা-মাকে এবং তারপর ছোটবেলার অনুশীলন সঙ্গী গৌতমকে ফোন করবেন। জন্ম থেকেই পোলিও আক্রান্ত ঝন্ডু ২০১৭ সালে প্যারা অ্যাথলেটিক্সে কেরিয়ার শুরু করেন। পরে পাওয়ারলিফটিংয়ে মনোনিবেশ করেন।

আরও পড়ুনঃ কানাডায় উদ্ধার ২৩ বছরের ভারতীয় তরুণীর দেহ, গ্রেফতার লিভ-ইন পার্টনার

২০২৩ সালে জাতীয় চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার খরচ জোগাতে নিজের ই-রিকশাও বিক্রি করতে হয়েছিল তাঁকে। সেখানেই তাঁর প্রতিভা নজরে আসে প্যারালিম্পিক্স পদকজয়ী রাজিন্দর সিং রাহেলুর। তাঁর তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিয়ে দ্রুত সাফল্যের পথে এগিয়ে যান ঝন্ডু। এর আগে জাতীয় রেকর্ড গড়া, ২০২৫ বেজিং বিশ্বকাপ এবং ২০২৬ এশিয়ান ও ওশিয়ানিয়া চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ের পর এবার কমনওয়েলথ গেমসেও পদক জিতে লস অ্যাঞ্জেলেস ২০২৮ প্যারালিম্পিক্সে পদক জয়ের স্বপ্ন আরও উজ্জ্বল করলেন এই লড়াকু ভারতীয়।

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি