হরিয়ানার নিম্নবিত্ত পরিবার থেকে কমনওয়েলথের শীর্ষে, বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী

Share:

আন্তর্জাতিক ডেস্ক: একই দিনে তিনটি সোনা ভারতের ঝুলিতে। কমনওয়েলথে জয়জয়কার ভারতের। বক্সিংয়ে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী। গ্লাসগো কমনওয়েলথ গেমস ২০২৬-এ ইতিহাস গড়ল ভারত। একই দিনে একই ইভেন্টে তিনটি সোনা জয়ের ইতিহাস সৃষ্টি করলেন টিম ইন্ডিয়ার প্রতিযোগীরা। শুরুটা হয়েছিল প্রীতি পাওয়ারকে দিয়ে। মহিলাদের ৫৪ কেজি বিভাগের বক্সিংয়ে ফাইনালে তিনি কানাডার স্কারলেট সাভানা দেলগাদোকে হারিয়ে সোনা জেতেন। অন্য দিকে ৫৭ কেজি বিভাগের বক্সিং ফাইনালে সোনা জেতেন জ্যাসমিন ল্যাম্বোরিয়া। তারপরে আজ, শনিবার রাতে মেয়েদের বক্সিং-এর ৫১ কেজি বিভাগে সোনা জিতলেন সাক্ষী চৌধুরী।

আরও পডুন: সংসদ চত্বরে চাঁদা চুরির ‘নাটক’, রাহুল গান্ধি-পাপ্পু যাদবের বিরুদ্ধে এফআইআর

তিনি ইংল্যান্ডের রুবি হোয়াইট-কে হারিয়ে সোনা জিতেছেন। সাক্ষীর সোনা জয়ের জেরে ভারতে এই মুহূর্তে মোট পদকের সংখ্যা দাঁড়াল ৩১-টিতে। যার মধ্যে সোনা রয়েছে ৯-টিতে, ১৫টি রুপা ও ৭টি ব্রোঞ্জ পদক। এই মুহূর্তে ভারত পদক জয়ের তালিকায় ছয় নম্বর স্থানে রয়েছে। হরিয়ানার রোহতকের কন্যা সাক্ষীর জন্ম নিম্ন মধ্যবিত্ত পরিবারে। হরিয়ানা মেয়েদের খেলাধুলা নিয়ে রক্ষণশীল ছিল। সেই রাজ্য থেকেই অদম্য জেদের বসে বক্সিংয়ের রিং-য়ে এন্ট্রি নিয়েছিলেন সাক্ষী। তিনি দুবারের যুব বিশ্ব চ্যাম্পিয়ন এবং ওয়ার্ল্ড বক্সিং কাপ ২০২৫-এর স্বর্ণপদক বিজয়ী। হরিয়ানার স্থানীয় বক্সিং একাডেমিগুলিতে তাঁর জয়যাত্রার সূচনা হয়। যেখানে তিনি বক্সিংয়ের প্রতি সহজাত দক্ষতার পরিচয় দিয়েছিলেন। দ্রুতই বক্সিং রপ্ত করে জুনিয়র টুর্নামেন্টগুলিতে আধিপত্য বিস্তার করতে শুরু করেন এবং শেষ পর্যন্ত জাতীয় ক্যাম্পে নিজের জায়গা করে নেন। বক্সিং রিংয়ে তাঁর উদ্যমী মনোভাব প্রতিযোগিদের মানসিকভাবে দুর্বল করে দেয়। 

যৌনাঙ্গের যত্নে এই ৬ ভুল করছেন না তো? অজান্তেই বাড়তে পারে সংক্রমণের ঝুঁকি

বেপরোয়া গতির গাড়ির ধাক্কায় মৃত্যু তীর্থযাত্রীর, ঘাতক এসইউভি পুড়িয়ে দিল ক্ষুব্ধ জনতা

ক্যান্সার আক্রান্ত শিশুদের পাশে মেসি, হাসপাতাল  নির্মাণে দিলেন ২৬ লক্ষ ইউরো

ফ্রিজে রাখলেই বিষ! এই ৫টি খাবার ভুলেও রেফ্রিজারেটরে রাখছেন না তো?

অক্টোবরেই বিরল ‘মহালক্ষ্মী রাজযোগ’, উন্নতির শিখরে পৌঁছবেন ৪ রাশির জাতকরা

সংসারে টাকার অভাব? আর্থিক সঙ্কট দূর করতে ফ্রিজের উপর রাখুন তিনটি জিনিস

জামুইয়ে মোটরবাইক থেকে তরুণীকে নামিয়ে যৌন হেনস্থাকে ‘ছোট্ট ঘটনা’ আখ্যা মন্ত্রীর

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা, প্রথম স্ত্রী সহ গ্রেফতার সাতক্ষীরার সাংসদ

বিরল কীর্তি গড়তে চলেছেন তারেক, বাবা-মায়ের পর রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় ভাষণ দিচ্ছেন

ধোনিদের কোচ বদল, ফ্লেমিংয়ের জায়গায় এলেন জাহির খান

মঙ্গলে বাইরে বেরোলে সঙ্গে রাখুন ছাতা, দিনভর ভোগাবে বৃষ্টি

পাসপোর্টের বদলে ১০ হাজার টাকা ঘুষ! হাতেনাতে দুই সিভিক ভলান্টিয়ার গ্রেফতার

বদলের বাংলায় চৈতন্যদেবকে সম্মান, মহাপ্রভুর নামে হচ্ছে বিশ্ববাংলা সরণি?

মন্দারমণির উত্তাল সমুদ্রে স্নান করতে নেমে তলিয়ে গেলেন শান্তিপুরের দম্পতি