টি ভি আম্পেয়ারের বিতর্কিত সিদ্ধান্ত, ম্যাচ রেফারির দ্বারস্থ শ্রীলঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি : আউটের সিদ্ধান্ত যাতে নির্ভুল হয় সেজন্য প্রযুক্তির ব্যবহার শুরু হয়েছে ক্রিকেটে। অনফিল্ড আম্পেয়ার ছাড়াও রাখা হয়েছে টিভি আম্পেয়ার। কিন্তু এবারে সেই টিভি আম্পেয়ারের সিদ্ধান্ত নিয়েই বিতর্ক দানা বাঁধল। সম্প্রতি বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে ম্যাচে বিতর্কিত সিদ্ধান্ত নেন টিভি আম্পেয়ার। এবারে ওই সিদ্ধান্তের বিরোধিতা করে ম্যাচ রেফারির দ্বারস্থ হচ্ছে শ্রীলঙ্কার খেলোয়াড়রা।

শ্রীলঙ্কার পেসার বিনুরা ফার্নান্ডোর বলে ক্যাচ আউট হন বাংলাদেশের ব্যাটসম্যান সৌম্য সরকার। সৌম্যকে আউট হিসাবে ঘোষণা করে দেন অন ফিল্ড আম্পেয়ার। আম্পেয়ার আউট ঘোষণা করে দেওয়ার পর ব্যাটসম্যানের তরফে টিভি আম্পেয়ারের কাছে আপিল করা হয়। তৃতীয় আম্পেয়ার মাসিদুর রহমান অলফিল্ড আম্পেয়ারের সিদ্ধান্তকে খারিজ করে দেন ও সৌম্যকে নট আউট দেন।

এরপর টিভি আম্পেয়ারের সিদ্ধান্তের বিরোধিতা করে অসন্তোষ প্রকাশ করতে যায় শ্রীলঙ্কার খেলোয়াড়দের। শ্রীলঙ্কার খেলোয়াড়দের মতে, বল ব্যাটে লেগেছিল। বল ব্যাটে লাগায় কম্পন দেখা গিয়েছে। সেই বিষয়টি মাঠে বড় স্কিনেও দেখা গিয়েছে। তাহলে কীসের ভিত্তিতে নটআউট দিলেন টি ভি আম্পেয়ার। শ্রীলঙ্কার অ্যাসিসট্যান্ট কোচ নাভেদ নওয়াজ জানিয়েছেন, পুরো বিষয়টি ম্যাচ রেফারিকে জানানোর তোড়জোড় করা হচ্ছে। ম্যাচ রেফারির কাছ থেকে এই বিষয়টি আমরা পরিষ্কার হতে চাই।

তবে নটআউট থাকার ব্যাপারে আত্মবিশ্বাসী বাংলাদেশের ব্যাটসম্যান সৌম্য সরকার। তাঁর মতে, বল ব্যাটে লাগেনি। সেইকারণেই আমি রিভিউয়ের সিদ্ধান্ত নিয়েছি। হয়তো একটা শব্দ এসেছিল। হেলমেট থেকে হতে পারে। দ্বিতীয় টি ২০ ম্যাচে বাংলাদেশকে ১৬৬ রানের লক্ষ্যমাত্রা দেয় শ্রীলঙ্কা। রান তাড়া করে সেই লক্ষ্যপূরণ করে বাংলাদেশ। 

কালীপুজো মিটতেই মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বাড়িতে হাজির পুলিশ

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি