চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ক্রিক ইনফোর বর্ষসেরা তালিকায় বিরাটরা থাকলেও ঠাঁই হয়নি হরমনপ্রীতদের

নিজস্ব প্রতিনিধি : ২০২৩ সালের শেষে ইএসপিএন ক্রিক ইনফোর তরফে প্রকাশিত হল বর্ষ সেরা একাদশের তালিকা। সেখানে পুরুষদের বিভাগে সেরার তালিকায় বেশ কয়েকজন ভারতীয় জায়গা করে নিলেও মেয়েদের বিভাগে অবশ্য দাপট দেখাতে পারেননি হরমনপ্রীত কউররা। মেয়েদের বিভাগে সেরার তালিকায় নাম নেই কোনও ভারতীয়র।

শনিবার ওয়ান ডে, টেস্ট ও টি ২০-এই তিন ফরম্যাটেই সেরা একাদশের তালিকা প্রকাশ করেছে ক্রিক ইনফো। সেখানে টেস্টে সেরা একাদশে জায়গা করে নিয়েছে রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। পাশাপাশি ওয়ান ডে ফরম্যাটে সেরা একাদশের মধ্যে রয়েছে রোহিত শর্মা, শুভমন গিল, বিরাট কোহলি, জসপ্রীত বুমরা ও কুলদীপ যাদব। একইসঙ্গে টি ২০ ফরম্যাটে ভারতীয়দের মধ্যে সেরা একাদশে রয়েছে যশস্বী জয়সওয়াল, শুভমন গিল ও সূর্যকুমার যাদব।

তবে পুরুষদের বিভাগের এই তিন ফরম্যাটে অস্ট্রেলিয়ার দাপট চোখে পড়ার মতো। টেস্টের সেরা একাদশে যেমন জায়গা করে নিয়েছেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ট্রাভস হেড, উসমান খাজা, তেমনি বোলারদের মধ্যে জায়গা করে নিয়েছেন অধিনায়ক প্যাট কামিন্স ও মিচেল স্টার্ক। পাশাপাশি নিউজিল্যান্ডের কেন উইলিয়ামস ও টম ব্লান্ডেল, ইংল্যান্ডের জো রুট ও হ্যারি ব্রুকও রয়েছেন সেই একাদশে। পাশাপাশি ওয়ানডে ফরম্যাটে অস্ট্রেলিয়ার ড্যারেল মিচেলের সঙ্গে ট্রাভস হেডও সেরা একাদশে জায়গা করে নিয়েছেন। একইসঙ্গে টি ২০ ফরম্যাটে সেরা একাদশে অস্ট্রেলিয়ার হয়ে জায়গা করে নিয়েছেন গ্লেন ম্যাকওয়েল, ড্যানিয়াল সামস ও নাথান এলিস।

অন্যদিকে মেয়েদের বিভাগে সেরা একাদশে টি ২০ ও ওয়ানডেতে কোনও ভারতীয় জায়গা হয়নি। এশিয়ান খেলোয়াড়দের মধ্যে ওয়ানডে ফরম্যাটে জায়গা করে নিয়েছেন চামারি আতাপাত্তু এ বাংলাদেশের নাহিদা আখতার। এই দুই ফরম্যাটেই অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের খেলোয়াড়দের দাপট লক্ষ্যনীয়।

Published by:

Share Link:

More Releted News:

‘প্রয়োজনে IPL ছাড়তে পারেন বিরাট-রোহিত’, বিশ্বকাপজয়ী তারকার মন্তব্যে চর্চা তুঙ্গে

চেন্নাই শিবিরে বড় ধাক্কা, চোটের কারণে আইপিএল থেকে ছিটকে গেলেন তারকা ক্রিকেটার

এমবাপেদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ

IPL-এ ‘দোসা-ইডলি-সম্বর’ গান নিয়ে বিতর্ক, BCCI-এর কাছে বড় অভিযোগ জানাল চেন্নাই

একপেশে ম্যাচে লখনউকে দুরমুশ করে জয়ী বিরাটরা

বেঙ্গালুরুর বোলারদের আঁটোসাঁটো বোলিংয়ে ১৪৬ রানেই গুটিয়ে গেল লখনউ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ