টি-টোয়েন্টিতে অজিদের নয়া অধিনায়ক মিচেল মার্শ, দলে নেই লাবুশেন

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপের (Worldcup) আগে দক্ষিণ আফ্রিকার (South Africa) সঙ্গে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া (Australia)। তার আগে নতুন টি-টোয়েন্টি (T-20) অধিনায়ক ঘোষণা করল অজি ক্রিকেট বোর্ড (Cricket Australia)। কুড়ি-বিশের লড়াইয়ে বাইশ গজে অজিদের নেতৃত্ব দেবেন মিচেল মার্শ (Mitchell Marsh)। আগামী মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে যাবে অস্ট্রেলিয়া। সেখানে পাঁচটি একদিনের ম্যাচ সহ তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অজি=দক্ষিণীরা। আর সেখান থেকে ছোট ফরম্যাটের ক্রিকেটে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন মার্শ।

একদিনের সিরিজের দল ঘোষণা করেছেন অস্ট্রেলিয়া। সেই দলে নেই মারনাস লাবুশেন (Marnus Labuschagne)। তবে দলে জায়গা পেয়েছেন প্যাট কামিন্স (Pat Cummins)। আসন্ন বিশ্বকাপকে মাথায় রেখে কামিন্সকে দলে রেখেছে অজি ক্রিকেট বোর্ড। তবে তিনি টি-টোয়েন্টি সিরিজের দলে নেই। তিনি ডুপ্লেসিদের বিরুদ্ধে একদিনের সফরেই যোগ দেবেন। তবে তা নিয়ে একটু অনিশ্চয়তা রয়েছে। তাই তিনি যদি একদিনের সফরেও যোগ দিতে না পারেন, তাহলে একদিনের দলকেও নেতৃত্ব দেবেন মার্শ। তাই সব মিলিয়ে এই অজি অলরাউন্ডারের ওপর বেশ অনেকখানি দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।

কানা গিয়েছে, আগামী ৩০ অগস্ট (August) ডারবানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ খেলবে মার্শরা। ১ ও ৩ সেপ্টেম্বর (September) একই জায়গায় সিরিজের বাকি দুটি ম্যাচ হবে। এই টি-টোয়েন্ট সিরিজ খেলে পিতৃত্বকালীন ছুটিতে যাবেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell)। তবে বিশ্বকাপের আগে ভারতের মাটিতে তিন ম্যাচের সিরিজ খেলতে আসবে অস্ট্রেলিয়া। সেখানে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। প্রসঙ্গত, আগামী ২৮ সেপ্টেমম্বর বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করবে অস্ট্রেলিয়া।

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

উৎসবের আবহে হাসপাতালে ভর্তি রণজয়, হঠাৎ কী হল অভিনেতার?

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?

কালীঘাটে পুলিশের উপর হামলার অভিযোগে অভিষেকের বিরুদ্ধে দায়ের FIR, গ্রেফতার ২

শান্তিপুরে কালীপুজো দেখতে গিয়ে হারাবেন না পথ, মণ্ডপের ঠিকানা জানাবে স্কুল পড়ুয়ার ওয়েবসাইট

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

‘রাম মন্দিরে কোনওদিন যাব না,’ মমতাপন্থী সাংসদ কীর্তির মন্তব্যে শোরগোল

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়