আত্মঘাতী শচিনের নিরাপত্তারক্ষী, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : আত্মহত্যা করলেন শচিন তেণ্ডুলকরের এক নিরাপত্তারক্ষী। গুলি করে আত্মহত্যা করেছেন তিনি। মঙ্গলবার রাতে মহারাষ্ট্রের জামনের শহরে এই ঘটনাটি ঘটেছে। জানা গিয়েছে, ওই নিরাপত্তারক্ষী মহারাষ্ট্রের রিজার্ভ পুলিশ ফোর্সের সদস্য ছিলেন।

জানা গিয়েছে, ছুটিতে নিজের গ্রামের বাড়িতে গিয়েছিলেন শচিনের নিরাপত্তারক্ষী প্রকাশ কাপড়ে। মঙ্গলবার রাতে নিজের সার্ভিস রিভলবার থেকে গুলি করেন তিনি। জানা গিয়েছে, রাত দেড়টা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। তবে কি কারণে এই আত্মহত্যা সেবিষয়ে অবশ্য কিছু জানা যায়নি। পুলিশ ইতিমধ্যে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

পুলিশ ইতিমধ্যে প্রকাশের পরিবারের সদস্য, সহকর্মীদের জিজ্ঞাসাবাদ করতে শুরু করেছে। প্রকাশের দেহকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। জামন থানার পুলিশ ইনস্পেকটর কিরণ শিণ্ডে জানিয়েছেন, প্রাথমিকভাবে জানা গিয়েছে, ব্যক্তিগত কারণেই প্রকাশ এই কাণ্ড ঘটিয়েছেন। সম্পূর্ণ তথ্য হাতে আসার পরই আমরা এই বিষয়ে জানতে পারব। জানা গিয়েছে, প্রকাশের পরিবারে তাঁর স্ত্রী, দুই সন্তান, মা ও এক ভাই রয়েছে। প্রকাশের আকস্মিক মৃত্যুতে শোকাহত তাঁর পরিবারের সদস্যরা।

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

রাখিতে বোনকে কী উপহার দেবেন ভেবে উঠতে পারছেন না? রইল ৬টি গিফট আইডিয়া

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

অপারেশন সিঁদুরে ব্যবহৃত ২০টি চিনা যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, খরচ হবে ২১,৯২৩ কোটি টাকা

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক

বিমান নাকি পিকনিক স্পট? ইন্ডিগোর বিমানে এক পরিবারের কাণ্ডে তুমুল বিতর্ক