৯ ডিসেম্বর মহিলাদের আইপিএলের নিলামে ১৬৫ জনের ভাগ্য পরীক্ষা

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আগামী বছর মহিলাদের আইপিএলের দ্বিতীয় সংস্করণের জন্য নিলামে থাকা ১৬৫ ক্রিকেটারের তালিকা প্রকাশ করল আইপিএল গভর্নিং কাউন্সিল। যার মধ্যে ১০৪ জনই ভারতীয় আর ৬১ জন বিদেশি ক্রিকেটার। আইসিসির সহযোগী সদস্যদের ক্রিকেটাররা আছেন ১৫ জন। ১৬৫ জনের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ৫৬ জন। বাকি ১০৯ জন ঘরোয়া ক্রিকেটের সঙ্গে যুক্ত। আগামী ৯ ডিসেম্বর শনিবার বসবে নিলামের আসর।

শনিবার মহিলা প্রিমিয়ার লিগের পক্ষ থেকে ‘এক্স’ হ্যান্ডেলে এক পোস্টে জানানো হয়েছে, নিলামের তালিকায় থাকা ১৬৫ জন খেলোয়াড়ের মধ্য থেকে পাঁচটি ফ্র্যাঞ্চাইজি বা দল সর্বোচ্চ ৩০ জন ক্রিকেটার কিনতে পারবে। তার মধ্যে বিদেশি ক্রিকেটার নিতে পারবে ৯ জন করে।  নিলামের সর্বোচ্চ ভিত্তিমূল্য ধরা হয়েছে ৫০ লাখ টাকা। ওই তালিকায় রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার ডিয়েন্ড্রা ডটিন ও আইরিশ ক্রিকেটার কিম গার্থ। শ্রীলঙ্কার মহিলা ক্রিকেট দলের অধিনায়ক চামারি আতাপাত্তুর বেসমূল্য ৩০ লাখ টাকা। ১৬৫ জনের তালিকায় ঠাঁই পেয়েছেন দুই বাংলাদেশি ক্রিকেটার রাবেয়া খান ও মারুফা আক্তার। দুজনের ভিত্তিমূল্যই ৩০ লাখ টাকা।

গত নিলামে প্রথম ডাকেই ৩ কোটি ৪০ লাখ রুপির ভারতীয় ওপেনার স্মৃতি মান্ধানাকে কিনেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। শেষ পর্যন্ত নিলামের সবচেয়ে দামী খেলোয়াড় ছিলেন স্মৃতিই। বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ৩ কোটি ২০ কোটি রুপি করে দাম উঠেছিল অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার ও ন্যাট সিভার-ব্রান্টের। গার্ডনারকে দলে টেনেছিল গুজরাট জায়ান্টস, সিভার-ব্রান্টকে মুম্বই ইন্ডিয়ানস।

ঘরোয়া উপকরণে সহজেই বানান ক্রিসপি হানি চিলি পটেটো উইথ চিকেন

সইফ আলি খানকে খুনের হুমকি, কাঁপছে বলিউড

ভিলেন বৃষ্টি, পিছিয়ে গেল চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর শোভাযাত্রা

স্বপ্নকে বাস্তবে রূপ দিতে মা বিক্রি করেছেন নিজের গহনা, বোনেরা করেছেন দিনমজুরের কাজ, অবশেষে UPSC ক্র্যাক পবনের

আমজনতাকে স্বস্তি দিয়ে লক্ষ্মীবারে আরও সস্তা সোনা, শহরে রুপোর দর কত? জানুন…

কেরলমে কাজে গিয়ে মৃত্যু বহরমপুরের পরিযায়ী শ্রমিকের, আহত ৯

প্রয়াত বর্ষীয়ান কংগ্রেস নেতা আবু নাসের খান চৌধুরী, শোকের ছায়া মালদহে

ফের মহুয়ার উপর ‘ডিম থেরাপি’, গাড়ি ঘিরে গো-ব্যাক স্লোগান

হানিমুনে বারবিকিউ করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন, টানা দু’মাসের লড়াই শেষে মৃত্যু নববধূর

অশান্ত বাংলাদেশ, ‘মোল্লা’ ইউনূসের বাড়িতে আগুন

সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে কোন জেলায় কতটা দুর্যোগের আশঙ্কা?

কানাডায় রহস্যমৃত্যু ভারতীয় যুবকের, জ্বলন্ত গাড়ি থেকে উদ্ধার দেহ

শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’! ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরাল ওড়িশা প্রশাসন

পুণ্যার্থীদের বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে মৃত ২, জখম ২২