ইংল্যান্ডে টেস্ট সিরিজে সাফল্য, ক্যানসার আক্রান্ত দিদিকে নিয়েই স্বপ্নপূরণ

Share:

নিজস্ব প্রতিনিধি : ইংল্যান্ডের বিরুদ্ধে সদ্য শেষ হয়েছে টেস্ট সিরিজ। ইংল্যান্ডের সঙ্গে সিরিজ ড্র করেছে ভারত। সিরিজ জিততে না পারলেও শুভমান গিলদের না হারার মানসিকতা প্রশংসিত হয়েছে। এই খেলায় নিজের নাম খোদাই করেছে বিহারি পেসার আকাশদীপ। পাঁচ ম্যাচের সিরিজে মোট ১৩ টি উইকেট নিয়েছেন আকাশ।

অতীতে ইংল্যান্ডের এজবাস্টনে ৮টি টেস্টের মধ্যে একটিতেও জয় পায়নি ভারত। তবে বর্তমানের ভারতীয় টিম সেই ইতিহাস তৈরি করেছে। এই খেলায় আকাশের নাম স্বর্ণাক্ষরে জ্বলজ্বল করবে। ২ ইনিংস মিলিয়ে ১০ উইকেট নিয়েছিলেন তিনি। দেশে ফিরে এসো নিজের স্বপ্ন পূরণ করেছেন। কিনেছেন কালো রঙের টয়োটা ফর্চুনার। বর্তমানে লখনৌতে থাকেন আকাশ। লখনৌ সুপার জায়েন্টের হয়ে আইপিএল খেলেন। স্বপ্নের ফর্চুনার কিনতে পরিবারকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন আকাশ।

 

 

View this post on Instagram

 

A post shared by Akash Deep (@akash.deep969)

ইনস্টাগ্রামে সেই ছবি শেয়ারও করেছেন। লিখেছেন, স্বপ্নপূরণ হয়েছে, চাবিও পেয়েছেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষদের সঙ্গেই রয়েছেন। টয়োটা ফর্চুনার কিনলেও তার কাছে রয়েছে টাটা নেক্সন এবং বিএমডব্লিউ এক্সথ্রি। আকাশকে সবার আগে শুভেচ্ছা জানিয়েছেন ভারতীয় দলের টি-টোয়েন্টির অধিনায়ক সূর্য কুমার যাদব।

এজবাস্টনে অসাধারণ ইনিংসের পর আবেগে ভেসে গিয়েছিলেন আকাশদীপ। খেলার পরে তার গলা ধরে এসেছিল। ওই সময় তিনি কারো সঙ্গে সেভাবে কথা বলতে পারেন নি।এই ছাড়া তার কাছে অত্যন্ত আবেগের ছিল তার কারণ মাত্র দু’মাস আগে তার দিদি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। যতবারই বল করেছেন, ততবারই দিদির মুখটাই চোখের সামনে ভেসে উঠেছে। দিদির হাসিমুখের কথা ভেবেই আরও বেশি ভালো করে খেলার অনুপ্রেরণা জুগিয়েছে। ইংল্যান্ডের মাঠে তারপর ফরম্যাট দিদিকেই উৎসর্গ করেছেন।

ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা ঘোষণা শুভেন্দুর

মেসিদের প্রিয় খাবার তৈরিতে আর্জেন্টিনা থেকে আমেরিকায় গেল ৫০০ কেজি গরুর মাংস

জব কার্ড ফেরত এবং প্রাপ্য টাকার দাবিতে সুপারভাইজারের বাড়িতে ঝাঁটা নিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের

রাজমিস্ত্রির কাজে গিয়ে মর্মান্তিক মৃত্যু যুবকের, শোকস্তব্ধ মানিকনগর

মসজিদের ভিতরে ৫ বছরের শিশুকে ধর্ষণ, পুলিশের জালে পাষণ্ড ইমাম

শেষ রক্ষা হল না, বাথরুমের গোপন সুড়ঙ্গ থেকে নায়িকা ববির স্বামীকে পাকড়াও করল পুলিশ

গাইঘাটায় বৌমাকে পিটিয়ে শ্রীঘরে তৃণমূল নেত্রী, আদালতে যাওয়ার পথে ডিম থেরাপি

চাকরি দেওয়ার নামে প্রতারণা, অভিষেকের আপ্তসহায়কের বিরুদ্ধে দায়ের FIR

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

মাত্র ১১ বলে ৫০ রান, দ্রুততম অর্ধশতরান করে বিশ্বরেকর্ড বৈভবের

ইংল্যান্ডের বিরুদ্ধে দলে ফিরলেন বিরাট, শতরান করেও উপেক্ষিত যশস্বী

মাঠে গরু আনতে গিয়ে বাজ পড়ে মৃত্যু সিভিক ভলান্টিয়ারের

নীতীশ পুত্র বিহারের স্বাস্থ্যমন্ত্রী নিশান্তের যোগাভ্যাস হাসির রোল তুলল নেট দুনিয়ায়