Asia Cup 2023: বাংলাদেশকে ৫ উইকেটে হারাল শ্রীলঙ্কা

Share:

নিজস্ব প্রতিনিধি: সাদিরা সামারবিক্রমা ও চারিথ আসালঙ্কার দুরন্ত ব্যাটিংয়ের দৌলতে এশিয়া কাপের প্রথম ম্যাচে বাংলাদেশকে পাঁচ উইকেটে হারাল শ্রীলঙ্কা। বৃহস্পতিবার প্রথমে ব্যাট করে ১৬৪ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। জবাবে ৩৯ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় শ্রীলঙ্কা।

এদিন পাল্লেকেল্লে স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। কিন্তু ওই সিদ্ধান্ত আত্মঘাতী হয়ে যায়। প্রথমে ব্যাট করতে নেমে ১৬৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। জয়ের জন্য শ্রীলঙ্কার প্রয়োজন ছিল মাত্র ১৬৫ রান। কিন্তু ঘরের মাঠে শুরুতেই ধাক্কা খায় দাসুন শানাকার দল। তৃতীয় ওভারে তাসকিনের বলের লাইন মিস করে ক্লিন বোল্ড হয়ে যান দিমুথ করুনারত্নে (১)। ওই ব্রেক থ্রু পাওয়ার পরে লঙ্কা শিবিরে দ্বিতীয় আঘাত করেন শরিফুল ইসলাম। বাংলাদেশের বাঁহাতি পেসারের বল না বুঝতে পেরে চালাতে গিয়ে উইকেটরক্ষক মুশফিকুর রহিমের হাতে সহজ ক্যাচ তুলে দেন পাতুম নিশাঙ্কা (১৪)। শুরু থেকেই আত্মবিশ্বাসের অভাব লক্ষ্য করা গিয়েছিল কুশল মেন্ডিজের চেহারার। টাইগার অধিনায়ক সাকিবের আর্ম বলের কাছে হার মেনে মাত্র ৫ রান করে বিদায় নিলেন। ৯.২ ওভারে ৪৩ রানে তিন উইকেট হারিয়ে চাপে পরে যায় লঙ্কা শিবির।

এর পরেই চতুর্থ উইকেটে জুটি বেঁধে টাইগারদের সামনে প্রতিরোধের প্রাচীর হয়ে দাঁড়ান সাদিরা সামারাবিক্রমা ও চারিথ আসালঙ্কা। দু’জনেই মাথাঠাণ্ডা করে খেলার পাশাপাশি রান মেশিন সচল রাখেন। উইকেটের জন্য মাথা খুঁড়তে থাকেন সাকিব-তাসকিন-শরিফুলরা। ৫৯ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন সামারবিক্রমা। সেই সঙ্গে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশিদের হাত থেকে নিজেদের হাতে নেন। শেষ পর্যন্ত ৩০তম ওভারে বল করতে এসে সামারাবিক্রমাকে ফিরিয়ে জুটি ভাঙেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। বল বুঝতে না পরে ক্রিজ ছেড়ে বেরিয়ে আসা সামারাকে (৫৪) স্ট্যাম্পিং করে সাজঘরে ফিরিয়ে দেন মুশফিকুর রহিম। খানিকবাদে ধনঞ্জয় ডি’সিলভার (২) স্ট্যাম্প ছিটকে দেন সাকিব আল হাসান। ফের পর পর দুই উইকেট খানিকটা চাপে পড়ে লঙ্কা শিবির। তবে অধিনায়ক দাসুন শানাকাকে সঙ্গে নিয়ে সেই চাপ কাটান আসালঙ্কা। শেষ পর্যন্ত ৬৬ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় শ্রীলঙ্কা। চারিথ আসালঙ্কা (৬২) এবং দাসুন শানাকা (১৪) রানে অপরাজিত থাকেন।

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা

যৌন মন্ত্রক গঠনের প্রস্তাব ঘিরে তুলকালাম, সংসদের ভিতরেই ঘুষোঘুষি-লাথালাথিতে জড়ালেন সাংসদরা

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর, কালীপুজোর আগেই সাড়ে ৮ হাজার শূন্যপদে নিয়োগ

ক্রাইম ব্রাঞ্চের অফিসেই দিনের পর দিন নাবালিকাকে যৌন নির্যাতন! অভিযুক্ত পুলিশকর্তা

উত্তরপ্রদেশে এসআইআরে এক কোটি হিন্দু ভোটারের নাম বাদ, উদ্বিগ্ন যোগী আদিত্যনাথ

‘চলে যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করো…’ ছয় বছরের ছেলেকে নিয়েই ১৮ তলা থেকে ঝাঁপ মহিলার

স্ত্রীর দামি গয়না-ঘড়ি চুরির দায়ে স্বামীকে ৪০ কোটি টাকা ক্ষতিপূরণের নির্দেশ দুবাই আদালতের

‘বাংলায় জ্ঞানেশের পুজো হচ্ছে,’ বিরোধীদের তোপ দেগে বললেন শমীক

প্রেমের প্রস্তাব প্রত্যাখান, ক্লাসে ঢুকে করাত দিয়ে দশম শ্রেণির ছাত্রীর উপরে প্রাণঘাতী হামলা

বাজল ভোটের ঘন্টা, পঞ্জাবে ৪০ আসনে প্রার্থী ঘোষণা আপের

বাজারে মরা মাছ বিক্রি হচ্ছে! ‘দেখেশুনে কিনতে’ নির্দেশ বনমন্ত্রীর

‘মা ফ্লাইওভারে দুর্ঘটনায় অভিযুক্তকে কোমড়ে দড়ি বেঁধে গ্রেফতার করা উচিত,’ দাবি অগ্নিমিত্রার

TET পাশ পরীক্ষার্থীদের ফেল দেখানোর অভিযোগ, ২০২৫-এর প্রাথমিক নিয়োগ ঘিরে হাইকোর্টে মামলা

‘অর্ণবে’র পর ‘মুরাসু’, ফের বঙ্গোপসাগরে নতুন ঘূর্ণিঝড়, কালীপুজোতে ভাসবে বাংলা