বিশ্বকাপে ভারত-অস্ট্রেলিয়ার মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে জানেন?

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: চিন্নাস্বামী স্টেডিয়ামে আজ রবিবার বিশ্বকাপের প্রথম ম্যাচেই মুখোমুখি হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়া। রোহিত শর্মা ও প্যাট কামিংসদের লড়াইকে ইতিমধ্যেই ক্রিকেট বিশেষজ্ঞরা ‘হাই-ভোল্টেজ’ বা ‘মিনি ফাইনাল’ ম্যাচ হিসেবে আখ্যা দিয়েছেন। কারা জিতবে, তা জানতে আরও কয়েক ঘন্টার অপেক্ষা করতে হবে। কিন্তু আজকের আগে দুই দল বিশ্বকাপে কতবার মুখোমুখি হয়েছে, কোন দল কতবার জিতেছে, তা জানেন কী?

১৯৭৫ সালে শুরু হয়েছিল বিশ্বকাপ। এবার ১৩তম সংস্করণ হচ্ছে। আগের ১২ টি বিশ্বকাপে দুই দল মুখোমুখি হয়েছিল ১২ বার। আর সেই লড়াইয়ে ভারতকে টেক্কা দিয়েছে অজিরা। ১২ বারের মধ্যে ৮ বার জিতেছে অস্ট্রেলিয়া। আর চার বার জিতেছে ভারত। অস্ট্রেলিয়া ভারতের বিরুদ্ধে সর্বোচ্চ রান তুলেছে ৩৫৯। আর সর্বনিম্ন ১২৮। উল্টোদিকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের সর্বোচ্চ স্কোর করেছে ৩৫২ ও সর্বনিম্ন স্কোর ১২৫।

বিশ্বকাপের প্রথম দুই আসরে দুই দলের দেখা হয়নি। ১৯৮৩ সালে দু’দুবার মুখোমুখি হয়। প্রথমবার অস্ট্রেলিয়া ১৬২ রানে জয়লাভ করে। দ্বিতীয় সাক্ষাতে ১১৮ রানে জেতে কপিল দেবের নেতৃত্বাধীন ভারত। ১৯৮৭ সালের বিশ্বকাপেও দু’দল দু’বার মুখোমুখি হয়েছিল। সেবারেও প্রথম সাক্ষাতে জয়লাভ করে অজিরা। দ্বিতীয়বার জেতে ভারত। ১৯৯২ সালে পঞ্চম সাক্ষাতে ভারতকে ১ রানে হারিয়ে দেন অস্ট্রেলিয়া। ১৯৯৬ সালে ফের ভারতকে ১৬ রানে হারিয়ে জয়ী হয় অজিরা। ১৯৯৯ সালের বিশ্বকাপেও ৭৭ রানে হার মানতে হয়েছিল ভারতকে। ২০০৩ সালে বিশ্বকাপে দুই দল ২ বার মুখোমুখি হয়েছিল। দুবারেই জিতেছিল অজিরা। প্রথমবার জয়ী হয়েছিল ৯ উইকেটে। দ্বিতীয়বার ১২৫ রানে। হারতে হারতে দেওয়ালে পিঠ ঠেকে যাওয়া ভারত ঘুরে দাঁড়ায় ২০১১ সালে। দীর্ঘদিন বাদে অস্ট্রেলিয়াকে পাঁচ উইকেটে হারিয়ে জয়ী হন মহেন্দ্র সিং ধোনিরা।পরের বার অর্থা‍ৎ ২০১৫ সালে ভারতকে ৯৫ রানে হারিয়ে জয়ী হয় অস্ট্রেলিয়া। গত বার ২০১৯ সালে দুই দলের সাক্ষাতে ভারত জিতেছিল ৩৬ রানে।

‘কুছ তো লোগ কেহেঙ্গে’, ‘রামায়ণ’ নিয়ে বিতর্কে মুখ খুললেন ‘রাম’ রণবীর কাপুর

হরমুজ প্রণালিতে ২০ নাবিকের মৃত্যুর জন্য ইরানকেই কাঠগড়ায় তুলল মার্কিন সেনা

দীপাবলিতে ‘সবুজ বাজি’ পোড়ানো যাবে দিল্লিতে, তবে সময় বেঁধে দিল সুপ্রিম কোর্ট

পোশাক শ্রমিকদের আন্দোলনে অশান্ত বাংলাদেশ, গাজীপুর পোড়ানো হল পুলিশের তিন গাড়ি

বলিউড সুন্দরীর প্রেমে পড়েছেন রাষ্ট্রপতির প্রাক্তন এডিসি ঋষভ সিংহ সাম্বিয়াল! ঝড়ের বেগে ভাইরাল ছবি

ধর্মীয় নেতাকে ফাঁসাতে বাড়িতে মাদক রাখছে পুলিশ, গোপন ক্যামেরায় ফাঁস উর্দিধারীদের কীর্তি

মর্মান্তিক! রাজস্থানে রাস্তা নির্মাণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আট শ্রমিকের মৃত্যু

‘আমাদের একা থাকতে দিন’, মেয়ের ‘মিডল ফিঙ্গার’ বিতর্ক নিয়ে মুখ খুললেন সঞ্জয় গুপ্তের স্ত্রী

ঘণ্টায় ১২০ কিমি বেগে ধেয়ে আসছে মুরাসু, কলকাতা-সহ বাংলার আবহাওয়া কেমন থাকবে?

চোখের পলকে মাটিতে আছড়ে পড়ল বিমান! ফ্লোরিডায় মৃত ৯, প্রকাশ্যে পাইলটের শেষ বার্তা

‘ভোট চুরির জন্য জ্ঞানেশ কুমার জেলে যাবে,’ দৃপ্ত কণ্ঠে বললেন রাহুল

‘থানায় কালীপুজো করে প্রায়শ্চিত্ত করতে হবে পুলিশকে’, নিদান উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথের

বুলগেরিয়ার ইতিহাসে প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে চলেছেন ইলিয়ানা ইয়োতোভা

টিকিট না পেয়ে ভোটের আগেই আপ ছেড়ে বিজেপিতে যোগ দিলেন তিন বিধায়ক