চাকদায় মমতার নিশানায় সন্দেশখালি, বাদ গেলেন না রাজ্যপাল এবং জগন্নাথও

চাকদা থেকে মমতা সন্দেশখালিকাণ্ডে নিশানা বানালেন বিজেপিকে। নিশানা বানালেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস ও বিজেপির প্রার্থী জগন্নাথ সরকারকেও।

Share:

নিজস্ব প্রতিনিধি: চলতি বছরের ফেব্রুয়ারি মাসের শুরুতেই নদিয়া জেলার(Nadia District) শান্তিপুরে এসে সভা করে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। পরিষেবা প্রদান অনুষ্ঠান হলেও সেদিনের সভামঞ্চ থেকেই রানাঘাট ও কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র নিয়ে বার্তা দিয়ে গিয়েছিলেন তিনি। এদিন অর্থাৎ শনিবার ফের জোড়া জনসভার কর্মসূচি নিয়ে রানাঘাট কেন্দ্রে(Ranaghat Constituency) পা রেখেছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি রানাঘাটের তৃণমূল(TMC) প্রার্থী মুকুটমণি অধিকারীর সমর্থনে দুটি সভা করছেন। এর মধ্যে তাঁর প্রথম সভা ছিল চাকদায়(Chakdah)। সেই সভা থেকেই তিনি সরব হলেন সন্দেশখালির ঘটনা নিয়ে। সরব হলে রাজ্যপালের বিরুদ্ধেও। একই সঙ্গে নিশানা বানালেন রানাঘাটের বিজেপি সাংসদ ও প্রার্থী জগন্নাথ সরকারকে নিয়েও।

তবে চাকদার সভার আগেই মমতা ট্যুইট করেন সন্দেশখালির ঘটনা নিয়ে। সেখানেই তিনি লেখেন, ‘সন্দেশখালির এই স্টিং অপারেশন প্রমাণ করে যে, বিজেপি আসলে কতটা নোংরা এবং ঘৃণ্য একটি দল। বাংলার প্রগতিশীল ভাবধারা ও কৃষ্টি-সংস্কৃতির প্রতি আঘাত হানতে, বাংলা-বিরোধীরা আমাদের রাজ্যের সম্মানহানি করার জন্য ষড়যন্ত্র-চক্রান্ত করে। ভারতের ইতিহাসে এর আগে কখনও দিল্লির কোনো শাসক দল, স্রেফ প্রতিহিংসার বশে একটি গোটা রাজ্য এবং সেই রাজ্যের জনগণকে অপমান করার এইরকম চেষ্টা করেনি। ইতিহাস সাক্ষী থাকবে কীভাবে দিল্লির ষড়যন্ত্রমূলক শাসনের বিরুদ্ধে বাংলা গর্জে উঠবে এবং তাদের বিসর্জন নিশ্চিত করবে।’ আর চাকদার সভা থেকে কী বললেন? তিনি বললেন, ‘সন্দেশখালি নিয়ে ভালো নাটক করেছে। এখন আসল তথ্য ফাঁস হয়ে গিয়েছে। আমি অনেক দিন ধরে বলছিলাম এটা পরিকল্পনা। বিজেপির তৈরি করা নাটক। আসল তত্ত্ব ফাঁস হয়ে গিয়েছে। আমি ডিটেলস দেখিনি। নিশ্চয়ই দেখব। সন্দেশখালি বিজেপির তৈরি করা নাটক।’

চাকদার সভা থেকে এদিন মমতা নিশানা বানান রাজ্যপাল সি ভি আনন্দ বোস এবং রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারকেও। রাজ্যপাল প্রসঙ্গে মমতা বলেন, ‘কেন্দ্রের প্রতিনিধি মাননীয় রাজ্যপাল। দেখছেন কীর্তি কারখানা! রাজভবনের কর্মীদের সঙ্গে কী করছে! মেয়েদের ডেকে কী করছেন! তাঁর বাড়িতে রাত যাপন করে প্রধানমন্ত্রী চলে গেলেন। যিনি সন্দেশখালি নিয়ে বড় বড় সন্দেশ দেন, কই তিনি তো কিছু সন্দেশ দিলেন না রাজ্যপালকে। বলতে লজ্জা লাগে। ভাবতেও লজ্জা লাগে।’ এর পাশাপাশি তিনি জগন্নাথকে নিয়ে বলেন, ‘আপনার জগন্নাথ, মানে আপনাদের এখানে যিনি প্রার্থী। যাকে আগের বার আপনারা ভোট দিয়ে জিতিয়েছিলেন। একটু সন্দেশ দিতে পারলেন না। খোঁজ নেননি কী করে? সকলে জানেন। স্থানীয়েরা জানেন। কেন মুকুটমণি বিজেপি ছেড়ে চলে এল, সকলে জানেন। এঁদের ভোটে দাঁড়ানোর যোগ্যতা রয়েছে না ক্ষমতা রয়েছে!’

বছরের শেষ সূর্যগ্রহণ শ্রাবণে, পাহাড়সম দুঃখ নেমে আসবে ২ রাশির জাতকদের জীবনে

আজকের রাশিফলঃ জীবনসঙ্গীর সঙ্গে বেশি বেশি করে সময় কাটান, খারাপ চিন্তা ভাবনা দূর হবে..

২০ জুন বাংলাজুড়ে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’, তারকেশ্বরে থাকবেন শুভেন্দু

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই বিশ্বরেকর্ড, লাল কার্ড দেখলেন তিন জন

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারাল মেক্সিকো

পর্দা উঠল ফুটবল বিশ্বকাপের, ‘দাই দাই’ গানে উদ্বোধনী মঞ্চ মাতালেন শাকিরা ও বার্না বয়

দীর্ঘ সাড়ে পাঁচ ঘন্টার ম্যারাথন জেরা শেষে ভবানী ভবন থেকে বের হলেন অভিষেক

‘এমন মুখ ঢেকে বেরোচ্ছেন কেন? উনি কি করোনা রোগী’, সায়নীকে কটাক্ষ কুণাল ঘোষের

অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতে ইতিহাস গড়ল টাইগাররা

‘বৃহস্পতিবার রাতেই ইরানে কঠোর হামলা’, ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের

‘আগে শুদ্ধিকরণ, তারপর…’, নবান্নে পার্থর ঘরে বসার আগে পুজোর প্রস্তুতি বিশাল লামার

বিশ্বকাপ শুরুর দিনেই জোর ধাক্কা মরক্কোর, ছিটকে গেলেন দুই ফুটবলার

১২ বছর বছরের কিশোরীকে ধর্ষণের পর ছুড়ে ফেলা হল তিনতলা থেকে, হাড়হিম কাণ্ড তেলঙ্গানায়

আমেরিকায় ঢুকতেই দেওয়া হয়নি, দেশে ফিরে বীরের মর্যাদা পেলেন রেফারি