বিশ্বকাপ খেলতে ভারতে আসছেন না লিটনরা, আইসিসিকে চিঠি দিয়ে জানাচ্ছে বাংলাদেশ বোর্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে আনড় থাকছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।  আগামী শনিবারের মধ্যেই এই সিদ্ধান্তের কথা জানিয়ে আইসিসিকে চিঠি দেওয়া হবে। আজ বুধবার (৭ জানুয়ারি) ক্রীড়া উপদেষ্টা তথা ভারত বিদ্বেষী হিসাবে পরিচিত আসিফ নজরুলের সঙ্গে বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল-সহ বেশ কয়েকজন পরিচালক। ওই বৈঠকেই ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলকে অনুমতি না দেওয়ার কথা জানিয়ে দেন তদারকি সরকারের ক্রীড়া উপদেষ্টা। এমনকি ভারতের মাটিতে বিশ্বকাপে খেলতে না যাওয়ার কথা জানিয়ে আইসিসিকে চিঠি দেওয়ার নির্দেশ দেন। বৈঠকে হাজির বিসিবির এক পরিচালক জানিয়েছেন, টি টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়ে শনিবারের মধ্যে অবস্থান স্পষ্ট করতে বলেছিল আইসিসি। দু-একদিনের মধ্যেই চিঠি পাঠিয়ে ভারতে না খেলতে যাওয়ার কথা জানানো হবে।

বাংলাদেশে লাগাতার হিন্দু নির্যাতনের ঘটনায় আইপিএলে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে খেলতে দেওয়া যাবে না বলে দাবি জানিয়েছিল ভারতের বেশ কয়েকটি রাজনৈতিক দল ও কট্টর হিন্দুত্ববাদী সংগঠন। সেই দাবির পরিপ্রেক্ষিতে মুস্তাফিজকে বাদ দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। আর ওই ঘটনাকে হাতিয়ার করেই ভারত বিরোধী জেহাদ ঘোষণা করে মুহাম্মদ ইউনূসের সরকার। ভারতের মাটিতে আগামী ফেব্রুয়ারি মাসে বসতে চলা টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ খেলতে বাংলাদেশ ক্রিকেট দলকে পাঠানো যাবে না বলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে নির্দেশ দেয়।

সরকারের নির্দেশের পরেই বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসিকে চিঠি পাঠিয়ে ভারতে খেলতে না যাওয়ার কথা জানিয়ে দেয় বিসিবি। বাংলাদেশের ম্যাচগুলি ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নিয়ে যাওয়ার দাবি জানায়। বিসিবির ওই চিঠির পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার সমস্যা মেটাতে উদ্যোগী হয় আইসিসি। যদিও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতিকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, শেষ মুহুর্তে এসে ম্যাচের ভেন্যু বদল সম্ভব নয়। টি টিয়েন্টি ক্রিকেট খেলতে হলে ভারতেই যেতে হবে বাংলাদেশ দলকে। শযধু তাই নয়, বিসিবিকে চরম সময়সীমা বেঁধে দিয়ে জানানো হয়, বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল ভারতে যাবে কিনা, তা নিয়ে শনিবার স্পষ্ট সিদ্ধান্ত জানাতে হবে। যদি বাংলাদেশ দল না যায়, তাহলে অন্য দলকে প্রতিযোগিতায় নেওয়ার বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করতে হবে।

আইসিসির কড়া মনোভাব টের পেয়ে এদিন বিকেলে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি-সহ বেশ কয়েকজন পরিচালক। ওই বৈঠকের পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘আমাদের ক্রিকেটারদের নিরাপত্তা, বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের মর্যাদা- এটার প্রশ্নে আমরা কোনও আপস করব না। আমরা ক্রিকেট খেলতে চাই, আমরা বিশ্বকাপ খেলতে চাই। আরেকটা যে আয়োজক দেশ আছে শ্রীলঙ্কা, আমরা সেখানে খেলতে চাই। ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে আমরা অনড় আছি। আমরা কেন অনড় আছি, আমরা আশা করি সেটা আইসিসিকে বোঝাতে সক্ষম হব। আইসিসি আমাদের যুক্তিগুলো নিরপেক্ষভাবে বিবেচনা করে টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের খেলার সুযোগ করে দেবে বলে আশাবাদী।’

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

‘৬, ৭ ও ৮ নম্বর ফর্মে পরিবর্তন করতে পারে না কমিশন’, জ্ঞানেশদের এক্তিয়ার বাঁধল সুপ্রিম কোর্ট

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের