হরমনপ্রীতের অসভ্য আচরণ নিয়ে আইসিসির কাছে নালিশ জানাবে বিসিবি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: বাংলাদেশের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে ভারত অধিনায়ক হরমনপ্রীত কাউরের অসভ্য আচরণ নিয়ে বিশ্ব ক্রিকেট নিয়ামক সংস্থা আইসিসির কাছে নালিশ জানাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার রাতে বিসিবি’র মহিলা শাখার চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল জানিয়েছেন, ম্যাচ রেফারি ভারতের অধিনায়কের কী শাস্তির সুপারিশ করেন তা দেখা হবে। কম শাস্তি দেওয়া হলে বিষয়টি নিয়ে আইসিসির দ্বারস্থ হওয়া হবে। সূত্রের খবর, ভবিষ্যতে যাতে হরমনপ্রীত কাউর আর বাংলাদেশে খেলতে পাঠানো না হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছে সেই অনুরোধও জানাবেন বিসিবির শীর্ষ কর্তারা।

শনিবার তৃতীয় একদিনের ম্যাচে ভারত অধিনায়ক হরমনপ্রীত কাউর সব শালীনতার সীমা ডিঙিয়েছেন। প্রথমে আউটের সিদ্ধান্তে ক্ষিপ্ত হয়ে মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময়ে ব্যাট দিয়ে স্ট্যাম্প ভেঙেছেন। এমনকী আম্পায়ার তানভীর আহমেদকে লক্ষ্য করে অশালীন মন্তব্যও করেছেন। এমনকী দর্শকরা-ও বাদ যাননি। গ্যালারির দিকে আঙুল তুলে অশালীন অঙ্গভঙ্গি করেছেন। এখানেই শেষ নয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও বাংলাদেশের অধিনায়ক নিগার সুইলতানা জ্যোতিকে ব্যঙ্গ করে মঞ্চে আম্পায়ারদের ডেকে নিতে বলেন।

ভারত অধিনায়কের অশালীন আচরণে ক্ষুব্ধ বিসিবি কর্তারা। তাঁরা মনে করছেন, এদিন যে অপরাধ করেছেন হরমনপ্রীত তা লেভেল-৪ অফেন্সের সমতুল্য। ফলে বেশ কয়েকটি ম্যাচে নিষিদ-ধ করা উচিত। ঢাকার মাটিতে দাঁড়িয়ে দেশকে অপমান করার বিষয়টি সহজে মানতে পারছেন না বিসিবির মহিলা শাখার  চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি রাখঢাক না রেখে বলেছেন, ‘আমার মনে হয় বাংলাদেশের ক্রিকেটে এ ধরণের প্রশ্ন কেউ তোলেনি। তোলার কোনও সুযোগও পায়নি। আমরা বিসিসিআই কিংবা আইসিসির সঙ্গে কথা বলব। আমরা প্রথমে দেখব, ম্যাচ রেফারি কি রিপোর্ট দেন। ম্যাচ রেফারির রিপোর্ট দেখার পরে যা প্রয়োজন তা করব। এমন অক্রিকেটীয় আচরণ বরদাস্ত করব না।’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

বৃষ্টিতে পণ্ড ভারত-নিউজিল্যান্ড তৃতীয় একদিনের ম্যাচ, ২-০ ব্যবধানে এগিয়ে গিলরা

উধাও শীতের আমেজ, কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস!

১০ নয় ১২টি দল নিয়ে শুরু হবে ২০২৮ সালের IPL, বড় পরিকল্পনা BCCI-এর

স্থান পরিবর্তনে বদলাল বামা কালীর নৃত্যের চেনা ছবি!

আইপিএলে হার্দিক-আর্শদীপের অদলবদল নিশ্চিত, তারকা পেসারের বাবা দিলেন বড় তথ্য