টসে জিতে পাকিস্তানকে ব্যাট করতে পাঠালেন সূর্য

শুরু এশিয়া কাপে ফাইনালে ওঠার লড়াই! বিতর্ক মাথায় নিয়েই আবারও পাকিস্তানের মুখোমুখি হল ভারত। টস জিতে বল করার সিদ্ধান্ত ভারতের। পাকিস্তানকে ব্যাট করতে পাঠালেন সূর্য।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ শুরু এশিয়া কাপে ফাইনালে ওঠার লড়াই! বিতর্ক মাথায় নিয়েই আবারও পাকিস্তানের মুখোমুখি হল ভারত। টস জিতে বল করার সিদ্ধান্ত ভারতের। পাকিস্তানকে ব্যাট করতে পাঠালেন সূর্য। রবিবার সকাল থেকে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ দেখার অপেক্ষায় ভক্তরা। পহেলগাঁও হামলার পর গত রবিবার প্রথম পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারত। যে দেশে ২৬ জন ভারতীয়কে নৃশংসভাবে হত্যা করল, সে দেশের হয়ে খেলছে ভারত, বিষয়টি এখনও মেনে নিতে পাচ্ছে না দেশের একাংশ। সেই কারণে এই হাইভোল্টেজ ম্যাচ নিয়ে তেমন উত্তেজনা নেই বললেই চলে। গত রবিবার গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দিয়েছে ভারত। প্রথম থেকেই আগ্রাসী ফর্মে ছিল অধিনায়ক সূর্যকুমার যাদব এবং অভিষেক শর্মা। সেদিন টসে জিতে প্রথম ব্যাট লেখার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। ৯ উইকেটে ১২৭ রানের টার্গেট দেয় তাঁরা ভারতকে। কিন্তু ভারত মাঠে একেবারে পাকিস্তানকে দুরমুশ করে ৭ উইকেটে জিতেছে। তবে সেদিন ম্যাচের শুরু এবং ম্যাচের শেষে পাকিস্তানের সঙ্গে সূর্যদের করমর্দন না করা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছিল। সব এড়িয়ে ফের পাকিস্তানের মুখোমুখি হয়েছে ভারত। আগের দিনের মতো আজও পাকিস্তানের সঙ্গে সৌজন্য খাতিরে হাত মেলালেন না অধিনায়ক সূর্যকুমার যাদব।

হাই-ভোল্টেজ এশিয়া কাপ সুপার ৪ ম্যাচটি রবিবার দুবাইতে অনুষ্ঠিত হচ্ছে। এদিন ম্যাচ শুরুর আগে, টসের সময় “নো হ্যান্ডশেক পার্ট ২” নাটকীয়তা আবারও বজায় রইল। ভারত টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিল। টসের সময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানি অধিনায়ক সলমান আঘাকে আবারও উপেক্ষা করলেন। তিনি তার দিকে কোনও মনোযোগ দেননি। ক্যামেরায় স্পষ্ট দেখা গিয়েছে যে, সূর্য সলমানকে উপেক্ষা করে মুখ ফিরিয়ে নিচ্ছেন। এই দৃশ্যটি সোশ্যাল মিডিয়ায় তীব্র আলোচনার জন্ম দিয়েছে। ভক্তরা এটিকে “নো হ্যান্ডশেক পার্ট ২” বলে অভিহিত করেছেন। এদিন টসে উপস্থিত ছিলেন রবি শাস্ত্রী, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটও। টসে জিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ সম্পর্কে সূর্য বলেন, “আমরা এটিকে একটি সাধারণ ম্যাচ হিসেবেই বিবেচনা করছি। আমরা প্রথমে বোলিং করছি। পিচ ভালো দেখাচ্ছে, আর গতকাল শিশির পড়েছিল। প্রথম রাউন্ড থেকেই আমরা ভাবছিলাম আমরা নকআউট টুর্নামেন্ট খেলছি। কিছুই বদলায়নি। বুমরাহ এবং বরুণ ফিরে আসছেন, আর ওমানের বিপক্ষে খেলা অর্শদীপ এবং হর্ষিত এই ম্যাচে বাদ পড়েছেন।”

উল্লেখ্য, ১৪ সেপ্টেম্বর গ্রুপ এ ম্যাচ চলাকালীন, ভারতীয় ক্রিকেট অধিনায়ক সূর্যকুমার যাদব টসের সময় পাকিস্তানি অধিনায়ক সলমান আলি আঘার সঙ্গে করমর্দন করেননি। ম্যাচের শেষেও ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি ক্রিকেট দলের সঙ্গে হাত মেলায় নি। যখন পাকিস্তানি খেলোয়াড়রা সীমানার দড়ির কাছে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। ভারতীয় খেলোয়াড়রাও ড্রেসিং রুমের দরজা বন্ধ করে দেন।

ভারতীয় দলের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল (সহ-অধিনায়ক), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, শিবম দুবে, হার্দিক পান্ড্য, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ এবং বরুণ চক্রবর্তী।

পাকিস্তানের সম্ভাব্য প্লেয়িং ১১: সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আলি আগা (অধিনায়ক), হাসান নওয়াজ, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নওয়াজ, শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ এবং আবরার আহমেদ।

দুই দল এশিয়া কাপে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ফর্ম্যাট সহ মোট ২০টি ম্যাচ খেলেছে, যার মধ্যে ভারত ১১টি জিতেছে। পাকিস্তান ছয়টি জিতেছে, এবং তিনটি ম্যাচ কোনও ফলাফল ছাড়াই শেষ হয়েছে। প্রকৃতপক্ষে, এশিয়া কাপের টি-টোয়েন্টি ফর্ম্যাটে ভারত এবং পাকিস্তান চারটি ম্যাচ খেলেছে। ভারত তিনটিতে জিতেছে এবং পাকিস্তান একটিতে জিতেছে। সামগ্রিকভাবে, ভারত এখন পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে ১৪টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে। এই সময়ের মধ্যে টিম ইন্ডিয়া ১১টি ম্যাচে জিতেছে, যেখানে পাকিস্তান তিনটিতে জিতেছে। এর অর্থ হল পরিসংখ্যানগতভাবে ভারতীয় দলের হাত বেশি।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6