বিধ্বংসী অজিঙ্ক রাহানে, মুম্বইকে গুঁড়িয়ে জয়ী ধোনির চেন্নাই

অজিঙ্ক রাহানে ২৭ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলেন।

Share:

 নিজস্ব প্রতিনিধি, মুম্বই: কথায় বলে, পুরনো চাল ভাতে বাড়ে। ফের একবার ওই আপ্তবাক্যকে সত্যি বলে প্রমাণিত করলেন অজিঙ্ক রাহানে। প্রত্যাবর্তনের ম্যাচে ব্যাট হাতে সমালোচকদের যোগ্য জবাব দিলেন ওয়াংখেড়ে স্টেডিয়ামে। ফিরে আসার ম্যাচে বিধ্বংসী মেজাজে ২৭ বলে ৬১ রানের এক অবিস্মরণীয় ইনিংসা খেললেন। আর রাহানের ওই চওড়া ব্যাটেই ভয় করে মুম্বইকে গুঁড়িয়ে দিল চেন্নাই। ১১ বল বাকি থাকতেই সাত উইকেটে জয় তুলে নেয় ধোনি বাহিনী।  

শনিবার রাতে জয়ের জন্য ১৫৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমেই প্রথম ওভারে উইকেট খোয়াতে হয়েছিল চেন্নাইকে। চার বল খেলে শূন্য রানে সাজঘরে ফেরেন ডেভন কনওয়ে। মুম্বইয়ের খেলোয়াড়রা যখন উল্লাসে মেতে উঠেছেন তখনই তিন নম্বরে ব্যাট করতে নামলেন অজিঙ্কা রাহানে। তার পরে তো ইতিহাস। গোটা ওয়াংখেড়ের দর্শকরা দেখলেন এক নয়া রাহানেকে। যিনি মাঠে ছয় আর চারের ফুলঝুড়ি ছোটালেন। মাত্র ১৯ বলেই অর্ধশতরান তুলে নিলেন। রাহানের ব্যাটিংয়ে যেন মন্ত্রমুগ্ধ মুম্বইয়ের বোলাররাও। নির্দয়ভাবে মার খেয়ে কার্যত নিশানা ও নিয়ন্ত্রণ-দুই’ই হারিয়ে পেলেন আরশাদ খান-জেসন বেহেনডর্ফরা। কীভাবে  রাহানে ঝড় থামানো যাবে তা ভেবেই কুল পাচ্ছিলেন না মুম্বই অধিনায়ক রোহিত শর্মা। অবশেষে অষ্টম ওভারের শেষ বলে পীযূষ চাওলাকে মারতে গিয়ে টাইমিংয়ের ভুলে সূর্যকুমার যাদবের হাতে ক্যাচ দিয়ে যখন রাহানে সাজঘরে ফিরেলেন, ততক্ষণে শক্ত ভিতের ওপরে দাঁড়িয়ে চেন্নাই।

রাহানে ফেরার পরে রুতুরাজ গায়কোয়াড়ের সঙ্গে জুটি বাঁধেন শিভম দুবে। দু’জনে ধীরে-সুস্থে খেলতে থাকেন। ২৬ বলে ২৮ রান করে কুমার কার্তিকের বলে সাজঘরে ফেরেন। এর পরে ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে নামা অম্বাতি রায়ডু ও রুতুরাজ জুটি বেঁধে দলকে জয় এনে দেন। ১১ বল বাকি থাকতেই জয় পেয়ে যায় ধোনি বাহিনী। প্রথম দিকে রুতুরাজ কিছুটা খোলসের মধ্যে থাকলেও শেষের দিকে খোলস ছেড়ে বেরিয়ে আসেন। শেষ পর্যন্ত তিনি ৩৬ বলে ৪০ রানে এবং রায়ডু ১৬ বলে ২০ রানে অপরাজিত থাকেন।

আজকের রাশিফল: নিজের কথায় সংযত রাখুন, অন্যথায় বিপদ বাড়বে..

মমতার দেশবিরোধী মন্তব্য, এবার লালবাজারে অভিযোগ দায়ের হিন্দু মহাসভার

তারেক রহমানের ‘লাল টেলিফোনের’ তার চুরি, পাকড়াও দুই সাগরেদ

ফিরহাদের দুয়ারে এবার সিআইডি, সই জাল কাণ্ডের তদন্তে জেরা

স্বস্তির বৃষ্টিতে মুহুর্মুহু বাজ পড়ে তিন জেলায় প্রাণ হারালেন সাত জন

রাজ্যসভার ১১ আসনের প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, কারা টিকিট পেলেন?

ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কেন বিরোধী দলনেতা? ব্যাখ্যা দিলেন বিধানসভার অধ্যক্ষ

কটাক্ষের শিকার, ইনস্টা লাইভ চলাকালীন বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা নেটপ্রভাবীর

‘রেজিনগর থেকে উপনির্বাচনে লড়ুন’, নিঃসঙ্গ মমতাকে প্রস্তাব হুমায়ুন কবীরের

রাহুলের ‘গদ্দারি’তে ক্ষুব্ধ স্ট্যালিন, ‘ইন্ডিয়া’ জোটের বৈঠক বয়কটের সিদ্ধান্ত ডিএমকে’র

অবসরপ্রাপ্ত কর্মীদের বকেয়া মহার্ঘ ত্রাণ দেওয়ার কাজ শুরু রাজ্য সরকারের

ঋতব্রতদের শিবিরে ভাঙন! মমতাকেই দলনেত্রী মানছেন বিদ্রোহী বিধায়কদের একাংশ

২৪ ঘণ্টায় বিএসএফ-এর দশটি পুশব্যাক রুখে দেওয়ার দাবি বিজিবি’র

‘এবার থেকে ভয়মুক্ত পরিবেশে কাজ করবেন’, প্রযোজকদের আশ্বাস পাপিয়া অধিকারীর