আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

বিফলে মেয়র্স-পুরানের ঝোড়ো ব্যাটিং, লখনউকে ১২ রানে হারাল ধোনির চেন্নাই

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: দুর্দান্ত শুরু করেও মাঝের ব্যাটারদের ব্যর্থতার কারণে মহেন্দ্র সিং ধোনির চেন্নাইয়ের বিরুদ্ধে জয় হাসিল করল পারল না লখনউ সুপার জায়ান্টস। উল্টে ১২ রানে হারতে হলো লোকেশ রাহুলদের। চেন্নাইয়ের জয়ের পিছনে বড় ভূমিকা নিয়েছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার মঈন আলি। চার ওভার বল করে ২৬ রান দিয়ে লখনউয়ের চার ব্যাটারকে তুলে নিয়েছে।

সোমবার এম চিদাম্বরম স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অম্বাতি রায়ডু ও মহেন্দ্র সিং ধোনির ঝোড়ো ব্যাটিংয়ের সুবাদে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ২১৭ রান তোলে চেন্নাই সুপার কিংস। জয়ের জন্য ২১৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে পাল্টা ঝড় তুলেছিলেন ক্যারিবীয় ব্যাটার কাইল মেয়র্স। ৪ ওভারে ৫৬ রান তুলেছিল লখনউ। মার খেয়ে কার্যত দিশেহারা হয়ে পড়েন চেন্নাইয়ের বোলাররা। ষষ্ঠ ওভারে ব্যাট করতে এসে মেয়র্সকে (২২ বলে ৫৩) ফিরিয়ে জুটি ভাঙেন মঈন আলি। ৯ বলের মাথায় দীপক হুদাকে (২) ফিরিয়ে ফের ধাক্কা দেন মিচেল সান্তনার। ২ বলের মাথায় লখনউ অধিনায়ক লোকেশ রাহুল (১৮ বলে ২০) ফের ধাক্কা দেন মঈন।

দ্রুত তিন উইকেট হারানোর পরে ক্রুণাল পাণ্ড্য ও মা্র্কাস স্টোইনিস জুটি বেঁধে বিপদ সামলানোর চেষ্টা করেন। দশম ওভারে বল করতে এসে ক্রুণালকে (৯ বলে ৯) সাজঘরে ফেরান মঈন। স্টোইনিশ ও ক্যারেবীয় ব্যাটার নিকোলাস পুরান পাল্টা আক্রমণের পথে হেঁটে স্কোর বোর্ড সচল রাখার চেষ্টা করেন। স্টোইনিসকে ফিরিয়ে ফের লখনউকে বিপদে ফেলে দেন মঈন আলি। বিপজ্জন হয়ে ওঠা নিকোলাস পুরানকে (১৮ বলে ৩২) ফিরিয়ে কার্যত লোকেশ রাহুলদের জয়ের আশায় জল ঢেলে দেন তুষার দেশপান্ডে। শেষের দিকে আয়ুষ বাদানি ও কৃষ্ণাপ্পা গৌথাম জুটি বেঁধে একটা চেষ্টা চালিয়েছিলেন। জুটি বেঁদে ২১ বলে ৩৯ রান করেছিলেন। বাদানিকে ফিরিয়ে লখনউয়ের কফিনে শেষ পেঁরেক পুঁতে দেন তুষার।

Published by:

Share Link:

More Releted News:

একাই টানলেন দলকে, রুতুরাজের ব্যাটে ভর করে গুজরাতকে ১৫৯ রানের লক্ষ্য দিল চেন্নাই

কেমন রয়েছে শরীর, বড় আপডেট দিলেন ক্যাচ ধরতে গিয়ে আহত দিল্লি তারকা পেসার এনগিডি

বয়সকে ‘ডোন্ট কেয়ার’, ৪১-এও সেরা ফর্মে, রোনাল্ডোর ফিটনেসের আসল রহস্য কী?

ফিট হলেও ‘ইচ্ছাকৃতভাবে’ চেন্নাই শিবিরে যোগ দিচ্ছেন না ধোনি? প্রকাশ্যে চাঞ্চল্যকর রিপোর্ট

জয়পুরে ভিড়ের মধ্যে অভিষেক শর্মার হাত ধরে টানাটানি মহিলা ভক্তের, ক্ষুব্ধ নেটমহল

মাঠে আহত বৈভব, পরবর্তী ম্যাচ থেকে ছিটকে যাবেন? যা জানালেন রাজস্থানের কোচ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ