ঝোড়ো ব্যাটিং প্রিয়াংশ-শ্রেয়সের, দিল্লিকে ২১১ রানের লক্ষ্য দিল পঞ্জাব

Share:

নিজস্ব প্রতিনিধি, ধর্মশালা: অধিনায়ক শ্রেয়স আইয়ার ও প্রিয়াংশ আর্যের ঝোড়ো ইনিংসের দৌলতে দিল্লির বিরুদ্ধে লড়াকু ইনিংস গড়ল পঞ্জাব কিংস। সোমবার (১১ মে) প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ২১০ রান তুললেন শ্রেয়সরা। তবে মিডল অর্ডারের ব্যাটারদের ব্যর্থতা চিন্তায় রাখবে পঞ্জাবের টিম ম্যানেজমেন্টকে।

ধর্মশালায় এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন দিল্লি অধিনায়ক অক্ষর পটেল। দলের হয়ে গোড়াপত্তন করতে নেমেই মারমুখী মেজাজে ব্যাট করতে শুরু করেন পঞ্জাবের দুই ওপেনার প্রিয়াংশ আর্য ও প্রভসিমরান সিংহ। মাত্র ১৬ বলেই দলকে ৫০ রানের গণ্ডি পার করিয়ে দেন দুজনে। আগ্রাসী মেজাজে খেলে মাত্র ২৪ বলেই নিজের ব্যক্তিগত অর্ধশতরান তুলে নেন প্রিয়াংশ। পাওয়ার প্লে শেষে পঞ্জাবের রান দাঁড়ায় কোনও উইকেট না হারিয়ে ৭২। সপ্তম ওভারে বল করতে এসে প্রভসিমরানকে (১৫ বলে ১৮) সাজঘরে ফিরিয়ে দিল্লি শিবিরে খানিকটা স্বস্তি এনে দেন মুকেশ চৌধুরী। এর পর দ্বিতীয় উইকেটে জুটি বেঁধে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালান প্রিয়াংশ ও অধিনায়ক শ্রেয়স। নবম ওভারে প্রিয়াংশের (৩৩ বলে ৫৬) তাণ্ডব রুখে দেন মাধব তিওয়ারি।

তবে তাতে খুব একটা অসুবিধায় পড়তে হয়নি পঞ্জাবকে। তৃতীয় উইকেটে জুটি বেঁধে শ্রেয়স ও কুপার কনোলি বিধ্বংসী মেজাজে খেলে দিল্লির বোলিং ছিন্নভিন্ন করেন। ১৮তম ওভারে কনোলিকে (২৭ বলে ৩৮) ফিরিয়ে ৮৩ রানের জুটি ভাঙেন মাধব তিওয়ারি। এর পরেই খানিকটা তাসের ঘরের মতো ভেঙে পড়ে পঞ্জাবের মিডল অর্ডারের ব্যাটিং লাইন আপ। ১৯তম ওভারে বল করতে এসে পঞ্জাবকে জোড়া ধাক্কা দেন মিচেল স্টার্ক। পর পর দুই বলে ফিরিয়ে দেন মার্কাস স্টোইনিস (১) ও শশাঙ্ক সিংহকে (০)। সাত নম্বরে নামা সূর্যাংশ শেড়গে কার্যত তাণ্ডব শুরু করেন। ছক্কা হাঁকিয়ে নিজের ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন শ্রেয়স। শেষ পর্যন্ত পাঁচ উইকেট হারিয়ে ২১০ রান তুলতে সক্ষম হয় পঞ্জাব। অধিনায়ক শ্রেয়স ৩৬ বলে ৫৯ ও সূর্যাংশ ৮ বলে ২১ রানে অপরাজিত থাকেন। দিল্লির হয়ে মাধব তিওয়ারি চার ওভারে ৪০ রান দিয়ে দুই উইকেট ঝুলিতে পুরেছেন।

দিল্লিতে মর্মান্তিক দুর্ঘটনা! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, আশঙ্কা বহু প্রাণহানির

১০ কেজি ওজন কমিয়ে গান্ধিজির রূপে মনোজ বাজপেয়ী, প্রথম ঝলকেই বাজিমাত

‘স্বামী অসুস্থ’ বলে ডেকে নির্জন বাংলোয় মহিলাকে গণধর্ষণের অভিযোগ, কোথায় ঘটল?

সাউথ সিটি, অ্যাক্রোপলিস, সিটি সেন্টার-সহ কলকাতার ৪ বড় শপিং মলে খাদ্য দফতরের হানা

জম্মু-কাশ্মীর ও লাদাখকে মানচিত্রে রাখতেই হবে, রাষ্ট্রসঙ্ঘকে সতর্ক করল ভারত

বাসুদেবপুরে ছাত্রীর রহস্যমৃত্যু, ইংরেজি শিক্ষকের পর এবার পুলিশের জালে তৃণমূল নেতা

তিলকের সঙ্গে তুমুল ঝামেলায় জড়ালেন বৈভব! ভাইরাল ভিডিও, ঠিক কি ঘটেছিল মাঠে?

বাড়ি থেকে বেরিয়ে সোজা শ্রীঘরে ঠাঁই মুর্শিদাবাদের যুবকের! পুলিশের বিরুদ্ধে ক্ষোভ পরিবারের

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

বাংলাদেশে মবের মুলুক, সাভারে পিটিয়ে হত্যা গোয়েন্দা অফিসারকে

৩ কোটি টাকা ঋণ নিয়েও মেটাননি! প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের সম্পত্তি বাজেয়াপ্ত করল ব্যাঙ্ক

ধস নেমে বন্ধ তিস্তার প্রবাহ, অস্থায়ী হ্রদের সৃষ্টি, সিকিমে বড় বিপদের আশঙ্কা!

ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে একাধিক অভিযোগ, এবার CID-এর মুখোমুখি পরেশরাম দাস