অর্জুন পুরস্কারের জন্য মনোনীত মহম্মদ সামি

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্সের জন্য অর্জুন পুরস্কারের জন্য মনোনীত হলেন মহম্মদ সামি। বিসিসিআই সূত্রে খবর, টি২০, ওয়ানডে ও টেস্ট, এই তিন ফরম্যাটেই ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্স রয়েছে সামির। সেই কারণেই তাঁর নাম অর্জুন পুরস্কারের জন্য মনোনীত করা হল।

জানা গিয়েছে, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের তালিকায় প্রথমে সামির নাম ছিল না। পরে বিসিসিআইয়ের তরফে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের কাছে আবেদন করা হয় যেন সামির নাম অর্জুন পুরস্কারের জন্য মনোনীতদের তালিকায় রাখা হয়।সম্প্রতি ওডিআই বিশ্বকাপে সামি যে পারফরমেন্স করেছে, তা দেখেই বিসিসিআইয়ের তরফে এই আবেদন করা হয়েছে বলে সূত্রের খবর।

উল্লেখ্য, ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ ক্রিকেটে সবথেকে বেশি উইকেট নেন মহম্মদ সামি। এবারের বিশ্বকাপে সামি সব ম্যাচ খেলেননি। মাত্র সাতটি ম্যাচ খেলে ২৪টি উইকেট নিয়েছেন তিনি। মাত্র ৩০ বছর বয়সে সামির এই পারফরমেন্স সকলেরই নজর কেড়েছে। এবারের বিশ্বকাপে সামির উল্লেখযোগ্য পারফরমেন্স হল সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাত উইকেট নেওয়া।জানা যায়, এই মহম্মদ সামিকেই ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্বাচকরা প্রথমে বিশ্বকাপের দলে নিতে চাননি।

ক্রীড়াক্ষেত্রে উল্লেখযোগ্য পারফরমেন্সের জন্য অর্জুন পুরস্কারের মতো বিশেষ সম্মান দেওয়া হয়। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কারের পর এটাই ক্রীড়াজগতের সর্বোচ্চ পুরস্কার।এর আগে অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় সহ অনেক ক্রিকেট তারকা।এবার দেশের এই সম্মান পাওয়ার দৌড়ে রয়েছে মহম্মদ সামিও।

মহিলাদের জন্য সুখবর, অন্নপূর্ণা যোজনায় বাড়ছে বরাদ্দ, বড় ঘোষণা শুভেন্দুর

ঋতব্রতই আপাতত বিরোধী দলনেতা, হাইকোর্টের নির্দেশে অস্বস্তি বাড়ল কালীঘাট তৃণমূলের

একে-৪৭ থেকে ছাত্রদের ওপর গুলি চালানোর ঘটনায় অপসারিত বিহারের পুলিশ সুপার

বকেয়া ডিএ-র ৬৫% মিটিয়ে দেওয়া হয়েছে, সুপ্রিম কোর্টে জানাল রাজ্য, বুধে ফের শুনানি

মসজিদে মাইক ব্যবহার সংক্রান্ত মামলায় হস্তক্ষেপই করল না কলকাতা হাইকোর্ট

১৭ জন অ্যাথলিটকে অর্জুন পুরস্কারে ভূষিত করল ক্রীড়ামন্ত্রক

জনগণনার কাজে স্কুলশিক্ষকদের নিয়োগ কেন? রাজ্যকে প্রশ্ন কলকাতা হাইকোর্টের

গিলক্রিস্টকে টপকে টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

ইমরান খানকে জেল থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের

ককরোচদের সংসদ ভবন অভিযান অবৈধ, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল দিল্লি পুলিশ

ঝাড়খণ্ডের দিকে নিম্নচাপ সরলেও রক্ষে নেই, মঙ্গলেও ভারী বৃষ্টিতে ভাসবে কলকাতা

সরছে নিম্নচাপ,তবু দুর্যোগের মেঘ বাংলায়! কোন কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস?

প্রত্যেক মাসের কত তারিখে ঢুকবে অন্নপূর্ণা যোজনার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

কৌশিকী অমাবস্যার আগেই তারাপীঠের সব হোটেলে হবে ‘সেফটি অডিট’