‘ফোন বন্ধ করো, জলদি ঘুমিয়ে পড়ো’, সতীর্থদের পরামর্শ সূর্যের

Share:

নিজস্ব প্রতিনিধি: রাত পোহালেই ফের মহারণ। আগামিকাল রবিবার (২১ সেপ্টেম্বর) এশিয়া কাপে সুপার ফোরে চিরশত্রু পাকিস্তানের মুখোমুখি হচ্ছে টিম ইন্ডিয়া। গ্রুপ লিগের খেলায় সালমান আলি আঘাদের দুরমুশ করলেও অতিরিক্ত আত্মবিশ্বাসে ভুগতে রাজি নন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। বরং যথেষ্টই সতর্ক। বিশেষ করে গ্রুপ লিগের ম্যাচে হ্যান্ডশেক বিতর্ক যাতে টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের মনোসংযোগে কোনও ব্যাঘাত না ঘটায় তার জন্য বাড়তি সতর্কতা নিয়েছেন তিনি। সতীর্থদের পরামর্শ দিয়েছেন, ‘মোবাইল বন্ধ করে শুয়ে পড়ো’।

পহেলগাঁওয়ে পাক সন্ত্রাসী হামলা, প্রত্যাঘাত হিসাবে ভারতীয় সেনার ‘অপারেশন সিঁদুর’ অভিযানের পরে এশিয়া কাপেই প্রথমবার মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তানের। যদিও হামলাকারী দেশের বিরুদ্ধে ক্রিকেট খেলা নিয়ে তীব্র আপত্তি উঠেছে গোটা ভারতে পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় নিহতদের পরিজন থেকে শুরু করে প্রাক্তন ক্রিকেটার রাজনীতিবিদ, সমাজের বিশিষ্টজনরা ম্যাচ বয়কটের ডাক দিয়েছিলেন। যদিও শাস্তির মুখে পড়ার অজুহাত দেখিয়ে তাতে সাড়া দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

পাকিস্তানের মুখোমুখি হওয়ার পরে ওই ম্যাচে সালমান আঘাদের সঙ্গে করমর্দন করেননি সূর্যরা। তা নিয়ে কম জলঘোলা হয়নি। পরতে-পরতে নাটক হয়েছে। এশিয়া কাপ বয়কটের হুমকি দিয়েও পাল্টি খেয়েছে পাক ক্রিকেট বোর্ড। গত ছয়দিন ধরে সংবাদমাধ্যমের শিরোনামে রয়ে গিয়েছে ওই হ্যান্ডশেক বিতর্ক। সুপার ফোরের ম্যাচের আগের দিন শনিবার (২০ সেপ্টেম্বর) সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন ভারত অধিনায়ক সুর্যকুমার যাদব।প্রথম ম্যাচের শেষে পাক ক্রিকেটারদের সঙ্গে তাঁর হাত না মেলানোর বিষয় নিয়ে যে বিতর্কের ঝড় উঠেছে তার পরিপ্রেক্ষিতে প্রশ্নের ঝড়ের মুখোমুখি হতে হয় টিম ইন্ডিয়ার অধিনায়ক। কীভাবে ওই বিতর্কের মধ্যেও মাথা ঠান্ডা রেখেছেন সেই প্রশ্ন ওঠে। খানিকটা হেসেই সূর্য বলেন ‘আমি সতীর্থদের বলেছি ঘরের দরজা বন্ধ করো, মোবাইল ফোনের সুইচ অফ করো আর ঘুমিয়ে পড়ো। আমার মনে হয়েছিল বিতর্ক থেকে দূরে থাকার এটাই সবচেয়ে সহজ উপায়। যদিও এটা মেনে চলা কঠিন। কেননা,  আপনাকে কখনও-কখনও বন্ধুদের সঙ্গে নৈশভোজে যেতে হয়, আড্ডা মারতে হয়।’

রথযাত্রায় কেন গুরুত্বপূর্ণ গঞ্জামের কেওড়া ফুল? জেনে নিন অনন্য মাহাত্ম্য!

বাড়িতে সিঁড়ির নীচে বাথরুম? বাস্তুর এই ভুলে নষ্ট হতে পারে সুখ-শান্তি

সংসারে অভাব দূর করতে চান? রান্নাঘরের এই দেওয়ালে রাখুন শিব-অন্নপূর্ণার বিশেষ ছবি

আজকের রাশিফল: চাকরি পরিবর্তনের সিদ্ধান্ত স্থগিত রাখুন, ঝামেলায় পড়তে পারেন…

‘প্রশ্নফাঁসের ঘটনায়  শুক্রবার আরও কড়া ব্যবস্থা’, গভীর রাতে পড়ুয়াদের উদ্দেশে ভিডিও বার্তা মোদির

বড় সাফল্য মোদি সরকারের, ২৬ দিনের মাথায় অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

নিট প্রশ্নপত্র ফাঁস কাণ্ডে কেন্দ্রীয় শিক্ষাসচিবকে সরিয়ে দিল মোদি সরকার

‘যা হওয়ার হয়ে গিয়েছে’, পড়ুয়াদের আন্দোলন গুটিয়ে ফেলার পরামর্শ সলমানের

অর্ধেক মানুষ-আধা জন্তু, চিনের তৈরি নয়া রোবট হয়রান করছে গোটা দুনিয়াকে

উল্টোরথের আগে গুপ্তিপাড়ায় জগন্নাথের মাসির বাড়িতে ভাণ্ডার লুঠ, দাঁড়িয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

বৈভবের তাণ্ডব, জিম্বাবোয়ের বিরুদ্ধে সাত উইকেটে জয়ী শ্রেয়সরা

কয়েক সেকেন্ডের জন্য চোখে ঝাপসা, তারপর সব স্বাভাবিক, জানেন কোন রোগের ইঙ্গিত?

ইতিহাস ও স্থাপত্যের অপূর্ব মেলবন্ধন! একদিনের ছুটিতে ঘুরে আসুন পশ্চিম মেদিনীপুরের কুরুমবেরা দুর্গ

ভয় দেখিয়ে প্রোমোটারের থেকে ৫ লক্ষ ‘তোলা’ আদায়ের অভিযোগ, দল থেকে সাসপেন্ড অভিযুক্ত বিজেপি নেতা