মোহালিতে বদলার লক্ষ্য নিয়ে পঞ্জাবের বিরুদ্ধে নামছে  চেন্নাই

Share:

নিজস্ব প্রতিনিধি, মোহালি: ঘরের মাঠ চিপকে গত বুধবার পঞ্জাব কিংসের কাছে হার হজম করতে হয়েছিল চেন্নাই কিংসকে। পাঁচ দিনের মাথায় মোহালিতে ফের স্যাম কারেনদের মুখোমুখি হচ্ছেন রুতুরাজ গায়কোয়াড়রা। আগের ম্যাচে হারের বদলা নেওয়ার লক্ষ্য নিয়েই ঝাপাচ্ছেন মহেন্দ্র সিং ধোনিরা। অন্যদিকে চেন্নাইকে হারিয়ে প্লে অফে যাওয়ার আশা জিইয়ে রাখার লক্ষ্য নিয়ে নামছেন জনি বেয়ারস্টোরা।

১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আইপিএলের পয়েন্ট তালিকায় পাঁচ নম্বরে রযেছে চেন্নাই সুপার কিংস। উল্টোদিকে সমসংখ্যক ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে আট নম্বরে পঞ্জাব কিংস। শুধু পয়েন্টে এগিয়ে নন রুতুরাজ গায়কোয়াড়রা। নেট রান রেটের নিরিখেও অনেকটা এগিয়ে। রবিবার পঞ্জাবের বিরুদ্ধে জিতলে প্লে অফে ওঠার ক্ষেত্রে আরও এক পা এগিয়ে যাবেন। কিন্তু গত চার ম্যাচে মুখোমুখি সাক্ষা‍ৎকারে একবারও পঞ্জাবের বিরুদ্ধে জয় না পাওয়ার লজ্জাজনক ইতিহাস আতঙ্কের মতো তাড়া করে বেড়াচ্ছে।

আগের ম্যাচে মাঝখানে মন্থর গতির ব্যাটিংয়ের দৌলতে পঞ্জাবের বিরুদ্ধে সাত উইকেট হারিয়ে ১৬২ রান তুলেছিল চেন্নাই। জবাবে ১৩ বল বাকি থাকতেই জয় হাসিল করে নিয়েছিলেন স্যাম কারেনরা। রুতুরাজদের সমস্যা হল, প্রথম সারির ব্যাটাররা ধারাবাহিকভাবে রান পাচ্ছেন না। বুড়ো বয়সে নেমে ভেল্কি দেখাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি। কিন্তু তাঁকে এতটাই নিচের দিকে ব্যাট করতে পাঠানো হচ্ছে যে তিনি বেশি বল খেলার সুযোগই পাচ্ছেন না। ব্যাটাররা যেমন ব্যর্থ তেমনই অল্প রানের পুঁজি থাকলে বিপক্ষের ব্যাটারদের সমস্যায় ফেলতে পারছেন না বোলাররা। তার উপরে দলের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারি মুস্তাফিজুর রহমান জাতীয় দলের হয়ে খেলতে দেশে ফিরেছেন।  

অন্যদিকে পঞ্জাবেরও একই হাল। ধারাবাহিকভাবে রান করতে পারছেন না জনি বেয়ারস্টো, রিলি রোসোউরা। একমাত্র শশাঙ্ক সিং ও আশুতোষ শর্মা ব্যাটে লাগাতার রান করে চলেছেন। আগের ম্যাচে রাহুল চহার, হরপ্রীত ব্রার, কাগিসো রাবাডারা ভাল বল করেছেন। কিন্তু ধারাবাহিকভাবে বিপক্ষের ব্যাটারদের কাছে ত্রাস হয়ে উঠতে পারছেন না।   

স্বাদে ও গন্ধে অনন্য, বিশ্বের সবচেয়ে মিষ্টি আম কোনটি জানেন?

সাবধান! এই ভুলগুলির জন্য আপনার কুলদেবতা রুষ্ট হচ্ছে না তো?

আপনার বাড়িতে কি প্রায়ই আগুন লাগে? অগ্নিকোণে ভারসাম্য বজায় রাখলেই সমস্যার সমাধান

শনি থেকে শুরু হচ্ছে ‘মৃত্যু পঞ্চক’, ভুলেও এই ৫ টি কাজ করবেন না

জুন মাসেের শেষে কোন ৪ রাশির জাতকদের জীবনে সৌভাগ্য আসছে, জেনে নিনি

আজকের রাশিফলঃ শনির কুদৃষ্টি, রাস্তায় গাড়ি আস্তে চালান, পরিবারে খুশির খবর আসতে পারে…

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন