পিএসএল ছেড়ে অসুস্থ স্ত্রীর পাশে থাকতে আমেরিকায় ছুটলেন সাকিব

সাকিবের পরিবর্তে ইতিমধ্যেই আফগানিস্তানের আজমাতুল্লাহ উমরজাইকে দলে নিয়েছে পেশোয়ার জালমি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমির হয়ে মাত্র এক ম্যাচ খেলেছেন সাকিব আল হাসান। যদিও বল-ব্যাটে তেমন দাগ কাটতে পারেননি। আর পিএসএলে এক ম্যাচ খেলেই অসুস্থ স্ত্রীর পাশে দাঁড়াতে মার্কিন যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন বাংলাদেশের টি টুয়েন্টি দলের অধিনায়ক। সাকিবের পরিবর্তে ইতিমধ্যেই আফগানিস্তানের আজমাতুল্লাহ উমরজাইকে দলে নিয়েছে পেশোয়ার জালমি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) খুব একটা সুবিধা করতে পারেনি সাকিবের বরিশাল ফরচুন। বিপিএল খেলেই পাকিস্তান সুপার লিগ খেলতে হাজির হয়েছিলেন। গত ১৪ ফেব্রুয়ারি করাচি কিংসের বিরুদ্ধে পেশোয়ার জালমির হয়ে প্রথম মাঠে নেমেছিলেন। তিন ওভার বল করে ৩২ রান দিয়েছিলেন। কোনও উইকেট পাননি। ব্যাট হাতে করেছিলেন মাত্র এক রান। এমন জঘন্য পারফরম্যান্সের জন্য মুলতান সুলতানসের বিরুদ্ধে ম্যাচে প্রথম একাদশে ঠাঁই পাননি। আর তার মধ্যেই সুদূর আমেরিকা থেকে দুঃসংবাদ এসে পৌঁছেছে সাকিবের কাছে। আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন স্ত্রী উম্মে কুলসুম শিশির। আর স্ত্রীর অসুস্থতার খবর পেয়েই পাকিস্তান ছেড়ে আমেরিকায় উড়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব।

রবিবার আপাতত পিএসএল থেকে বিশ্রাম নেওয়ার কথা জানিয়ে এক বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের অপরিহার্য অলরাউন্ডার। ওই বিবৃতিতে তিনি বলেছেন, ‘গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কারণে আমাকে সাময়িকভাবে পিএসএল ছেড়ে যেতে হচ্ছে। আমি জানি যে এখানে আমার বড় একটি সমর্থকগোষ্ঠী রয়েছে এবং আমি ভক্তদের সামনে সবগুলো ম্যাচ খেলার জন্য মুখিয়ে ছিলাম। কিন্তু হতাশ হওয়ার কোনও কারণ নেই। কারণ পেশোয়ারের শিরোপা পুনরুদ্ধারের অভিযানে ভূমিকা রাখতে আমি পরবর্তীতে কোনও এক পর্যায়ে ফিরে আসব।’ উল্লেখ্য, পিএসএলের অষ্টম আসরের প্লে-অফ শুরু হবে আগামী ১৫ মার্চ। পরের দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ ও ১৭ মার্চ। ফাইনাল হবে আগামী ১৯ মার্চ। যদি পেশোয়ার জালমি প্লে অফে পৌঁছয় তাহলে ইংল্যান্ড সিরিজের পর এই ম্যাচগুলিতে খেলতে পারেন সাকিব।

karwa chauth 2026 rashifol: ভেবেচিন্তে বড় বিনিয়োগ করুন, লক্ষ্মীবারে ৫ রাশির জাতকদের বিপদের আশঙ্কা

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের