দক্ষিণ আফ্রিকায় ODI ও T20 ম্যাচে খেলবেন না রোহিত-বিরাট

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: আগামী মাসে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ও টি টোয়েন্টি ম্যাচে খেলছেন না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ও বিরাট কোহলি। রোহিতের পরিবর্তে একদিনের সিরিজে অধিনায়কত্বের দায়িত্ব পালন করবেন উইকেটরক্ষক-ব্যাটার কে এল রাহুল। আর টি টোয়েন্টি ম্যাচে অধিনায়কত্ব সামলাবেন সূর্যকুমার যাদব।

তিনটি একদিনের, তিনটি টি টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচ খেলতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছে ভারতীয় দল। ১০ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে সফর। প্রোটিয়াদের বিরুদ্ধে প্রথমে তিনটি টি টোয়েন্টি ম্যাচ খেলবে ভারতীয় দল। ১০, ১২ ও ১৪ ডিসেম্বর হবে ওই তিনটি ম্যাচ। তার পরে তিনটে একদিনের ম্যাচ খেলবে। ১৭,১৯ ও ২১ ডিসেম্বর হবে ওই তিন ম্যাচ। তার পরে দুটি টেস্ট হবে। প্রথম টেস্ট শুরু ২৬ ডিসেম্বর। দ্বিতীয় টেস্ট শুরু হবে ৩ জানুয়ারি।

বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা সফরের জন্য দল ঘোষণা করতে গিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘একদিনের এবং টি টোয়েন্টি ম্যাচ থেকে বিশ্রাম দেওয়ার জন্য রোহিত শর্মা ও বিরাট কোহলি অনুরোধ জানিয়েছিলেন। তাঁদের সেই অনুরোধ মেনে নেওয়া হয়েছে। টেস্টে ভারতীয় দলের অধিনায়কত্ব অবশ্য রোহিত করবেন। তাঁর পরিবর্তে একদিনের ম্যাচে অধিনায়কত্ব করবেন কে এল রাহুল এবং টি টোয়েন্টি ম্যাচে সেনাপতির দায়িত্ব সামলাবেন সূর্যকুমার যাদব।’ অন্যদিকে ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় জানিয়েছেন, ‘এখনও বিসিসিআইয়ের সঙ্গে তাঁর কোনও চুক্তি হয়নি। কোচ হিসাবে দায়িত্ব সামলানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। চুক্তির কাগজপত্র হাতে পাওয়ার পরেই সিদ্ধান্ত জানাবেন।’

৫ ট্যাঙ্কার ধ্বংসের পরেই অত্যাধুনিক মার্কিন সাবমেরিন দখলের দাবি ইরানের, যা জানাল আমেরিকা…

ব্রিটেনে ব্যাহত বিমান পরিষেবা! বাতিল ১০০০-এর বেশি ফ্লাইট, যাত্রীদের সতর্ক করল Air India-সহ একাধিক সংস্থা

আজ ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী, মিছিল হবে গোলপার্ক থেকে যাদবপুর পর্যন্ত

আজ গোলপার্ক থেকে যাদবপুর ‘গেরুয়া সম্মান যাত্রায়’ হাঁটবেন মুখ্যমন্ত্রী

ভাদ্রের তৃতীয় সপ্তাহেও বর্ষার রেশ! আজ ফের ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়

মার্কিন যুদ্ধজাহাজ ধ্বংসের জবাব, ৫টি ইরানি ট্যাঙ্কার ধ্বংসের দাবি আমেরিকার

স্মার্টফোন দুনিয়ায় চমক ! ৯০০০mAh ব্যাটারি-সহ আসছে নতুন OnePlus 16

খাটের নীচে স্যুটকেস রাখেন? এই একটা ভুলেই হতে পারে চরম বিপদ!

মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইকের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ধারা বাদ দিল এনআইএ

বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা এয়ার ইন্ডিয়ার বিমানের, যাত্রী ছিলেন রাহুল গান্ধি

বর্ষ সেরা ফুটবলারের দৌড়ে মেসি-এমবাপে, ঠাঁই হয়নি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর

লাঠি-বন্দুক ছেড়ে খাকি উর্দিতে শিক্ষকের ভূমিকায় আরামবাগ থানার আইসি

ব্যালন ডি’অর: বর্ষ সেরা কোচের লড়াইয়ে আর্তেতা-দে লা ফুয়েন্তে-এনরিকে

নিয়মভঙ্গের দায়ে Arsalan, Karims, Nijam’s-সহ ৪০টি রেস্তরাঁর লাইসেন্স সাসপেন্ড