আইপিএলে না খেলার জন্য সাকিব-লিটন-তাসকিনকে ‘ক্ষতিপূরণ’ দিল বিসিবি

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: অর্থ রোজগারকে নয়, দেশের প্রতি দায়বদ্ধতাকেই গুরুত্ব দিয়েছিলেন সাকিব আল হাসান, লিটন দাস আর তাসকিন আহমেদরা। আর তাঁদের সেই দেশপ্রেমকে সম্মান জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আইপিএল না খেলার আর্থিক ক্ষতিপূরণ দিল। তিন জনকে মোট ৭০ লাক ৫১ হাজার ২৮২ টাকা আর্থিক ক্ষতিপূরন দেওয়া হয়েছে। সবচেয়ে বেশি টাকা পেয়েছেন সাকিব। আর লিটন ও তাসকিন একই পরিমাণ টাকা পেয়েছেন।

চলতি বছর আইপিএলে খেলার সুয়োগ পেয়েছিলেন জাতীয় দলের তিন নির্ভরযোগ্য খেলোয়াড় সাকিব আল হাসান, লিটন দাস ও তাসকিন আহমেদ।তার মধ্যে তাসকিন আহমেদকে দলে চেয়েছিলেন লখনউ জায়ান্টসের মেন্টর গৌতম গম্ভীর। কিন্তু দেশের হয়ে খেলার জন্য তিনি সরাসরি না করে দিয়েছিলেন। টাইগার অধিনায়ক সাকিবকে দেড় কোটি টাকা এবং লিটন দাসকে ৫০ লক্ষ টাকায় দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। পরে নিজেই সরে দাঁড়ান বাংলাদেশ জাতীয় দলের অধিনায়ক। এমনকী দেশের হয়ে খেলার জন্য একটি মাত্র ম্যাচ খেলে দেশে ফিরে আসেন লিটনও। দেশের প্রতি দুই ক্রিকেটারের  দায়বদ্ধতা প্রশংসাও কুড়িয়েছিল। টাকার পিছঢ়নে না ছুটে যেভাবে তিন ক্রিকেটার দেশপ্রেম দেখিয়েছিলেন তাতে খুশি হয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তারাও। তাই আইপিএলে না খেলা জাতীয় দলের তিন ক্রিকেটারকে পুরষ্কৃত করার কথা ঘোষণাও করেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

বিসিবির ক্রিকেট পরিচালন বিভাগের পরিচালক জালাল ইউনুস জানিয়েছেন, ‘সাকিব-লিটন-তাসকিন দেশের হয়ে খেলার জন্য আইপিএলে খেলেনি। আইপিএল খেললে মোটা অঙ্কের টাকা পেত। সেই আর্থিক ক্ষতি মেটানো সম্ভব নয়। তাই ওঁদের সিদ্ধান্তকে সম্মান জানাতে বিসিবির পক্ষ থেকে সামান্য কিছু অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে।’

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

রোজকার জলখাবারে একঘেয়েমি? বানিয়ে ফেলুন আলু সেমাইয়ের এই রেসিপি

চিকিৎসায় গাফিলতিতে ছেলের মৃত্যু, প্রতিবাদ করতেই নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি, চাঞ্চল্য বর্ধমানে

বিয়ের কথা বললেই ‘আপত্তিকর ছবি’ ভাইরালের হুমকি, প্রেমিককে ভিডিয়ো কল করে আত্মঘাতী তরুণী

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

বালিগঞ্জ-আলিপুরে ব্যবসায়ীর বাড়িতে ED-র হানা, কলকাতা-সহ দেশের ১৭ জায়গায় ম্যারাথন তল্লাশি

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী

চোখে লঙ্কা গুঁড়ো ছেটানোর পর কুড়ুল দিয়ে নৃশংসভাবে কুপিয়ে খুন কুস্তিগিরকে