শ্রেয়সের নেতৃত্বে এশিয়ান গেমসে খেলবেন যশপ্রীত বুমরাহ

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: এশিয়ান গেমসের জন্য (২০২৬) শ্রেয়স আইয়ারের নেতৃত্বে দল ঘোষণা করল বিসিসিআই। সেই দলেও ঠাঁই পেয়েছে বৈভব সূর্যবংশী। স্কোয়াডে রাখা হয়েছে যশপ্রীত বুমরাহকে। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে জাপানের আইচি-নাগোয়াতে বসবে এশিয়ান গেমসের আসর। চলবে ৪ঠা অক্টোবর পর্যন্ত। সেখানে টি-২০ ফরম্যাটে ক্রিকেট খেলা হবে। আর সেই প্রতিযোগিতার জন্য আজ, শনিবার দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। তার আগে ইংল্যান্ড ও আয়ারল্যান্ড সফরে যাবে ভারত। এই দুই দেশের বিরুদ্ধে টি-২০ ক্রিকেট খেলবেন শ্রেয়সরা। তারপরেই জাপানে এশিয়ান গেমসে যোগ দেবে ভারতীয় ক্রিকেট দল।

২০২২ সালে চিনের হাংঝাউ প্রদেশে অনুষ্ঠিত হয়েছিল এশিয়ান গেমস। সেই বছরেই দীর্ঘদিন বাদে এশিয়ান গেমসে ফেরে ক্রিকেট টুর্নামেন্ট। আর সেই টুর্নামেন্টে দাপট দেখিয়েছিল ভারত। পুরুষ ও মহিলা দুই ক্রিকেট দলই এশিয়ান গেমসে (২০২২) প্রথম স্থান অধিকার করে ও সোনা জেতে। এবারও সেই ধারা বজায় রাখতেই শ্রেয়সের কাঁধে গুরুদায়িত্ব দিয়েছে বিসিসিআই। সূর্যকুমার যাদবকে সরিয়ে তাঁকে আনা হয়েছে টি-২০ দলের অধিনায়ক পদে। এশিয়ান গেমস (২০২৬)-এর জন্য শ্রেয়সের ডেপুটি করা হয়েছে তিলক ভার্মাকে।

আরও পডুন: আফগানিস্তানের বিপক্ষে বিরাটের বদলে খেলবেন কে? নাম জানাল বিসিসিআই

পুরো দলটি হল- অধিনায়ক শ্রেয়স আইয়ার, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, ঈশান কিশান, শিবম দুবে, তিলক ভার্মা, নীতীশ কুমার রেড্ডি, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, বরুণ চক্রবর্তী, রবি বিষ্ণোই, হর্ষিত রানা, অর্শদীপ সিংহ, বৈভব সূর্যবংশী এবং যশপ্রীত বুমরাহ।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া