দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে শেষ চারে যাওয়ার আশা জিইয়ে রাখল পাকিস্তান

টসে জিতে এদিন প্রথম ব্যাট করে ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে বাবর আজমরা।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃষ্টি বিঘ্নিত ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি টুয়েন্টি বিশ্বকাপের শেষ চারে যাওয়ার ক্ষীণ আশা জিইয়ে রাখল বাবর আজমরা। বৃহস্পতিবার সিডনিতে রানে প্রোটিয়াদের হারিয়ে সামান্য হলেও স্বস্তির নিঃশ্বাস ফেললেন। চার ম্যাচে চার পয়েন্ট পেয়ে রান রেটের নিরিখে বাংলাদেশকে টপকে তিন নম্বরে উঠলেও শেষ চারে যাওয়ার জন্য অনেক অঙ্কের উপরে নির্ভর করবে পাকিস্তানের ভাগ্য।

টসে জিতে এদিন প্রথম ব্যাট করে ২০ ওভারে নয় উইকেট হারিয়ে ১৮৫ রান তোলে বাবর আজমরা। জয়ের জন্য ১৮৬ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় প্রোটিয়ারা। ইনিংসের প্রথম ওভারের শেষ বলে শূন্য রানে সাজঘরে ফেরেন কুইন্টন ডি’কক। রিলি রাসোউকে সাত রানে প্যাভিলিয়নে ফেরত পাঠান শাহিন আফ্রিদি। আইডেন মার্করামকে নিয়ে দলকে বিপদ থেকে টেনে তোলার চেষ্টা করেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। তৃতীয় উইকেটে ৪৯ রান তোলে দক্ষিণ আফ্রিকা। দলের ৬৫ রানের মাথায় সাদাব খানের বলে মহম্মদ রিজওয়ানের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন প্রোটিয়া অধিনায়ক বাভুমা। ১৯ বলে ৩৬ রান করেন তিনি। দুই বল বাদে ক্লিন বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন মার্করাম। আউট হওয়ার আগে ১৪ বলে ২০ রান করেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার। ৯ ওভার চলার মধ্যেই শুরু হয় বৃষ্টি। শেষ পর্যন্ত ৯ ওভার শেষে ম্যাচ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন আম্পায়াররা। তখন প্রোটিয়াদের রান ছিল ৯ ওভারে চার উইকেটে ৬৯।

বৃষ্টি থামার পরে খেলা শুরু হলে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৪ ওভারে ১৪২ রান। অর্থা‍ৎ পাঁচ ওভারে ৭৩ রান তোলার চ্যালেঞ্জের মুখে পড়ে  প্রোটিয়ারা। আর সেই রান তুলতে গিয়ে একের পর এক উইকেট হারাতে থাকে। শেষ পর্যন্ত ১৪ ওভারে নয় উইকেট হারিয়ে ১০৯ রান সংগ্রহ করে বাভুমার দল। এদিন ৩৩ রানে হেরে কিছুটা চাপে পড়ে গেল দক্ষিণ আফ্রিকা। 

মাসে ১৬,৬৫০ টাকা পেতে চান? বিনিয়োগ করুন পোস্ট অফিসের মান্থলি ইনকাম স্কিমে

মুম্বই পালাচ্ছিলেন, ধর্ষণের মামলায় বিমানবন্দর থেকে গ্রেফতার মমতাপন্থী বিধায়ক পরেশরাম

১.১৬ লক্ষ টাকায় বাজারে এল নতুন Hero Xtreme Stealth Edition!

সাফল্যের শিখরে পৌঁছেও ভোলেননি শিকড়, দীপাবলিতে শিক্ষিকাকে চমকে দিলেন অভিষেক শর্মা

রাজ্য পুলিশ ও দমকলের ১৬ হাজারের বেশি শূন্যপদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

দিঘায় ঘুরতে যাচ্ছিলেন, মাঝপথেই বাসের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারালেন দুই পর্যটক

কাশীতে প্রিয়জনের শেষকৃত্য করতে যাওয়ার পথে ভয়াবহ দুর্ঘটনা, ট্রাকের ধাক্কায় নিহত ৭

‘পাপী ছেলে না থাকাই ভাল’, ছেলের মৃত্যুর পরেও শেষকৃত্যে যেতে নারাজ মা

এবার থেকে হেলিকপ্টারে করে দিঘা ভ্রমণ, বড় ঘোষণা শুভেন্দুর

‘ধর্ষক, ড্রাগ মাফিয়া ও অবৈধ অনুপ্রবেশকারীদের রাজ্যে স্থান নেই,’ বললেন মুখ্যমন্ত্রী

ব্রিটিশ আমলের পাইপ ফেটে জলমগ্ন টালা, বন্ধ ট্রেন চলাচল, বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা

‘বাংলায় রামরাজ্য প্রতিষ্ঠা হবে,’ হনুমান পুজোর উদ্বোধনে গিয়ে মন্তব্য দিলীপের

দীপাবলিতে গ্যাস চেম্বারে পরিণত দিল্লি, শুরু রাজনৈতিক কাদা ছোড়াছুড়ি

তৃতীয় সম্পর্কের সন্দেহেই কি খুন? গড়িয়ার হত্যাকাণ্ডে সামনে এল চাঞ্চল্যকর তথ্য