আইপিএলে না খেলতে পারায় আফসোস করলেন তাসকিন

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: দেশের স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে আইপিএলে খেলার স্বপ্ন বিসর্জন দিতে হয়েছে টাইগারদের পেস আক্রমণের মূল অস্ত্র কাণ্ডারী তাসকিন আহমেদকে। গত ১৯ ডিসেম্বর হয়ে যাওয়া আইপিএল নিলামে নাম ছিল তাঁর। ভিত্তিমূল্য ছিল ভারতীয় মুদ্রায় ৭৫ লক্ষ টাকা। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অনাপত্তিপত্র (নো অবজেকশন) না দেওয়ায় নিজের নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছিলেন। ফলে আগামী বছর আইপিএলে খেলা হচ্ছে না তাঁর। তিন-তিনবার আইপিএলে খেলার সুযোগ হাতছাড়া হওয়ায় মঙ্গলবার খানিকটা আফসোস করলেন বাংলাদেশের সেরা পেসার।

চোটের কারণে ভারতে অনুষ্ঠিত একদিনের বিশ্বকাপ ক্রিকেটে সব ম্যাচ খেলতে পারেননি। এমনকি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজেও ঠাঁই হয়নি। চোট সারিয়ে সুস্থ হয়ে ফের মাঠে ফিরতে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে জোরকদমে অনুশীলন চালাচ্ছেন। চলতি মাসেই শুরু হওয়ার কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আর ওই প্রতিযোগিতা দিয়েই মাঠে ফিরতে পারবেন বলে আশাবাদী বাংলাদেশের পেসার।

এদিন অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইপিএলে খেলতে না পারার জন্য খানিকটা আপশোষ করেছেন তাসকিন। তাঁর কথায়, ‘এবারেও আইপিএলে খেলার সুযোগ এসেছিল। এ নিয়ে তিন-তিবার আইপিএল খেলার সুযোগ হাতছাড়া হলো। সব খেলোয়াড়ের ইচ্ছে হয়, বড় ফ্র্যাঞ্চাইজি লিগগুলিতে খেলার। আমারও ইচ্ছে ছিল। কিন্তু কী আর করা যাবে? অনাপত্তি দেওয়া নিয়ে বিসিবি’র কর্তাদের সঙ্গে কথা বলেছি। তারা বিষয়টি ভেবে দেখার আশ্বাস দিয়েছেন। আগামী বছর না পারলেও ভবিষ্যতে খেলতেও পারি।’ বিপিএলে খেলার জন্য মুখিয়ে রয়েছেন জানিয়ে টাইগারদের অন্যতম সেরা বোলার বলেছেন, ‘নতুন বছরটা ভালোভাবে শুরু করতে চাই। বিপিএল শুরু হতে দুই সপ্তাহের মতো বাকি রয়েছে। তাই অনুশীলনে বিশেষ জোর দিচ্ছি।’

ধর্মঘটের জের, চলতি সপ্তাহে রবিবার খোলা থাকবে ব্যাঙ্ক

‘খেলতে নয়, বালিশ কিনতে জাপানে?’ স্ত্রী সঞ্জনার খোঁচায় মজার জবাব বুমরাহর, ভাইরাল ভিডিও

সরকারি বাসে ভাড়া চাওয়ায় কন্ডাক্টরকে থাপ্পড়! পাল্টা হেনস্থার অভিযোগ মহিলা যাত্রীর

‘নেশাগ্রস্তদের জন্যই ধর্ষণের মতো নৃশংস ঘটনা ঘটে,’ দাবি মুখ্যমন্ত্রীর

দুর্গাপুজো নিয়ে কার্তিক মহারাজকে বড় দায়িত্ব দিল রাজ্য সরকার

চাল নয়, অতিথিদের চমক দিতে সেমাই দিয়ে বানান সুস্বাদু পোলাও, রইল রেসিপি

ইন্দোর থেকে গ্রেফতার পার্থ-ঘনিষ্ঠ নৈহাটির তৃণমূল যুবনেতা বিষ্ণু অধিকারী, কী অভিযোগ?

‘ঈশ্বরই ইরানকে জয়ী করবেন’, হাতে লেখা চিঠিতে বিশেষ বার্তা মোজতবা খামেনির

নির্বাচন কমিশনে মুষলপর্ব, জ্ঞানেশের ‘দাদাগিরির’ বিরুদ্ধে প্রতিবাদ দুই কমিশনারের

অল্পের জন্য হাতছাড়া সোনা, এশিয়াডে রুপো জিতে শাপমুক্তি ঘটালেন মীরাবাঈ চানু

বেলা গড়ালেই খেলা দেখাবে আবহাওয়া, রাজ্যজুড়ে তুমুল দুর্যোগের পূর্বাভাস

দক্ষিণ আফ্রিকায় বাড়িতে ঢুকে বন্দুকবাজের হামলা, এলোপাথাড়ি গুলিতে নিহত ১১

বাইকে পিছু ধাওয়া করে তরুণীকে হেনস্থা! স্কুটি থেকে ফেলে দেওয়ার অভিযোগ যুবকদের বিরুদ্ধে , চাঞ্চল্য দিল্লিতে

দ্রুত জামিনের আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী