‘করমর্দন’ বিতর্কের জেরে এবার বরখাস্ত পাকিস্তান ক্রিকেট বোর্ডের শীর্ষ আধিকারিক

Share:

নিজস্ব প্রতিনিধি, ইসলামাবাদ: কথায় বলে, ‘সব ব্যাটাকে ছেড়ে দিয়ে ধেড়ে ব্যাটাকে ধর।’ পাকিস্তান ক্রিকেটের সর্বময় কর্তা তথা দেশের অভ্যন্তরীণ মন্ত্রী (স্বরাষ্ট্র) মহসিন নকভিরও হয়েছে সেই দশা। রবিবার (১৪ সেপ্টেম্বর) রাতে এশিয়া কাপে ম্যাচের পরে পাক খেলোয়াড়দের সঙ্গে সূর্যকুমার যাদবদের ‘করমর্দন’ না করার অপমান যেন কিছুতেই ভুলতে পারছেন না পাক ক্রিকেটের সর্বময় কর্তা। এ বার করমর্দন ইস্যু সামলাতে না পারায়  পাকিস্তান ক্রিকেট বোর্ডের ডিরেক্টর অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে থাকা উসমান ওয়াহালাকে বরখাস্ত করা হয়েছে। সময়মতো প্রয়োজনীয় পদক্ষেপ নিতে না পারায় এমন শাস্তি দেওয়া হয়েছে।

পহেলগাঁও কাণ্ডের পর ভারতের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক আরও তলানিতে গিয়ে ঠেকেছে। এশিয়া কাপে পাক টিমের বিরুদ্ধে সূর্যকুমার যাদবরা খেলায় ক্ষোভে ফুঁসছেন ভারতীয়দের একাংশ। ভারতীয় ক্রিকেট বোর্ড ও টিম ইন্ডিয়ার বিরুদ্ধে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন। দেশের সাধারণ মানুষের ওই ক্ষোভ দেখেই প্রমাদ গুনেছিলেন বিসিসিআইয়ের কর্তারা। যদিও বড়সড় শাস্তির হাত থেকে বাঁচতে পাকিস্তানের বিরুদ্ধে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে সালমান আলি আঘাদের সঙ্গে দহরম-মহরম না করার নির্দেশ দেওয়া হয়েছিল সূর্য যাদবদের।

সেই নির্দেশ মেনে রবিবার ম্যাচ শেষে পাক ক্রিকেটারদের সঙ্গে সৌজন্যমূলক করমর্দনে অংশ নেননি টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। ম্যাচ শেষের পর দেখা যায়, সূর্যকুমার যাদব সতীর্থ শিবম দুবেকে নিয়ে মাঠের বাইরে চলে যাচ্ছেন। দুজনে ঢোকার পরে ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দেওয়া হয়। পাকিস্তান দল সেই সময়ে ড্রেসিংরুমের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকলেও দরজা খোলা হয়নি। ইতিমধ্যেই ওই ঘটনা নিয়ে রাজনীতি করতে আসরে নেমেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। আইসিসির কাছে চিঠি পাঠিয়ে ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে। আর এবার পিসিবির ডিরেক্টর অফ ইন্টারন্যাশনাল ক্রিকেট অপারেশন্সের দায়িত্বে থাকা উসমান ওয়াহালাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। গত দুই বছর ধরে পিসিবিতে দায়িত্ব সামলেছিলেন ওয়াহালা। পাকিস্তান সুপার লিগের চেয়ারম্যানও ছিলেন।

পুর আইন মেনে বৈঠক ডাকতে পারবেন মালা রায়, বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের

মা ক্যান্টিনের নাম বদলে রাখা হল মা-আহার, ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের

চালু হল ‘অন্নপূর্ণা যোজনা’র অনলাইন পোর্টাল, জেনে নিন আবেদন পদ্ধতি

বাবার সঙ্গে খেলার সময় আচমকা হানা দিয়ে একরত্তিকে‌ তুলে নিয়ে গেল নরখাদক

বিপাকে পড়ে রণবীরের বিরুদ্ধে ‘অসহযোগিতার নির্দেশ’ প্রত্যাহার করল FWICE

রেস্তরাঁ নয়, ঘরেই বানান মশলাদার পনির টাকো, জমে যাবে বিকেলের আড্ডা

‘১০ বছর ধরে ভাবছি অভিনয় ছেড়ে দেব’, তবে কী অবসর নিতে চলেছেন মনোজ বাজপেয়ী?

গরমে মিষ্টির স্বাদে নতুন চমক, বাড়িতেই বানিয়ে নিন লিচু চিজকেক

দিল্লিতে রেস্তোরাঁয় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঝলসে মৃত্যু ২০ জনের

উত্তরপ্রদেশে প্রতি ৫ জন পুরুষের একজন মধুমেহে আক্রান্ত, চমকপ্রদ তথ্য সমীক্ষায়

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

মমতার দল ভেঙে খান খান, ‘নতুন তৃণমূলের’ পরিষদীয় নেতা হিসেবে ঋতব্রতের নাম প্রস্তাব

তৃণমূল ছাত্র পরিষদে গৃহযুদ্ধ, রাস্তায় নামতে নারাজ কর্মীরা

প্রোটিনে ভরপুর নিরামিষ প্রাতরাশ, জনপ্রিয়তা বাড়ছে পনির-স্টাফড মুগ ডাল চিলার