শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৫৬ রানে গুটিয়ে গেল ইংল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: বাঁচা-মরার লড়াইয়েও জ্বলে উঠতে পারল না ইংল্যান্ড। বৃহস্পতিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে শ্রীলঙ্কার বোলারদের আগুন ঝরানো বোলিংয়ের কাছে অসহায় আত্মসমর্পণ করলেন জস বাটলাররা। মাত্র ৩৩.২ ওভারে ১৫৬ রানেই গুটিয়ে গেল গতবারের চ্যাম্পিয়নদের ইনিংস। কোনও অঘটন না ঘটলে আজকের ম্যাচেও ইংল্যান্ডের হার নিশ্চিত বলে মনে করছেন ক্রিকেট বোদ্ধারা। সেই সঙ্গে প্রশ্ন উঠেছে- বাটলারদের হলটা কী?

টসে জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক। জনি বেয়ারস্টোর সঙ্গে দলের গোড়াপত্তন করতে নেমেছিলেন ডেভিড মালান। শুরু থেকেই আগ্রাসী মেজাজে খেলতে থাকেন দুই ইংলিশ ওপেনার। সপ্তম ওভারে মালানকে (২৮)  ফিরিয়ে দলকে প্রথম ব্রেক থ্রু এনে দেন মাথিশা পাথিরানার পরিবর্তে দলে ঢোকা অ্যাঞ্জেলো ম্যাথুজ। খানিক বাদে ম্যাথুজের ছোড়া বলে রান আউট হয়ে সাজঘরে ফেরেন জো রুট (৩)। ১৪তম ওভারে বেয়ারস্টোকে (৩০) ফেরান কাসুন রাজিথা। পরের ওভারে লাহিরু কুমারার বলে দায়িত্বজ্ঞানহীনের মতো শট খেলে ফিরে যান ইংলিশ অধিনায়ক জস বাটলার (৮)। লিয়াম লিভিংস্টোনকে (১) ফিরিয়ে ইংল্যান্ডের ব্যাটিং শিরদাঁড়া ভেঙে দেন লাহিরু।

ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে শ্রীলঙ্কার বোলারদের সামাল দেওয়ার চেষ্টা চালিয়েছেন বেন স্টোকস ও মইন আলি। দুই অভিজ্ঞ অলরাউন্ডারের দিকেই তাকিয়ে ছিলেন ইংল্যান্ডের সমর্থকরা। কিন্তু বেশিদূর এগোতে পারেননি মইন। ১৫ বলে ১৫ রান করে ম্যাথুজের বলে ফিরে যান। তার পরেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। ক্রিস ওকস (০), ডেভিড উইলি (১৪), আদিল রশিদ (২), মার্ক উডরা (৫) শুধু ক্রিজে এসেছেন আর ফিরে গিয়েছেন। একা কুম্ভ হয়ে লড়াই চালানোর চেষ্টা চালিয়েছিলেন শুধু বেন স্টোকস। স্বভাব বিরুদ্ধভাবে ৭৩ বলে ৪৩ রান করে লাহিরুর বলে সাজঘরে ফেরেন তিনি। দলের স্কোর বোর্ডে ৩৪ রান যোগ হতে না হতেই পাঁচটি উইকেট হারায় ইংলিশরা। । এদিন অল্পের জন্য বিশ্বকাপে সর্বনিম্ন স্কোরের লজ্জা থেকে বেঁচে গিয়েছেন বাটলাররা। ২০০৭ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫৪ রানে অলআউট হয়েছিল ইংলিশরা। শ্রীলঙ্কার হয়ে লাহিরু কুমার ৩৫ রানে ৩টি ও অ্যাঞ্জেলো ম্যাথুজ ১৪ রানে ২ উইকেট নিয়েছেন।

ডায়াবেটিসে কুমড়ো খাওয়া কি ক্ষতিকর? অজান্তেই ভুল করছেন না তো!

শনির উল্টো চাল! ১১ ডিসেম্বর পর্যন্ত খুব সাবধানে থাকতে হবে ৩ রাশির জাতকদের

মঙ্গল গোচর ২০২৬: কারা লাভবান হবেন, সর্বনাশ ঘটবে কাদের?

শনির সুদৃষ্টি, বিদেশ ভ্রমণের সুযোগ আসবে, রাগ নিয়ন্ত্রণে রাখুন, ব্যবসায় বিনিয়োগ লাভজনক হবে

সকালে উঠেই এই ৪টি কাজ করছেন? হতে পারে চরম আর্থিক সঙ্কট

রোজের শরীরচর্চাতেই কমতে পারে স্তন ক্যান্সারের ঝুঁকি! জেনে নিন চিকিৎসকদের পরামর্শ

৯০% ডার্ক চকোলেট মানেই সেরা? আসল সত্যিটা জানলে চমকে যাবেন

খাওয়ার পরেই শুয়ে পড়েন? ১০ মিনিট হাঁটলে কি কি উপকার পাবেন জানেন?

পাকিস্তানের মসজিদে বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ২৩, আহত ৬০

বয়স সংখ্যা মাত্র! নেশনস লিগের জন্য ঘোষিত পর্তুগাল দলে ৪১ বছর বয়সী রোনাল্ডো

‘সিঙ্গুরের মানুষকে এতবছর বোকা বানানো হয়েছে,’ দাবি শিল্পমন্ত্রী তাপস রায়ের

১২৫তম বর্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ শতাংশ বাড়ল

খাম চেয়ে বিপাকে ঋতব্রতপন্থীরা, আইনি লড়াইয়ের হুঁশিয়ারি ISF-র

পাকিস্তান বোর্ডের বিরুদ্ধে বিদ্রোহ রিজওয়ানের, নালিশ ঠুকলেন জয় শাহের আইসিসিতে