আইপিএলে ফিরছেন না এই বিদেশি ক্রিকেটার, জোর ধাক্কা কেকেআর টিমে

Share:

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : ভারত-পাকিস্তান সংঘর্ষবিরতি পর শুরু হতে চলেছে আইপিএল-র বাকি ম্যাচগুলি। শনিবার থেকেই শুরু হবে সেই খেলা। কিন্তু চলতি মরশুমে আইপিএল-এ বড় ধাক্কা খেল কলকাতা নাইট রাইডার্স। জানা গিয়েছে, ইংরেজ স্পিনার মইন আলি নিজের নাম তুলে নিয়েছেন চলতি মরশুমে আইপিএল থেকে। আরও এক ক্রিকেটার রভমান পাওয়েলকে নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে।

জানা গিয়েছে, ইংরেজ স্পিনার মইন আলির নাম তোলার বিষয়টি প্রকাশ্যে এনেছে  ‘ইএসপিএন ক্রিকইনফো’।ব্যক্তিগত কারণ বশত আইপিএল থেকে নিজের নাম তুলে নিয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রভমান পাওয়েলকে নিয়েও ধোঁয়াশা তৈরি হয়েছে। সময়ে এটা না সারলে খেলতে আসতে পারবেন না তিনি। ফলে কম মেয়াদে একজন ক্রিকেটার চাইছে কেকেআর।

একাধিক ক্রিকেটার ফিরেছেন। বৃহস্পতি ও শুক্রবার চিন্নাস্বামী স্টেডিয়ামে অনুশীলন করার কথা রয়েছে কেকেআর-র। রয়্যাল চ্যালেঞ্জারজস বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর। কিন্তু ইংরেজ স্পিনার মইন আলির খেলতে না আসার কথা শোনার পর চিন্তায় কেকেআর।

কুইন্টন ডি’কক, স্পেন্সার জনসন, রহমানুল্লাহ গুরবাজ বেঙ্গালুরুতে পৌঁছে গিয়েছেন বলে জানা গিয়েছে। সকল মিলে অনুশীলন সেরে শনিবার বেঙ্গালুরুর বিরুদ্ধে খেলতে নামবে। ইতিমধ্যে ১২টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে কেকেআর-র। বাকি আরো ২টো ম্যাচ খেলা রয়েছে। পরবর্তী ম্যাচ খেলবে তাঁরা ২৫ মে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে। তেব সেই ম্যাচটি হবে দিল্লিতে।

১২ ম্যাচ খেলে রাহানেদের ঝুলিতে রয়েছে ১১ পয়েন্ট। বাকি ২টি ম্যাচে জিতলে ১৫ পয়েন্ট হলেও প্লে-অফে খেলা নিশ্চিত হবে না। প্লে-অফে খেলতে চাইলে বাকিদের ম্যাচের দিকে নজর রাখতে হবে কলকাতাকে।

পঞ্জাবকে হারিয়ে আইএসএলে জয়ের হ্যাটট্রিক মোহনবাগানের

কলার খোসা ফেলে না দিয়ে বাড়িতেই বানান প্রাকৃতিক হেয়ার টনিক

রাশি বদল দেবগুরু বৃহস্পতির, জানুয়ারি পর্যন্ত টাকার জোয়ারে ভাসবে ৩ রাশি

গর্ভস্থ ভ্রুণ কন্যা জানতে পেরে জোর করে গর্ভপাত, বেঘোরে প্রাণ গেল গৃহবধূর

স্বরাষ্ট্রমন্ত্রী দক্ষতা পদক পেলেন রাজ্যের আট পুলিশ আধিকারিক

অস্ট্রেলিয়াকে দুরমুশ করে ১১ বছর পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষে দক্ষিণ আফ্রিকা

নিরামিষের বদলে চিকেন বিরিয়ানি! এয়ারপোর্টে হুলস্থূল কাণ্ড

বাড়িতে মধুচক্র-মাদকের আসর বসানোর দায়ে সাময়িক বরখাস্ত পুলিশের অতিরিক্ত ডিআইজি

টেস্টে নয়া মাইলফলক স্পর্শ কাগিসো রাবাদার, দ্রুততম ৩৫০ উইকেটের মালিক

‘জ্ঞানেশ কুমার ‘গদ্দার’, পদ ছাড়তেই হবে’, মুখ্য নির্বাচন কমিশনারকে তোপ খাড়গের

‘ছোট আঙারিয়া থেকে নন্দীগ্রাম, সব মামলার ফাইল খুলব,’ সিপিএমকে নিশানা শুভেন্দুর

ইনস্টাগ্রাম আইডি চেয়ে না পেয়ে মাঝরাস্তায় শিক্ষিকার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার দুই

CAA-তে আবেদনে আর লাগবে না বাংলাদেশি প্রমাণপত্র! বড় ঘোষণা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের

ওয়েস্ট ইন্ডিজের কাছে প্রথম টেস্টে ধরাশায়ী টাইগাররা, চার দিনেই শেষ খেলা