হাজার গোল না করে বুট তুলে রাখবেন না, জানিয়ে দিলেন সিআর সেভেন

Share:

নিজস্ব প্রতিনিধি: হাজার গোলের মাইলফলক থেকে আর মাত্র ৫৪ ধাপ দূরে পর্তুগিজ তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। জাতীয় দল আর পেশাদার ক্লাবের হয়ে আন্তর্জাতিক ফুটবলে ৯৪৬ গোল করেছেন সিআর সেভেন। পরিবার চাইছে, এবার ক্ষান্ত দিন তিনি। তুলে রাখুন সোনালী বুট। তবে পরিজনেরা চাইলেও হাজার গোলের মাইলফলক স্পর্শ না করা পর্যন্ত তিনি থামবেন না বলে জানিয়ে দিয়েছেন পর্তুগিজ তারকা ফুটবলার।

মঙ্গলবার তাঁর বর্ণাঢ্য ক্যারিয়ারে আরও একটি ব্যক্তিগত পালক যোগ করেছেন পাঁচ পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী রোনাল্ডো। পর্তুগাল ফুটবল গ্লোবস অনুষ্ঠানে তিনি পেয়েছেন প্রেস্টিজ অ্যাওয়ার্ড। আর সেই পুরস্কার পাওয়ার প্রতিক্রিয়া জানাতে গিয়ে সিআর সেভেন বলেন ‘এটা আমার ক্যারিয়ার শেষের পুরস্কার নয়। আমি জিততে ভালবাসি, তরুণ প্রজন্মকে সাহায্য করতে পছন্দ করি। আর তারাও আমাকে অনুপ্রেরণা দেয়, যাতে আমি আমার জায়গা বজায় রাখতে পারি এবং প্রতিযোগিতায় টিকে থাকতে পারি। তরুণদের সঙ্গে প্রতিযোগিতা করাটাই আমাকে রোমাঞ্চিত করে। আমি এখনও খেলার প্রতি গভীর আবেগ অনুভব করি।’

হাজার গোলের মাইলফলক স্পর্শ করা যে তাঁর প্রধান লক্ষ্য তা উল্লেখ করে পর্তুগিজ তারকা ফুটবলার বলেন ‘আমার পরিবারের সদস্যরা প্রায়শই বলেন, ‘তোমার এখন থেমে যাওয়ার সময় হয়েছে। তুমি সবকিছু অর্জন করেছ। এখন কেন আবার হাজার গোল করতে চাও?’ কিন্তু আমি তা মনে করি না। আমি নিশ্চিত, যখন আমি খেলা থেকে বিদায় নেব, তখন সম্পূর্ণ তৃপ্তি অনুভব করব। ’

 

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

‘বাজি ফাটালে অসুখ-বিসুখ চলে যায়’, মন্তব্য পাপিয়া অধিকারীর

পুড়ে ছাই হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তৈরি মণ্ডপ, অবশেষে পুজো হচ্ছে পাঁশকুড়ায়

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা

মায়ের সঙ্গে মিলে লিভ ইন পার্টনারকে খুন করল প্রেমিকা, চাঞ্চল্য গড়িয়ায়

রাইজিং স্টারস এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন রজত পতিদার, সুযোগ পেলেন কে?