সান্তা ক্লজের দেশে হাজির, বরফ শীতল জলে খালি গায়ে একী কাণ্ড ঘটালেন রোনাল্ডো…

Share:

নিজস্ব প্রতিনিধি : দেশে দেশে উদযাপিত হচ্ছে বড়দিন। সান্তা ক্লজের ব্যাগ ভর্তি উপহার আর ঝলমলে সাজে সাজানো ক্রিসমাস ট্রিতে চোখ ফেরানো দায়। ক্রিসমাসের এই আবহে উদযাপনে মাতলেন রোনাল্ডো। তবে এই উদযাপন যেখানে সেখানে নয়, বরং সান্তা বুড়োর দেশে গিয়ে। খালি গায়ে বরফ শীতল জলে নেমে বড়দিনের শুভেচ্ছা জানালেন এই কিংবদন্তি।

সামাজিক মাধ্যমে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর একটি ভিডিয়ো ভইরাল হয়েছে। এই অনন্য উদযাপনের অনুরাগীরা উল্লাসে মেতেছে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, খালি গায়ে বরফশীতল জলে কোমর বেঁধে নেমে পড়েছেন রোনাল্ডো। একমুখ হাসি নিয়ে করে বুকের ছাতি ফুলিয়ে পোজও দিয়েছেন এই কিংবদন্তি।

বর্তমানে রোনাল্ডো পরিবারের সঙ্গে অবসর সময় কাটাচ্ছেন ফিনল্যান্ডের ল্যাপল্যান্ডে। দেশটির উত্তর দিকের শেষ সীমায় অবস্থিত এই জায়গাকে বলা হয় সান্তা ক্লজের আসল বাড়ি। এখানকার তাপমাত্রা মাইনাস ৩ ডিগ্রি সেলসিয়াস থেকে নামতে পারে মাইনাস ১৬ ডিগ্রিতে। মাঝেমধ্যে নাকি মাইনাস ৩০ ডিগ্রিতেও নেমে আসে। এমন হাড় হিমহিম করা ঠান্ডায় একেবারে খালি গায়ে রোনাল্ডো।

অবশ্য এই সময়ে শীতের পোশাক পরে রোনাল্ডোর সামনেই ছিলেন তাঁর ছেলে। জল থেকে ওঠার পরে একটি ছবি দিয়েই রোনাল্ডো লিখেছেন ‘শুভ বড়দিন সবাইকে’। অন্যদিকে আরেক ছেলেকে নিয়ে স্কিডুতে করে বরফঢাকা পথ চষে বেড়াতে দেখা গেল রোনাল্ডোকে। সামাজিক মাধ্যমে এমন ছবি পোস্টও করেছেন।

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

রথের উপর জুতো পরে দাঁড়িয়ে রিলস ভিডিও শুট, গ্রেফতার বর্ধমানের যুবক

‘আমার নিরাপত্তা নিয়ে ভয় পেতেন’, হেমার রাজনীতিতে প্রবেশে আপত্তি ছিল ধর্মেন্দ্রর

Motorola Edge 70-এ বিশাল ছাড়, ৭,০০০ টাকা পর্যন্ত কমে মিলবে এই স্মার্টফোন  

রথযাত্রার সমাপ্তিতে মিষ্টিমুখ! জেনে নিন ‘রসগোল্লা দিবস’ শুরুর ইতিহাস

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

দ্রুত সেরে নিন কাজ, জেনে নিন অগস্টে কতদিন বন্ধ থাকবে সরকারি ও বেসরকারি ব্যাঙ্ক?

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা

৪৪ কোটি মুক্তিপণ দিয়ে ছাড়া পেলেন মালিতে অপহৃত ভারতীয় বংশোদ্ভূত হিরে ব্যবসায়ী