সৌদি আরবে ৯২–তে ১০০, নিজেকে নিয়ে গর্বিত রোনাল্ডো

Share:

নিজস্ব প্রতিনিধি : বয়স যাই হোক না কেন প্রতিভা থেমে থাকে না, এর আদর্শ উদাহরণ হল রোনাল্ডো। রোনাল্ডো মাঠে নামলেই প্রতিপক্ষের ঘাম ছুটে যায়। আল নাসরের এই তারকা সৌদি আরবে গিয়েছেন দুই বছর হল। সেই দুই বছরেই ‘১০০’-এর দেখা পেয়ে গেলেন পর্তুগিজ মহাতারকা! আল নাসরে যোগ দেওয়ার পর গোলের কারণে ‘১০০’ পেয়েছেন পর্তুগিজ কিংবদন্তি।

এদিকে বয়স বাড়ছে। কিন্তু কিছুতেই ধার কমছে না রোনাল্ডোর। এখনও দিব্যি গোল করে চলছেন সেই আগের মতোই। গতকাল রাতেও পেয়েছেন জোড়া গোল। তাতেই গর্বে বুক ফুলেছে সমর্থকেদের। সৌদি প্রো লিগে আল খালিজের বিপক্ষে আল নাসরের ৩-১ গোলের জয়ে দুবার লক্ষ্য ভেদ করেন রোনাল্ডো।

রোনাল্ডোর প্রথম গোলটি ৬৫ মিনিটে বক্সের মাথা থেকে নিচু শটে লক্ষ্যভেদ হয়। আর এই গোলেই দারুণ এক মাইলফলক ছুঁয়েছেন রোনাল্ডো।২০২৩ সালে আল নাসরে যোগ দেওয়ার পর ক্লাবটির হয়ে ৯২ ম্যাচে ১০০ গোলে অবদান রাখা হয়ে গেল রোনাল্ডোর। গোল করেছেন ৮২টি, বানিয়েছেন ১৮টি।

সৌদি ক্লাবটির হয়ে রোনালদোর অভিষেক ২০২৩ সালের ২২ জানুয়ারি।দুই বছর পর আজও সেই একই দিন! আজকের দিনে রোনাল্ডোর নাম ঘুরে ফিরে আসছে। এদিকে পয়েন্ট তালিকার তিনে উঠে এলেও শীর্ষে থাকা আল হিলালের চেয়ে ১১ পয়েন্ট ব্যবধানে পিছিয়ে রয়েছে আল নাসর। তবে রোনাল্ডো দলের জয়ে গর্বিত। নিজের সামাজিক মাধ্যমে রোনাল্ডো লিখেছেন, ‘ভালো জয় পেলাম। চলো আরও এগিয়ে যাই। যা হয় ভালোর জন্যই হয়।’

ডোমজুড়ে ১৬ নম্বর জাতীয় সড়কে,তৃণমূলের দলীয় অফিসে আগুন ধরাল জনতা

এক ম্যাচ বাকি থাকতেই আফগানদের বিরুদ্ধে সিরিজ জয় শুভমনদের

রেল হকারদের এখনই উচ্ছেদ করতে পারবে না, বিকল্প জায়গার বিষয় বিবেচনার নির্দেশ হাইকোর্টের

‘মোদির ভারতে হামলা হলে পাশে দাঁড়াবে আমেরিকা’, অভয়বাণী ট্রাম্পের

গ্রেফতার হচ্ছেন অভিষেক? রক্ষাকবচ তুলে নিল মধ্যপ্রদেশ হাইকোর্ট

লোকসভায় তৃণমূলের ভবিষ্যৎ কী? অভিষেককে জরুরি তলব স্পিকারের

‘পুলিশকর্মীদের আক্রান্ত হয়ে হাসপাতালে যেতে হবে না’, আশ্বাস শুভেন্দুর

রাজ্যে জয়েন্টের ফল প্রকাশ নিয়ে দিনক্ষণ ঘোষণা বোর্ডের

আফগানদের বধ করে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পৌঁছলেন তিলক বর্মারা

‘বিচারপতিদের দাঁড় করিয়ে গুলি মারতে হবে’, ফেসবুকে বিস্ফোরক হুমকি যুবকের

শত্রুদের ঘুম কেড়ে নৌসেনার ভান্ডারে যুক্ত হচ্ছে আরও তিন যুদ্ধজাহাজ

পুরুষ লক্ষ্মীর খোঁজ পাওয়া গেল উলবেড়িয়ায়‌,৩ বছর ধরে পাচ্ছিলেন টাকা

বিরোধী দলনেতা বাছাই নিয়ে স্পিকারকে প্রশ্নবাণ বিচারপতির

‘চুক্তি পছন্দ না হলে ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধ নয়’, ফের বেঁকে বসলেন ট্রাম্প