আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

সৌদি আরবের আল নাসের ক্লাবে যোগ দিলেন রোনাল্ডো

আন্তর্জাতিক ডেস্ক: সব জল্পনার অবসান। সৌদি আরবের আল নাসের ক্লাবের হয়ে খেলবেন পর্তুগিজ ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। শুক্রবার গভির রাতে সৌদি ক্লাবটির পক্ষ থেকে টুইট করে এ কথা ঘোষণা করা হয়েছে। টুইটে রোনাল্ডোর হাতে প্রিয় সাত নম্বর জার্সি তুলে দেওয়ার ছবিও আপলোড করা হয়েছে। ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকাকে তুলে নিতে যে যে গর্বিত সে কথাও উল্লেখ করা হয়েছে।

বিশ্বকাপ শুরুর আগেই নিজের ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ তোলেন ফুটবল দর্শকদের কাছে সি আর সেভেন হিসেবে সমধিক পরিচিত ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। একই সঙ্গে কোচ হেরিক টেন এগেরও কড়া সমালোচনা করেন। পর্তুগিজ তারকার ওই বিপ্লব মেনে নিতে পারেননি ইংলিশ ফুটবল ক্লাবটির কর্ণধাররা। কয়েকদিনের মধ্যেই রোনাল্ডোর সঙ্গে চুক্তি বাতিলের ঘোষণা করেন। ফলে ক্লাবহীন হয়ে পড়েন ৩৭ বছর বয়সী পাঁচ বারের বিশ্বসেরা ফুটবলার। প্রাক্তন রিয়াল মাদ্রিদ ও ম্যান ইউ তারকা কোন ক্লাবে যাবেন তা নিয়ে জোর জল্পনা শুরু হয়। কাতার বিশ্বকাপের সময়েই রটে যায়, ইউরোপ ছেড়ে এবার সৌদির কোনও ক্লাবে খেলবেন বর্তমান ফুটবল বিশ্বের অন্যতম মহাতারকা। যদিও এ বিষয়ে স্বয়ং রোনাল্ডো কিংবা আল নাসের ফুটবল ক্লাবের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি। যদিও সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপটা খুব সুখকর ছিল না সি আর সেভেনের। কোচের সঙ্গে মনমালিন্যের কারণে পর্তুগালের প্রথম একাদশে ঠাঁই হয়নি প্রাক্তন ম্যান ইউ তারকার।

শুক্রবার রাতে সৌদি আরবের রাষ্ট্রীয় টিভি চ্যানেল ‘আল একবারিয়া’র খবরে বলা হয়, ‘দুই বছরের চুক্তিতে সৌদির আল নাসের ক্লাবে যোগ দিয়েছেন পর্তুগিজ তারকা।’ পরে টুইটে ওই খবরের সত্যতা স্বীকার করে ক্লাব কতৃপক্ষ। কত টাকার বিনিময়ে ইউরোপের সেরা তারকাকে দলে নেওয়া হয়েছে তা জানাতে রাজি হয়নি সৌদি আরবের ক্লাবটি।

Published by:

Share Link:

More Releted News:

IPL 2026: মরশুমের প্রথম সুপার ওভারে জয় কেকেআরের, টানা পঞ্চম হার ঋষভের লখনউয়ের

‘ফিল্ডিংয়ে বাধা’ দেওয়ার অভিযোগে আউট কেকেআরের রঘুবংশী! শুরু বিতর্ক

রিঙ্কুর কাঁধে ভর করেই লখনউকে ১৫৬ রানের টার্গেট দিল কেকেআর

সাই সুদর্শনের দাপটে খড়কুটোর মতো উড়ে গেল চেন্নাই, আট উইকেটে জিতল গুজরাত

একাই টানলেন দলকে, রুতুরাজের ব্যাটে ভর করে গুজরাতকে ১৫৯ রানের লক্ষ্য দিল চেন্নাই

কেমন রয়েছে শরীর, বড় আপডেট দিলেন ক্যাচ ধরতে গিয়ে আহত দিল্লি তারকা পেসার এনগিডি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ