২ ঘণ্টায় বিশ্ব রেকর্ড! ইউটিউব চ্যানেল খুলতেই মেসিকে ছাড়িয়ে গেলেন রোনাল্ডো!

Share:

আন্তর্জতিক ডেস্ক : ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ও লিওনেল মেসিকে কে না চেনে ? খেলার ময়দানে দর্শকদের মন কেড়েছেন তাঁরা। তবে শুধু খেলার ময়দানে নয়, সামাজিক মাধ্যমে মেসিকে টেক্কা দিলেন রোনাল্ডো। মাত্র ২৪ ঘন্টার মধ্যেই মেসিকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ড করলেন তিনি। সামাজিক মাধ্যমে তাঁর নিজস্ব চ্যানেলটি খুলতেই হু হু করে বাড়ছে অনুরাগীদের সংখ্যা।

চ্যানেলটিতে এক দিনেই অনুসারীর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১ কোটি ২৫ লক্ষ। হিসেব অনুযায়ী প্রথম এক ঘণ্টাতেই তাঁর অনুসারীর সংখ্যা ১ মিলিয়ন বা ১০ লক্ষ ছাড়িয়েছে। এটা এক নতুন বিশ্ব রেকর্ড বলা যেতেই পারে। এর আগে এত অল্প সময়ে আর কোনো ইউটিউব চ্যানেলের অনুসারীর সংখ্যা ১ মিলিয়ন ছাড়ায়নি। যেটাই সবথেকে বেশি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রোনাল্ডো।

পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার এই চ্যানেলের নাম দিয়েছেন ‘ইউআর ক্রিস্টিয়ানো’। ফেসবুক, এক্স হ্যান্ডল (টুইটার), ইনস্টাগ্রাম— সামাজিক মাধ্যমের এসব প্ল্যাটফর্মগুলোতে আগেই অ্যাকাউন্ট খুলেছেন তিনি।  তাঁকে অনুসরণ করেছিলেন কোটি কোটি ফুটবলপ্রেমী।

অন্যদিকে ২০০৬ সালে ‘লিও মেসি’ নামে ইউটিউব চ্যানেল খুলেছিলেন মেসি। আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ডের সাবস্ক্রাইবার  এখন পর্যন্ত ২৩ লক্ষ ২০ হাজার মাত্র। ২৪ ঘন্টার মধ্যে কোটি সাবসক্রাইবার ছাড়িয়ে গিয়েছে রোনাল্ডোর। যা দেখে তাজ্জব অনেকেই।

তবে বেশ কিছু দিন আগে ইনস্টাগ্রাম লাইভে চমক দেখিয়েছিলেন রোনাল্ডো। ইউটিউব চ্যানেল খোলার পর একের পর এক ভিডিও ছাড়ছেন তিনি। এরই মধ্যে ‘ইউআর ক্রিস্টিয়ানো’ চ্যানেলে এরই মধ্যে ১৯ ভিডিও আপলোড করা হয়েছে। অন্যদিকে ‘লিও মেসি’ চ্যানেলে আপলোড হয়েছে ২০৭ ভিডিও।

উল্লেখ্য, সৌদি প্রো লিগের নতুন মৌসুম শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকেই। রাতেই মাঠে নামছেন রোনাল্ডো। রোনাল্ডো ম্যানচেস্টার ইউনাইটেডের পাঠ চুকিয়ে খেলছেন সৌদি আরবের আল নাসরে। সৌদি ক্লাবটির জার্সিতে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপ জিতেছেন গত বছরই। তবে আল হিলালের কাছে হেরে কদিন আগে সৌদি সুপার কাপের শিরোপা খুইয়েছে রোনাল্ডোর আল নাসর।

হামজার সেঞ্চুরিতে কুপোকাত ভারত, ছোটদের এশিয়া কাপে ৩ উইকেটে জিতল পাকিস্তান

প্রেমিকাকে বিয়ের দাবিতে টাওয়ারে চড়ে বসল যুবক, শোরগোল নন্দীগ্রামে

বাজির শব্দে ভয় পাচ্ছে আপনার বাড়ির পোষ্য? শান্ত রাখুন এই ৬ উপায়ে

হীরের টিপ থেকে ১১০ কেজি সোনা-রুপোর গয়না! ১০৩ বছরে আরও জাঁকজমক নৈহাটির বড়মা

চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর ঢাকে কাঠি,একসঙ্গে আলপনা দিলেন ১২০০ জন

কালীপুজোর ভোগের মতো লাবড়ার স্বাদ পেতে চান বাড়িতেই? রইল সহজ রেসিপি

দীপাবলিতে মাংস কিনতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, বাবা-ছেলে-সহ মৃত ৩

অভাবের সংসার, টিনের চালেই ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, জানেন কোথায়?

‘দেশ থেকে মাওবাদীদের মুছে ফেলা হয়েছে,’ দীপাবলিতে ঘোষণা মোদির

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

দীপাবলিতে ভক্তদের উপহার দিলেন ভিকি ক্যাটরিনা, প্রকাশ্যে আনলেন ছেলে বিহানকে

রাস্তার ধারে কুলচা বিক্রি করতেন বাবা, পাকিস্তানের বিরুদ্ধে শতরান করে চমকে দিল ছেলে অর্জুন

মুর্শিদাবাদে চার বছরের শিশুকে নির্যাতন করে খুনের অভিযোগ, কাঠগড়ায় সৎ মা