‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

Share:

নিজস্ব প্রতিনিধি: হালিশহরে মৃত তৃণমূল নেতার বাড়িতে যাওয়ার সময় রবিবার (৯ অগস্ট) প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে হামলা চালানোর অভিযোগ উঠেছে। কাদা, ইট জুতো ছোঁড়া হয়েছে বলে দাবি করেছেন তৃণমূল নেত্রী। সেই হামলার ঘটনা নিয়ে এবার মুখ খুললেন দিলীপ ঘোষ। ঘটনাকে নিন্দনীয় বলেও অতীতে নিজের ওপর হওয়া একাধিক আক্রমণের কথা মনে করিয়ে কড়া জবাব  দিয়েছেন পঞ্চায়েতমন্ত্রী।

সোমবার (১০ অগস্ট) সকালে দিলীপ ঘোষ বলেছেন, ‘ওটা যেমন সমর্থন করিনা তেমন এটাও সমর্থন করিনা যে কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে ডাকাত রানি বলেছিলেন তখন আপনারা মিডিয়া তাকে কিছু বলেননি। কাল সাধারণ মানুষ ওঁকে ডাকাত রানি বললে সেটা দোষ হয়ে গেল? কুণাল ঘোষ ওঁকে ডাকাত রানি বলে দলে প্রমোশন পেল। মুখপাত্র হল। সাধারণ সম্পাদক হল। পরে বিধায়ক হয়ে গেল। সেখান থেকে পাবলিক অনুপ্রেরণা পেয়ে কাল ডাকাত রানি বলেছে।’ তিনি আরও বলেছেন, ‘জুতো ডিম কালচার নিয়ে এসেছে। আমি নিজে ইট খেয়েছি। আমার গায়ে এখনও দাগ আছে। আমার বহুবার গাড়ি ভেঙেছে। দুটো ডিম খেয়েছে বলে কি পশ্চিমবঙ্গের সংস্কৃতি রসাতলে চলে গেছে? মানুষের অধিকার আছে নিজের রাগ প্রকাশ করার।’

আরও পড়ুন: চোখের সামনে ডুবছে ট্রলার! SOS বার্তা সুন্দরবনের ১৩ মৎস্যজীবীর, তারপর যা ঘটল…

দিলীপ ঘোষ আরও বলেন, ‘ডায়মন্ড হারবারে আমার দুজন জেলা প্রেসিডেন্টকে তুলে নিয়ে গিয়েছিল। একজনকে মাসের পর মাস অন্য জেলায় লুকিয়ে থাকতে হয়েছিল। এরকমই একজন পরে ফলতায় তৃণমূলকে চতুর্থ স্থানে পাঠিয়ে নিজে বিধায়ক হয়েছে আমাদের। আমরা সহ্য করে এসেছি। এখন যারা হায় হায় করছে তারা সবথেকে বড় ক্রিমিনাল। ওরা কাপুরুষের দল। আমাদের ওপর হওয়া অত্যাচার নিয়ে ওরা কোনওদিন মুখ খোলেনি। তখন এই মানবতা কোথায় ছিল? ডিমের জন্য এখন প্রাণ যাচ্ছে? এই ডিমের জন্য তো লাইন দিয়ে দোকানের সামনে দাঁড়াও তোমরা। এখন ফ্রিতে খাচ্ছো, খাও। এইসব মানবতার কথা সৌজন্যের কথা আমাকে বলবেন না। যারা সমাজবিরোধী কাজ করেছে তাদের ট্রিটমেন্ট টাও সমাজবিরোধীদের মতো হবে।’   

সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণা মামলায় CID-এর মুখোমুখি সুমিত রায়

মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৬২.৫ শতাংশ, মেধার তালিকায় এগিয়ে মেয়েরা

‘বিগবস’-খ্যাত লোপামুদ্রার বাড়ি থেকে ১ কোটির গহনা চুরি, বিহার থেকে গ্রেফতার অভিযুক্ত

হালিশহর থানার লকআপে তৃণমূলকর্মীর মৃত্যু, সাসপেন্ড তদন্তকারী অফিসার

চোর নয়, কৃষকের ৫ লক্ষ টাকা লুট করল ‘উইপোকা’, ভাইরাল ভিডিয়ো

বিশ্বজুড়ে আচমকাই স্তব্ধ হোয়াটসঅ্যাপের পরিষেবা, শেয়ার হচ্ছে না ভিডিও-ছবি

সপ্তাহের শুরুতে দিনভর কড়া ট্রাফিক নিয়ন্ত্রণ, কোন কোন রুটে চলবে না গাড়ি, জেনে নিন

বাড়ির মালিকের সঙ্গে আপত্তিজনক অবস্থায় স্ত্রী, দেখে ফেলায় ভয়ঙ্কর পরিণতি স্বামীর

‘ইটের ঘা খেয়েছি, সেই দাগ গায়ে রয়েছে আমার’, মমতার উপর হামলা প্রসঙ্গে বিস্ফোরক দিলীপ

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

চোখের সামনে ডুবছে ট্রলার! SOS বার্তা সুন্দরবনের ১৩ মৎস্যজীবীর, তারপর যা ঘটল…

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর