মরশুমের প্রথম ম্যাচ জিতেই শাস্তির মুখে CSK অধিনায়ক, ডিমেরিট পয়েন্ট পেলেন নীতীশ রানা

Share:

নিজস্ব প্রতিনিধি:  চলতি বছরে  আইপিএলে নিয়মকানুন আরও কঠোর হয়েছে। যার কারণে প্রায় প্রতি ম্যাচ শেষে কোনও না কোনও দলের অধিনায়ক শাস্তির মুখে পড়ছেন। আর এবার চেন্নাই সুপার কিংসের (সিএসকে) অধিনায়কruturaj-gaikwadও  পড়েছেন শাস্তির মুখে। চেন্নাই সুপার কিংস শনিবার (১১ এপ্রিল) দিল্লি ক্যাপিটালসের (ডিসি) বিরুদ্ধে এই মৌসুমে তাদের প্রথম জয়  নিশ্চিত করলেও ধীর গতির ওভারের জন্য  অধিনায়ক গায়কোয়াডকে তার খেসারত দিতে হয়েছে। করা হয়েছে জরিমানা।  

চেন্নাই সুপার কিংস নির্ধারিত সময়ের মধ্যে তাদের ওভার শেষ করতে ব্যর্থ হওয়ায়, আইপিএল আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী  ঋতুরাজ গায়কোয়াডকে দোষী সাব্যস্ত করা হয়।  চলতি মরশুমে এটি ছিল  তাঁর  প্রথম অপরাধ এবং   ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। যদিও এটা প্রথম নয়।  চলতি বছরে  আইপিএল-এর প্রথম দিকের ম্যাচগুলিতে ইতিমধ্যেই ধীর ওভার রেটের বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছে।  চলতি মরশুমে  ধীর ওভার-রেটের জন্য শ্রেয়াস আইয়ারকে দুইবার শাস্তি পেতে হয়েছে । পঞ্জাব কিংসের (PBKS) অধিনায়ক হিসেবে তিনি তাঁর  প্রথম ম্যাচেই এই ভুলটি করেন। যার কারণে তাঁকে ১২ লক্ষ টাকা   জরিমানা করা হয়। ঠিক পরের ম্যাচেই একই ভুলের পুনরাবৃত্তির কারণে তাকে ২৪  লক্ষ টাকা জরিমানা করা হয়। গুজরাট টাইটান্সের (জিটি) অধিনায়ক শুভমান গিলও দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে একটি ম্যাচে ধীর ওভার-রেটের জন্য শাস্তি পেয়েছিলেন।  

আরও পড়ুন: চেন্নাইয়ের ম্যাচে আম্পায়ারের সঙ্গে ঝামেলা, নীতীশ রানাকে জরিমানা করল BCCI

অন্যদিকে সমালোচনার মুখে পড়েছেন নীতিশ রানাও। শুধু অধিনায়কের বিরুদ্ধেই নয়, খেলোয়াড়দের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। আম্পায়ারের সঙ্গে তর্ক করার জন্য শাস্তি পেয়েছেন দিল্লি ক্যাপিটালসের ব্যাটসম্যান নীতীশ রানা। চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে নীতীশ চতুর্থ আম্পায়ারের সঙ্গে তর্ক করেছিলেন। এই ঘটনাটি ঘটে যখন ওভারের মাঝে ট্রিস্টান স্টারসকে গ্লাভস বদলাতে দেওয়া হয়নি। এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে নীতীশ রানা আম্পায়ারের সঙ্গে তর্ক করেন, যা নিয়মবিরুদ্ধ বলে গণ্য করা হয়। ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই) নীতীশ রানাকে তাঁর ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করেছে এবং একটি ডিমেরিট পয়েন্ট দিয়েছে। নীতীশ রানা ক্রিকেট বোর্ডের ২.৩ ধারা লঙ্ঘন করেছেন, যা ম্যাচ চলাকালীন আপত্তিকর ভাষা ব্যবহারের সাথে সম্পর্কিত। নীতীশ রানা নিজের দোষ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায়, কোনো শুনানির প্রয়োজন হয়নি।
uturaj-gaikwad

রোগীদের লুটছে বেসরকারি হাসপাতাল! ১১ টাকার পণ্যের বিল ৩২৫ টাকা

‘শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছি’, বাদশার সঙ্গে বিয়ে ভাঙা নিয়ে মুখ খুললেন ইশা রিখি

চকোলেট খাওয়ার পরই বিপত্তি! বেড়াতে গিয়ে রহস্যজনক মৃত্যু ২৩ বছরের তরুণীর

রেস্তরাঁর স্বাদ এবার বাড়িতেই, বানিয়ে ফেলুন নরম তুলতুলে চিংড়ির মোমো

ভারতীয় নৌজাহাজে পাক যুদ্ধজাহাজের ধাক্কা, ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব নয়া দিল্লির

ভোজনরসিকদের জন্য দারুণ চমক! বানিয়ে নিন পুঁটি মাছের কেবাং

মারধর করে বাড়ি থেকে বের করে দিল ছেলে-বউমা, প্রতিবাদে রাস্তায় ধর্নায় বসলেন বৃদ্ধ দম্পতি

ছাত্র সংসদ নির্বাচন নিয়ে ৭ অক্টোবর হাইকোর্টে‌ শুনানি

ক্যামাক স্ট্রিটে অভিষেকের দফতর নিয়ে দমকলের নোটিশ খারিজ কলকাতা হাইকোর্টের

রুশ তেল কিনলেই ভারতের উপর ১০০ শতাংশ শুল্ক? বড় পদক্ষেপ নিতে চলেছে ট্রাম্প প্রশাসন

বাস দুর্ঘটনার খবর সংগ্রহের সময় ভয়াবহ বিপর্যয়, হেলিকপ্টার ভেঙে মৃত ৩

কুকুরের বেল্ট থেকে ঝুলছে হকি খেলোয়াড়ের দেহ, ফরম্যাট করা মোবাইল ঘিরে রহস্য

‘অনেক কিছু করা এখনও বাকি’, ইনস্টাগ্রামে চোখের ছবি পোস্ট করে কী ইঙ্গিত অভিষেকের?

আর্জেন্টিনার নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামবেন মেসি, কবে ও কোথায় হবে খেলা?