আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

আফগানদের বিরুদ্ধে শ্রীলঙ্কার দল থেকে বাদ দাসুন

নিজস্ব প্রতিনিধি : আফগানিস্তানের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ থেকে এবার বাদ পড়লেন শ্রীলঙ্কার অলরাউন্ডার দাসুন শনাকা। আফগানিস্তানের বিরুদ্ধে ১৬ জনের দল ঘোষণা করা হয়েছে। এবার সেই দল থেকেই বাদ গেলেন গত বিশ্বকাপে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেওয়া শনাকা।

এর আগে গত জানুয়ারিতে জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে দাসুন শনাকাকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তাঁকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলেও শ্রীলঙ্কার স্কোয়াডে শনাকাকে রাখা হয়। জিম্বাবোয়ের বিরুদ্ধে শনাকার পারফরমেন্স মোটেই ভালো ছিল না। প্রথম দুটি ম্যাচে শনাকা যথাক্রমে ৮ ও ৭ রান করেন। এরপর শেষ ওয়ানডেতে তাঁকে দলেই রাখা হয়নি। শনাকার পরিবর্তে অধিনায়কের দায়িত্ব সামলাবেন কুশল মেন্ডিজ।  

শুধু শনাকাই নন, আফগানদের বিরুদ্ধে সিরিজ থেকে বাদ পড়েছেন আরও দুই শ্রীলঙ্কার খেলোয়াড়। বাদ পড়া শ্রীলঙ্কার দুই খেলোয়াড়দের মধ্যে রয়েছেন নুয়ানিদু ফার্নান্ডো ও জাফ্রে ভনডারসে। ফার্নান্ডোকে জিম্বাবোয়ের বিরুদ্ধে একটি ম্যাচেও খেলানো হয়নি। পাশাপাশি ভনডারসে জিম্বাবোয়ের বিরুদ্ধে আশানুরূপ পারফরমেন্স করেনি। পরিবর্তে দলে ফিরছেন অলরাউন্ডার চামিকা করুণারত্নে ও ওপেনার শেভন দানিয়েল।

Published by:

Share Link:

More Releted News:

বিতর্কিত ম্যাচে দুইবার লাইন অতিক্রম করায়, রঘুবংশীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা BCCI-এর

রিঙ্কুর ব্যাটিং দেখে বিশেষ একজনকে স্মরণ বাগদত্তার, ভাসলেন আবেগে

IPL চলাকালীন চিন্নাস্বামী স্টেডিয়ামে নিরাপত্তা লঙ্ঘন! সিসিটিভি ক্যামেরা নষ্টের অভিযোগে গ্রেফতার ২

ইতিহাস গড়লেন রিঙ্কু, ভাঙলেন ধোনির ১৫ বছরের পুরনো IPL রেকর্ড

IPL 2026: মরশুমের প্রথম সুপার ওভারে জয় কেকেআরের, টানা পঞ্চম হার ঋষভের লখনউয়ের

‘ফিল্ডিংয়ে বাধা’ দেওয়ার অভিযোগে আউট কেকেআরের রঘুবংশী! শুরু বিতর্ক

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ